January 23, 2026 - 7:49 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাজুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার্স ট্রফি জিতলো বাংলাদেশ

জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার্স ট্রফি জিতলো বাংলাদেশ

spot_img

স্পোর্টস ডেস্ক : আমিরুল ইসলামে পঞ্চম হ্যাটট্রিকে অস্ট্রিয়াকে ৪-৩ গোলে পরাজিত করে জুনিয়র হকি বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশ। এই জয়ে বাংলাদেশ ১৭তম স্থান অর্জনের পাশাপাশি জিতে নিয়েছে বিশ্বকাপের চ্যালেঞ্জার্স ট্রফি।

সোমবার (৮ ডিসেম্বর) মাদুরাই আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে হ্যাটট্রিকের দেখা পেয়েছেন আমিরুল। ১৫ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে প্রথম গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আমিরুল। ২৭ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে ব্যবধান দ্বিগুন করেন হোজিফা হোসেন। ৩৫ মিনিটে রাকিবুল হাসান দুর্দান্ত এক ফিল্ড গোলে বাংলাদেশকে আরো এগিয়ে দেন। ৪৪ মিনিটে অস্ট্রিয়ার হয়ে এক গোল পরিশোধ করেন এ্যান্ডর লোসোনকি। ৫০ মিনিটে শক্তিশালী পেনাল্টি স্ট্রোক থেকে আমিরুল নিজের দ্বিতীয় গোল পূরণ করেন। ২ মিনিট পর আবারো পেনাল্টি স্ট্রোক পায় বাংলাদেশ। এবারও আমিরুল স্ট্রোক থেকে গোল করে টুর্নামেন্টের পঞ্চম হ্যাটট্রিক পূরণ করেন। ৫১ ও ৫৭ মিনিটে অস্ট্রিয়া দুই গোল দিয়েও দলের হার এড়াতে পারেনি।

বিশ্বকাপে ছয় ম্যাচে আমিরুল পাঁচটি হ্যাটট্রিকসহ মোট ১৮ গোল করেছেন।

বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে ৫-৩ গোলে পরাজিত হয়েছিল। ঐ ম্যাচে আমিরুল ইসলামের হ্যাটট্রিকে বাংলাদেশ কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিল। এরপর দ্বিতীয় ম্যাচে পিছিয়ে পড়েও দক্ষিণ কোরিয়ার সাথে ৩-৩ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে। কোরিয়ার বিপক্ষেও হ্যাটট্রিক পেয়েছেন আমিরুল। পরের ম্যাচে বর্তমান রানার্স-আপ ফ্রান্সের কাছে ৩-২ গোলে পরাজিত হয় লাল সবুজের প্রতিনিধিরা। এরপর ওমানের জালে দিয়েছে ১৩ গোল, যে ম্যাচে আমিরুল হ্যাটট্রিকসহ পাঁচ গোল দিয়েছেন। স্থান নির্ধারণী ম্যাচে আমিরুল ইসলামের হ্যাটট্রিকে দক্ষিণ কোরিয়াকে ৫-৩ গোলে পরাজিত করেছিল বাংলাদেশের যুবারা।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

২৮ জানুয়ারি ইনডেক্স এগ্রোর পর্ষদ সভা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ...

ইস্টার্ন হাউজিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেড পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ...

ইফাদ অটোসের পর্ষদ সভা ২৮ জানুয়ারি

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোস পিএলসির পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য...

ইনটেক লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনটেক লিমিটেড এর পর্ষদ সভা আগামী ২৭ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়,...

ইউসিবি কর্মীদের সন্তানের জন্য স্কলাস্টিকা-তে বিশেষ ছাড়

কর্পোরেট ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর কর্মীদের সন্তানদের জন্য দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কলাসটিকায় লেখাপড়ার বিশেষ সুযোগ তৈরি হয়েছে। এ লক্ষ্যে ইউসিবি ও...

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক: নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ভেন্যু নির্ধারণের বিষয়টি আইসিসির প্রতি পুনরায়...

নির্বাচনে দুই জেলায় ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন, ১০ অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন

ঝিনাইদহ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহ ও মাগুরা জেলার ১০টি উপজেলায় ১৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হবে। নির্বাচনী...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের এক সভা বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর...