January 23, 2026 - 8:21 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিনোদননোয়াখালী এক্সপ্রেসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পলাশ

নোয়াখালী এক্সপ্রেসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পলাশ

spot_img

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিচ্ছে নোয়াখালী। আগামী ২৬ ডিসেম্বর পর্দা উঠতে যাওয়া বিপিএলের ১২তম আসরে নোয়াখালী এক্সপ্রেস নামে খেলবে তারা। কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল এই দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ দিয়ে তুমুলভাবে আলোচিত হওয়া অভিনেতা কাবিলা ওরফে জিয়াউল হক পলাশ। অবশেষে সেই গুঞ্জন সত্য হলো। টুর্নামেন্টে সপ্তাহ তিনেক আগে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পলাশের নাম প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

এই অভিনেতাকে দায়িত্ব দেওয়ার বিষয়ে নোয়াখালী এক্সপ্রেস ফেসবুক পোস্টে লিখেছে, ওরে রোকেয়ারে তুই কোনাই? আইতো নোয়াখালী এক্সপ্রেসে করি বিপিএলে চলি আইছি!

এদিকে খবরটি জানিয়ে সময়ের জনপ্রিয় অভিনেতা পলাশ বলেন, আমি যেমন সবসময় রক এন্ড রোল থাকি, নোয়াখালী এক্সপ্রেস টিমও এবার তেমনই রক এন্ড রোল থাকবে।

ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার ফলে পলাশকে পাওয়া যাবে আসন্ন বিপিএলের গ্যালারিতে। তিনি বলেন, খেলার মাঠের পাশাপাশি বিদেশি খেলোয়াড়দের নোয়াখালীতে এনে আমাদের আঞ্চলিক ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেব।

পলাশ বলেন, নোয়াখালীর সাথে আমার নাড়ির টান। সেখানকার আঞ্চলিক ভাষা ব্যবহার করে আমি জনপ্রিয়তা পেয়েছি। সেই নোয়াখালী যদি আমার মাধ্যমে কিছুটা বিশ্বের দরবারে তুলে ধরা যায় এর চেয়ে গর্বের আর কিছু হতে পারে না। বিদেশি খেলোয়ারদেরকে নিয়ে যখন নোয়াখালীর কালচারের সাথে পরিচয় করিয়ে দেব সেটা হবে আমার জীবনের অন্যতম প্রাউড মোমেন্ট।

বিপিএলের ১২তম আসরের জন্য নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াড:

হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মোহাম্মদ নবী।

প্রধান কোচ : খালেদ মাহমুদ সুজন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

২৮ জানুয়ারি ইনডেক্স এগ্রোর পর্ষদ সভা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ...

ইস্টার্ন হাউজিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেড পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ...

ইফাদ অটোসের পর্ষদ সভা ২৮ জানুয়ারি

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোস পিএলসির পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য...

ইনটেক লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনটেক লিমিটেড এর পর্ষদ সভা আগামী ২৭ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়,...

ইউসিবি কর্মীদের সন্তানের জন্য স্কলাস্টিকা-তে বিশেষ ছাড়

কর্পোরেট ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর কর্মীদের সন্তানদের জন্য দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কলাসটিকায় লেখাপড়ার বিশেষ সুযোগ তৈরি হয়েছে। এ লক্ষ্যে ইউসিবি ও...

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক: নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ভেন্যু নির্ধারণের বিষয়টি আইসিসির প্রতি পুনরায়...

নির্বাচনে দুই জেলায় ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন, ১০ অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন

ঝিনাইদহ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহ ও মাগুরা জেলার ১০টি উপজেলায় ১৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হবে। নির্বাচনী...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের এক সভা বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর...