Corporate Sangbad
শেয়ারবাজার

নগদ লভ্যাংশ পাঠিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৩, ২:৪৩ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন কেবল ৩০ জুন, ২০২৩ সমাপ্ত সময়ের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

আলোচ্য সময়ে কোম্পানিটি ৫১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।