January 23, 2026 - 8:03 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদমেঘনা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন ছাদেকুর রহমান

মেঘনা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন ছাদেকুর রহমান

spot_img

কর্পোরেট ডেস্ক: মেঘনা ব্যাংক পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: ছাদেকুর রহমানকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। এর আগে তিনি ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মো: ছাদেকুর রহমান ২৮ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন দক্ষ ব্যাংকিং পেশাজীবী। ব্রাঞ্চ ব্যাংকিং, রিটেইল ও এসএমই ব্যাংকিং, ট্রেজারি, ক্রেডিট, বৈদেশিক মুদ্রা, এএলএম, ট্রেজারি রিস্ক ম্যানেজমেন্ট, ক্যাপিটাল মার্কেট অপারেশনস ও ইসলামী ব্যাংকিংসহ বিভিন্ন ক্ষেত্রে তার বিশেষজ্ঞতা রয়েছে । তিনি ব্যাংকের ম্যানকম, এলকো, এসএমটি, সিআরএমসি, আরএমসি ও ইনভেস্টমেন্ট কমিটির সদস্য। এছাড়া প্রতিষ্ঠালগ্ন থেকে মেঘনা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর পরিচালক ও ট্রেক হোল্ডার প্রতিনিধির দায়িত্ব পালন করছেন।

ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির মাধ্যমে ১৯৯৮ সালে সোনালী ব্যাংক পিএলসি-তে সিনিয়র অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করে পরবর্তীতে এবি ব্যাংক লিমিটেড-এ গুরুত্বপূর্ণ নেতৃত্বমূলক পদে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে মেঘনা ব্যাংকে যোগদানের পর থেকে ব্যাংকের প্রবৃদ্ধি, কার্যকরী দক্ষতা ও কৌশলগত উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ, এমবিএম ও ডিএআইবিবি ডিগ্রিধারী জনাব রহমান সিইআরএম, সিইসিএম, সিইএএফ, সিআইবিএফপি, সিপিএসএমই, সিএসএএ ও ডিআইবিসহ একাধিক পেশাগত সার্টিফিকেশন প্রোগ্রাম সম্পন্ন করেছেন এবং দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন।

তিনি বাফেডা, পিডিবিএল ও ব্যামডাসহ বিভিন্ন সংগঠনে সম্পৃক্ত আছেন এবং বিভিন্ন পেশাগত কর্মসূচিতে আলোচক, প্রশিক্ষক ও রিসোর্স পার্সন হিসেবে ভূমিকা রাখছেন। এছাড়াও তিনি আইবিবি এর নিরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মেঘনা ব্যাংক পিএলসি তাকে এই যোগ্য পদোন্নতির জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছে এবং ব্যাংকের ভবিষ্যৎ কৌশলগত অগ্রযাত্রায় তার আরও সাফল্য কামনা করছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

২৮ জানুয়ারি ইনডেক্স এগ্রোর পর্ষদ সভা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ...

ইস্টার্ন হাউজিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেড পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ...

ইফাদ অটোসের পর্ষদ সভা ২৮ জানুয়ারি

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোস পিএলসির পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য...

ইনটেক লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনটেক লিমিটেড এর পর্ষদ সভা আগামী ২৭ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়,...

ইউসিবি কর্মীদের সন্তানের জন্য স্কলাস্টিকা-তে বিশেষ ছাড়

কর্পোরেট ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর কর্মীদের সন্তানদের জন্য দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কলাসটিকায় লেখাপড়ার বিশেষ সুযোগ তৈরি হয়েছে। এ লক্ষ্যে ইউসিবি ও...

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক: নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ভেন্যু নির্ধারণের বিষয়টি আইসিসির প্রতি পুনরায়...

নির্বাচনে দুই জেলায় ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন, ১০ অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন

ঝিনাইদহ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহ ও মাগুরা জেলার ১০টি উপজেলায় ১৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হবে। নির্বাচনী...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের এক সভা বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর...