January 23, 2026 - 7:08 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যসিরাজগঞ্জ চেম্বার নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ

সিরাজগঞ্জ চেম্বার নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ

spot_img

সিরাজগঞ্জ প্রতিনিধি: দীর্ঘ ১২ বছর পর সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে ভোটারদের উপস্থিতিতে চেম্বার ভবন ও আশপাশের এলাকা ব্যস্ত হয়ে ওঠে।

দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ চেম্বার অনির্বাচিত কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছিল। এবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হওয়ায় ব্যবসায়ী মহলে আগ্রহ তৈরি হয় এবং ভোটকে কেন্দ্র করে শহরের কেন্দ্রীয় এলাকায় স্বাভাবিক কর্মচাঞ্চল্য দেখা যায়।

শনিবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। চেম্বার ভবনসংলগ্ন এসএস রোড এলাকায় সকাল থেকেই ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। বিভিন্ন স্থানে প্রার্থীদের প্রচারণামূলক কার্যক্রম লক্ষ করা যায়। ভোটকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও সেনাসদস্যরা দায়িত্ব পালন করছেন। ভোটগ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত।

নির্বাচন পরিচালনা কমিটির তথ্য অনুযায়ী, অর্ডিনারি গ্রুপে মোট ভোটার ৪৩৮। এই গ্রুপে ১৭টি পদের বিপরীতে প্রার্থী ৫২ জন। অ্যাসোসিয়েট গ্রুপে ভোটার সংখ্যা ৬৮ এবং ৭টি পদের বিপরীতে প্রার্থী ১১ জন।

অর্ডিনারি গ্রুপে প্রেসিডেন্ট পদে দুইজন, সিনিয়র ও জুনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে তিনজন করে এবং পরিচালক পদে ১৪টি আসনের জন্য ৪৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অ্যাসোসিয়েট গ্রুপে ভাইস প্রেসিডেন্ট পদে তিনজন এবং পরিচালক পদে আটজন লড়ছেন।

দীর্ঘ সময় পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ব্যবসায়ী সম্প্রদায়ের অংশগ্রহণ ও আগ্রহ বৃদ্ধি পেয়েছে। এই নির্বাচনের মাধ্যমে চেম্বারের নেতৃত্বে পরিবর্তনের সুযোগ তৈরি হতে পারে, যা জেলার ব্যবসায়িক অগ্রগতিতে প্রভাব ফেলতে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

২৮ জানুয়ারি ইনডেক্স এগ্রোর পর্ষদ সভা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ...

ইস্টার্ন হাউজিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেড পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ...

ইফাদ অটোসের পর্ষদ সভা ২৮ জানুয়ারি

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোস পিএলসির পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য...

ইনটেক লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনটেক লিমিটেড এর পর্ষদ সভা আগামী ২৭ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়,...

ইউসিবি কর্মীদের সন্তানের জন্য স্কলাস্টিকা-তে বিশেষ ছাড়

কর্পোরেট ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর কর্মীদের সন্তানদের জন্য দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কলাসটিকায় লেখাপড়ার বিশেষ সুযোগ তৈরি হয়েছে। এ লক্ষ্যে ইউসিবি ও...

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক: নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ভেন্যু নির্ধারণের বিষয়টি আইসিসির প্রতি পুনরায়...

নির্বাচনে দুই জেলায় ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন, ১০ অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন

ঝিনাইদহ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহ ও মাগুরা জেলার ১০টি উপজেলায় ১৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হবে। নির্বাচনী...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের এক সভা বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর...