January 23, 2026 - 8:49 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিনোদনআগুনে দগ্ধ আরিফিন শুভ, তবুও চালিয়ে যান শুটিং

আগুনে দগ্ধ আরিফিন শুভ, তবুও চালিয়ে যান শুটিং

spot_img

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ দুর্ঘটনার শিকার হয়েছেন। তার নতুন সিনেমা ‘মালিক’-এর শুটিং চলাকালীন অ্যাকশন দৃশ্যের সময় শরীরে আগুন লেগে যায়।

জানা গেছে, অনেকটা গোপনেই ঢাকার বাইরে এক নির্জন লোকেশনে চলছিল আরিফিন শুভর নতুন সিনেমা ‘মালিক’ এর শুটিং। আর দুর্ঘটনা ঘটার সঙ্গে এই শুটিংয়ের বিষয়টিও ফাঁস হলো।

সম্প্রতি সামাজিক মাধ্যমে এই অপ্রত্যাশিত ঘটনার দৃশ্য ফাঁস হয়। এতে দেখা যায়, আরিফিন শুভর মতো দেখতে একজনের পায়ে আগুন, যিনি তা নেভানোর চেষ্টা করছেন।

পরে সংবাদমাধ্যমে উঠে আসে, ‘মালিক’ সিনেমার একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে এ ঘটনা ঘটে আরিফিন শুভর সঙ্গে; সেই দৃশ্যটি মূলত ছিল- তার শরীরের নিচের অংশ ছুঁয়ে সামান্য আগুন চলে যাবে। কিন্তু ক্যামেরা চালু হতেই আগুনের শিখা যেন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। আর তা মুহূর্তেই তা লেগে যায় শুভর পায়ে। কয়েক সেকেন্ডের মধ্যে শিখা আরো উঁচু হয়ে নায়কের পা দগ্ধ করে দেয়।

তবে ইউনিটের সদস্যরা নাকি জানিয়েছেন, প্রথমে শুভ নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় তিনি আগুনে ঝলসে কাঁপছিলেন, তবুও থামেননি। কিন্তু আগুন না থামায় একসময় ভারসাম্য হারিয়ে তিনি মাটিতে পড়ে যান। সঙ্গে সঙ্গে ইউনিটের সদস্যরা ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন, কিন্তু ততক্ষণে শুভর পা দগ্ধ হয়।

এই ঘটনার পর পরিচালক সাইফ চন্দন শুটিং বন্ধ করতে চাইলেও শুভ নাকি তাকে এক মুহূর্তের জন্যও সুযোগ দেননি। প্রাথমিক চিকিৎসা নিয়েই তিনি আবার ক্যামেরার সামনে দাঁড়ান; সেই দিনের শুটিং শেষ না করে তিনি ফিরতে চাননি। পায়ে ক্ষত থাকা সত্ত্বেও এখনো তিনি নিয়মিত শুটিং চালিয়ে যাচ্ছেন।

দুর্ঘটনাটি নিয়ে পরিচালকের আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। আর ঘটনাটি কবে ঘটেছে, তাও স্পষ্ট নয়।

আসন্ন ঈদুল ফিতরে মুক্তির প্রস্তুতি চলছে অ্যাকশনধর্মী ‘মালিক’ সিনেমার। যেখানে আরিফিন শুভর বিপরীতে আছেন বিদ্যা সিনহা মিম। চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ।

আরও পড়ুন:

লোকজন বিয়ে করছে, আমি প্রেমও করতে পারছি না: শ্রীলেখা

ছেলের চিত্রনাট্যে প্রথমবার পরিচালনায় ‘টাইটানিক’ খ্যাত কেট

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

২৮ জানুয়ারি ইনডেক্স এগ্রোর পর্ষদ সভা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ...

ইস্টার্ন হাউজিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেড পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ...

ইফাদ অটোসের পর্ষদ সভা ২৮ জানুয়ারি

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোস পিএলসির পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য...

ইনটেক লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনটেক লিমিটেড এর পর্ষদ সভা আগামী ২৭ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়,...

ইউসিবি কর্মীদের সন্তানের জন্য স্কলাস্টিকা-তে বিশেষ ছাড়

কর্পোরেট ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর কর্মীদের সন্তানদের জন্য দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কলাসটিকায় লেখাপড়ার বিশেষ সুযোগ তৈরি হয়েছে। এ লক্ষ্যে ইউসিবি ও...

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক: নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ভেন্যু নির্ধারণের বিষয়টি আইসিসির প্রতি পুনরায়...

নির্বাচনে দুই জেলায় ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন, ১০ অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন

ঝিনাইদহ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহ ও মাগুরা জেলার ১০টি উপজেলায় ১৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হবে। নির্বাচনী...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের এক সভা বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর...