January 23, 2026 - 8:00 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদচামড়া-জুতা শিল্পের অগ্রদূত ও প্রতিষ্ঠানকে সম্মাননা

চামড়া-জুতা শিল্পের অগ্রদূত ও প্রতিষ্ঠানকে সম্মাননা

spot_img

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশে চামড়া ও জুতা শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়েছে ‘লেদার ইন্ডাস্ট্রি চেঞ্জমেকার অ্যাওয়ার্ড ২০২৫’। এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন ও ফুটওয়্যার এক্সচেঞ্জের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এ অনুষ্ঠানে দেশীয় চামড়া ও জুতা শিল্পের দুই অগ্রদূত ও তিন প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়। এ শিল্পে অবদানের জন্য অ্যাপেক্স গ্রুপের সাবেক চেয়ারম্যান প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীকে সম্মাননা দেওয়া হয়।

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুক্রবার (৫ ডিসেম্বর) অনুষ্ঠিত বর্ণাঢ্য এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. সানওয়ার জাহান ভূঁইয়া, সংশ্লিষ্ট শিল্পখাতের শীর্ষ নেতৃবৃন্দ, নীতিনির্ধারক, তরুণ পেশাজীবীসহ চীন, ভারত ও পাকিস্তানের চামড়া শিল্পের প্রতিনিধিরা।

বাংলাদেশের চামড়া ও জুতাশিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মোট ৫টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। এর আওতায় বাংলাদেশের চামড়া শিল্পের অগ্রদূত এবং অ্যাপেক্স গ্রুপের সাবেক চেয়ারম্যান প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীকে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ দেওয়া হয় লেগেসি অব এক্সেলেন্স অ্যাওয়ার্ড। এছাড়া অ্যাকসেঞ্চার ফুটওয়্যার ও লেদার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক একেএম মুশফিকুর রহমানকে দেওয়া হয় ‘এমার্জিং চেঞ্জমেকার’ অ্যাওয়ার্ড।’

প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রসেস এফিশিয়েন্সি ক্যাটাগরিতে ‘এমএএফ সুজ’, সাসটেইনেবল প্র্যাকটিস ক্যাটাগরিতে ‘এসএএফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ এবং সাপোর্ট সার্ভিস ক্যাটাগরিতে ‘স্টেপ সু’ জিতে নিয়েছে পুরস্কার।

অনুষ্ঠানে ‘লোকালাইজেশন ৩৬০: ম্যাটেরিয়ালস, টেক, ফিউচার’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে চামড়া শিল্পের ভবিষ্যৎ গতি ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এটি সঞ্চালনা করেন জিআইজেড-এর হেড অব প্রোজেক্ট ফিরোজ আলম।

প্যানেলিস্ট হিসেবে ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট ও অডিট সেকশনের সদস্য সৈয়দ মুশফিকুর রহমান, স্টেপ সু লাস্ট অ্যান্ড অ্যাক্সেসরিজ কো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ইন্টারন্যাশনাল বিজনেস প্রধান মো. নাসরুল্লাহ, ঢাকা ট্যানারি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ওয়েস্টেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম শাহনেওয়াজ এবং বিনিয়োগ বিশেষজ্ঞ ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সাবেক মহাপরিচালক মো. আরিফুল হক।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

২৮ জানুয়ারি ইনডেক্স এগ্রোর পর্ষদ সভা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ...

ইস্টার্ন হাউজিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেড পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ...

ইফাদ অটোসের পর্ষদ সভা ২৮ জানুয়ারি

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোস পিএলসির পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য...

ইনটেক লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনটেক লিমিটেড এর পর্ষদ সভা আগামী ২৭ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়,...

ইউসিবি কর্মীদের সন্তানের জন্য স্কলাস্টিকা-তে বিশেষ ছাড়

কর্পোরেট ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর কর্মীদের সন্তানদের জন্য দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কলাসটিকায় লেখাপড়ার বিশেষ সুযোগ তৈরি হয়েছে। এ লক্ষ্যে ইউসিবি ও...

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক: নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ভেন্যু নির্ধারণের বিষয়টি আইসিসির প্রতি পুনরায়...

নির্বাচনে দুই জেলায় ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন, ১০ অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন

ঝিনাইদহ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহ ও মাগুরা জেলার ১০টি উপজেলায় ১৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হবে। নির্বাচনী...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের এক সভা বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর...