January 20, 2026 - 12:31 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশপ্রেমিকের হুমকির পর বাড়ির উঠানে মিললো প্রেমিকার লাশ

প্রেমিকের হুমকির পর বাড়ির উঠানে মিললো প্রেমিকার লাশ

spot_img

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরে হত্যার হুমকির দুইদিন পর প্রেমিকের বাড়ির উঠানের আম গাছ থেকে কিশোরী নাদিরা খাতুনের (১৬) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে সদর উপজেলার ইছালী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার দুপুরে লাশের ময়নাতদন্ত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে সম্পন্ন হয়েছে। নিহত নাদিরা রামকৃষ্ণপুর গ্রামের কুয়েত প্রবাসী মকতুল হোসেনের একমাত্র মেয়ে ও ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

নাদিরার মা বলেছেন, নাজমুল আমার একমাত্র মেয়েকে বাঁচতে দিল না। নাজমুলের পরিবারের লোকজন মিলে নাদিরাকে হত্যা করেছে। ঘটনা ভিন্নখাতে নিতে মৃতদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়।

নাদিরার মা শিল্পী বেগম জানান, গত ২ বছর ধরে আমার মেয়ে নাদিরার সাথে প্রেমের সম্পর্ক রামকৃষ্ণপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে নাজমুলের। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাজমুল শারীরিক সম্পর্ক স্থাপন করেছে। ওই দৃশ্য গোপনে ক্যামেরা ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরালের হুমকি দিয়ে মোটা অংকের টাকাও আদায় করা হয়। গত মাসে নাজমুল বিয়ের প্রলোভন দেখিয়ে নাদিরাকে ঢাকায় নিয়ে যায়। সেখানে কয়েকদিন রেখে বাড়িতে পাঠিয়ে দেয়। নাজমুল প্রেমের নামে আমার একমাত্র মেয়ের সাথে প্রতারণা করেছে। দেহভোগ ও আড়াই লাখ টাকা হাতিয়ে নিয়ে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। দুইদিন আগেও নাজমুলের চাচাতো ভাই মিরাজুল আমার মেয়েকে হত্যার হুমকি দেয়। হুমকির দুই দিন পর তাদের বাড়ির ওঠানের আমগাছে আমার মেয়ের ঝুলন্ত লাশ পাওয়া গেল।

শিল্পী বেগম জানান, নাদিরা প্রেমিক নাজমুলের জন্য পাগল ছিল। তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে রাজি ছিল না। বিয়ের দাবি নিয়ে আগেও দুই দিন নাজমুলের বাড়িতে যায় নাদিরা। কিন্তু পরিবারের লোকজন তাকে তাড়িয়ে দিয়েছে। চাকরির সুবাদে এখন নাজমুল ঢাকায় থাকে। বিয়ের কথা বললেই বলে তুমি আমাদের বাড়িতে গিয়ে বাবা-মাকে রাজি করাও। সোমবার সন্ধ্যায় নাজমুলের সাথে নাদিরার প্রায় ২০ মিনিট মোবাইলে কথা হয়। এরপর রাতে নাদিরা ওই বাড়িতে যায়। কিন্তু এবার লাশ হয়ে ফিরে এসেছে।

শিল্পী বেগমের অভিযোগ, নাজমুলের পরিবার নাদিরাকে শ্বাসরোধে হত্যা করেছে। ঘটনা ভিন্নখাতে নিতে মৃতদেহ বাড়ির ওঠানের আমগাছে ঝুলিয়ে রেখেছে। পুলিশ সঠিকভাবে তদন্ত করলে সত্য ঘটনা বেরিয়ে আসবে। কান্নায় ভেঙে পড়েন তিনি।

নিহতের স্বজনরা জানান, নাজমুল ও তার স্বজনরা নাদিরাকে প্রায় হুমকি দিতেন। ব্লাকমেইলিং করে টাকা হাতানোর চেষ্টা করেছে তারা। এ ঘটনায় নাজমুল ছাড়াও তার সহযোগী মিরাজুল ইসলাম, ফায়জুর, নাঈম, টেপা হোসেন ও বাবুর নামে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করছিল নাদিরা। এরপর থেকে তারা ক্ষুব্ধ ছিল। এরই জের ধরে নাদিরাকে খুন করা হতে পারে। মঙ্গলবার রাতে পারিবারিক কবরস্থানে নাদিরার দাফন সম্পন্ন হয়েছে।

ঘটনার পর থেকে নাজমুলের পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় এই বিষয়ে তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে তাদের ঘনিষ্ট দুই জন দাবি করেছেন, ওই রাতে বিয়ের দাবি নিয়ে নাদিরা প্রেমিক নাজমুলের বাড়িতে যায়। সম্পর্ক মেনে না নেয়ায় নাদিরা আমগাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

যশোর কোতোয়ালি মডেল থানার এস আই শিমন হালদার জানান, নাদিরার মৃত্যু নিয়ে দুই পক্ষ ভিন্ন দাবি করেছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। প্রাথমিক অবস্থায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে হত্যা না আত্মহত্যা নিশ্চিত হওয়া যাবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

দিনাজপুরে খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কর্পোরেট ডেস্ক: দিনাজপুরে প্রতিবছরের ন্যায় এ বছরও খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্টের উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ট্রাস্টের...

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার সদস্য মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক লাখ সেনা সদস্যসহ মোট...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

বেঙ্গল উইন্ডসরের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক লিমিটেড পর্ষদ সভা আগামী ২৫ জানুয়ারি বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা...

‘ফেস অব ওয়ালটন এসি’ হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশের নাম্বার ওয়ান এয়ারকন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন জাতীয় দলের নাম্বার ওয়ান তারকা পেসার তাসকিন আহমেদ। এখন থেকে তিনি ‘ফেস অব...

জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোডম্যাপে আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বলে...

সিরাজগঞ্জ যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

সিরাজগঞ্জ প্রতিনিধি: আগামী শনিবার (২৪ জানুয়ারি) সিরাজগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমির ডা. শফিকুর...