January 23, 2026 - 7:16 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeজাতীয়সারাদেশে স্কুলগুলোর জন্য ২৪ কোটি বই পাঠিয়ে দেওয়া হয়েছে

সারাদেশে স্কুলগুলোর জন্য ২৪ কোটি বই পাঠিয়ে দেওয়া হয়েছে

spot_img

কর্পোরেট সংবাদ ডেস্ক: নতুন বছরের প্রথম দিনে স্কুলের শিক্ষার্থীদের জন্য বই প্রার্থী নিশ্চিত করার লক্ষ্যে ইতোমধ্যে সারা দেশের স্কুলগুলোতে ২৪ কোটি বই পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। পহেলা জানুয়ারি সারাদেশের সকল স্কুলের শিক্ষার্থীরা বই হাতে পেয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) অধ্যাপক ড. রিয়াদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

তিনি রাজধানীর মতিঝিলে অবস্থিত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)’র সদস্য (পাঠ্যপুস্তক) হিসেবে দায়িত্ব পালন করছেন।

ড. রিয়াদ চৌধুরী আরও বলেন, ‘আমাদের ২০২৬ শিক্ষাবর্ষের প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত টোটাল বইয়ের সংখ্যা হচ্ছে ৩০ কোটি ২ লাখ ৫৫ হাজার ১৫৪টি, আর এর মধ্যে আজকে এক তারিখ পর্যন্ত আমাদের বই সরবরাহ করা হয়েছে ২৪ কোটি ৬৯ লক্ষ ৯২ হাজার ১০টি। অর্থাৎ ডেলিভারি হয়েছে ৮২ দশমিক ২৬%। এটা হচ্ছে ওভারঅল পিকচার।’

তিনি বলেন, প্রাথমিক স্তরে আমাদের সাধারণ শিক্ষাধারার বইয়ের সংখ্যা ছিল ৮ কোটি ৫৯ লাখ ২৪ হাজার ৮৫৪ টি। এটা আমরা ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যেই ডেলিভারি করে ফেলেছি ১০০%।

এনসিটিবি’র সিনিয়র এই সদস্য আরও বলেন, প্রাথমিক স্তরে মাদ্রাসার শিক্ষাধারার বই সংখ্যা ছিল ৩ কোটি ১১ লক্ষ ১৯ হাজার ৩৪৭টি। এর মধ্যে ডেলিভারি হয়েছে ২ কোটি ৯৫ লক্ষ ৮ হাজার ৬৮২ অর্থাৎ ৯৫ দশমিক ০৮%।

ড. রিয়াদ চৌধুরী আরও বলেন, ক্ষুদ্র নৃ গোষ্ঠীর জন্য আলাদা করে বলছি এ জন্য যে সেটা আলাদা করে গুরুত্বের দাবি রাখে।

তিনি বলেন, আমাদের ক্ষুদ্র নৃ গোষ্ঠী যারা তাদের বই সংখ্যা হচ্ছে ১ লক্ষ ৮৫ হাজার ৭১৫টি এবং এটাও ১০০% ডেলিভারি হয়ে গেছে ডিসেম্বর ১৫ তারিখের মধ্যেই।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সিনিয়র এ সদস্য জানান, সেকেন্ডারিতে আমাদের মাধ্যমিক স্তরে যে তিনটা শিক্ষাধারা আছে— সাধারণ, মাদ্রাসা ও কারিগরি, এই তিনটি মিলে টোটাল বইয়ের সংখ্যা হচ্ছে ১৮ কোটি ৩২ লক্ষ ৪০ হাজার ৯২৭টি।

তিনি বলেন, ‘এর মধ্যে আমাদের আজকে পর্যন্ত, মানে আজ সকাল আমি ৮টার ডেটা বলছি, এগুলো যা যা বলছি, সবই ডেলিভারি হয়েছে ১৩ কোটি ১৪ লক্ষ ৭৫৮৫৪ অর্থাৎ ৭১ দশমিক ৭৬%।’

ড. রিয়াদ চৌধুরী আরও বলেন, আর ক্লাস ধরে যদি বলি ক্লাস সিক্সে আমাদের বইয়ের বরাদ্দ ছিল ৪ কোটি ৪৩ লক্ষ ১৭ হাজার ৫০৯টি। এর মধ্যে ডেলিভারি হয়েছে ৩ কোটি ৫৯ লাখ ৭৮ হাজার ৯১০টি। পারসেন্টেজে দাড়ায় ৮১ দশমিক ১৮%।

তিনি বলেন, ক্লাস সেভেনে বইয়ের বরাদ্দ সংখ্যা ছিল ৪ কোটি ১৫ লক্ষ ৮৪ হাজার ৬৯২টি। এর মধ্যে আজকে সকাল আটটা পর্যন্ত ডেলিভারি হয়েছে ২ কোটি ৬১ লক্ষ ৩৮ হাজার ৭৮৫, অর্থাৎ ৬২ দশমিক ৮৬ পারসেন্ট।

ড. রিয়াদ চৌধুরী আরও বলেন, ক্লাস এইটে বরাদ্দ হচ্ছে ৮ কোটি ২ লাখ ৩৪ হাজার ৬৯৮টি বই। ডেলিভারি হয়েছে ২ কোটি ৬ লাখ ৮৮ হাজার ৩৯৫, অর্থাৎ ৫১.৪২% আর ৯ম এর বইয়ের বরাদ্দকৃত সংখ্যা হচ্ছে ৫ কোটি ৭০ লাখ ৬৮ হাজার ২৮টি। এর মধ্যে ডেলিভারি হয়েছে ৪ কোটি ৮৬ লক্ষ ৬৯ হাজার ৭৬৪ অর্থাৎ ৮৫.২৮%।

তিনি বলেন, এই টোটাল বইয়ের মধ্যে যেটা বললাম ৩০ কোটি ২ লাখ ৫৫ হাজার ১৫৪, এর মধ্যে ব্রেইলের পাঠ্য বইয়ের সংখ্যা হচ্ছে ৬ হাজার ২৬টি। ব্রেইল পাঠ্য বইয়ের ডেলিভারি হয়ে গেছে ৪ হাজার ৫২০টি অর্থাৎ ৭৬ দশমিক ৪০% এবং আমরা আশা করছি যে আগামী ১৫ জানুয়ারি আমাদের ১০০% ডেলিভারি হয়ে যাবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

২৮ জানুয়ারি ইনডেক্স এগ্রোর পর্ষদ সভা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ...

ইস্টার্ন হাউজিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেড পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ...

ইফাদ অটোসের পর্ষদ সভা ২৮ জানুয়ারি

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোস পিএলসির পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য...

ইনটেক লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনটেক লিমিটেড এর পর্ষদ সভা আগামী ২৭ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়,...

ইউসিবি কর্মীদের সন্তানের জন্য স্কলাস্টিকা-তে বিশেষ ছাড়

কর্পোরেট ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর কর্মীদের সন্তানদের জন্য দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কলাসটিকায় লেখাপড়ার বিশেষ সুযোগ তৈরি হয়েছে। এ লক্ষ্যে ইউসিবি ও...

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক: নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ভেন্যু নির্ধারণের বিষয়টি আইসিসির প্রতি পুনরায়...

নির্বাচনে দুই জেলায় ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন, ১০ অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন

ঝিনাইদহ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহ ও মাগুরা জেলার ১০টি উপজেলায় ১৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হবে। নির্বাচনী...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের এক সভা বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর...