December 13, 2025 - 11:13 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশসিরাজগঞ্জে ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক

সিরাজগঞ্জে ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক

spot_img

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া পরিচয়ে পাসপোর্ট প্রক্রিয়া সম্পন্নের চেষ্টা করতে গিয়ে রোহিঙ্গা যুবক রিয়াজুল মোস্তফা আটক হয়েছেন।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে অফিসে সন্দেহজনক আচরণ লক্ষ্য করার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে থানায় হস্তান্তর করা হয়।

আটক রিয়াজুল কক্সবাজারের কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তার বাবার নাম গুরা মিয়া এবং মায়ের নাম খতিজা। পাসপোর্ট অফিসে তিনি উল্লাপাড়া উপজেলার গফুর মিয়ার ছেলে রিয়াজ মিয়া পরিচয়ে আবেদন করতে আসেন। সঙ্গে ছিল পূর্ণিমাগাতী ইউনিয়ন পরিষদ থেকে ইস্যুকৃত একটি জন্ম নিবন্ধন সনদ।

আবেদনের সময় তার বক্তব্যে অসামঞ্জস্য দেখা দিলে কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে তিনি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে আসার বিষয়টি স্বীকার করেন। পরবর্তীতে পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ তাকে সিরাজগঞ্জ সদর থানায় সোপর্দ করে।

সিরাজগঞ্জ পাসপোর্ট অফিস জানিয়েছে, রোহিঙ্গারা যাতে বাংলাদেশি পাসপোর্ট গ্রহণ করতে না পারে, সে বিষয়ে তারা নিয়মিত সতর্কতা বজায় রাখছে।

সিরাজগঞ্জ সদর থানা সূত্রে জানা গেছে, আটক রিয়াজুল নিজেকে উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের গয়হাট্রা পারকোল এলাকার বাসিন্দা হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করেন। যাচাই-বাছাই শেষে তার রোহিঙ্গা পরিচয় নিশ্চিত হওয়ায় কুতুপালং ক্যাম্প কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাকে ক্যাম্পে হস্তান্তরের প্রক্রিয়া চলমান।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সর্বশেষ স্বাস্থ্যগত...

সন্ত্রাসী দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে...

ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। শনিবার (১৩...

কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় স্বর্ণ-রৌপ্যসহ ৭ অ্যাওয়ার্ড জয় বাংলাদেশের শিক্ষার্থীদের

কর্পোরেট সংবাদ ডেস্ক : কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২৫ -এ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ সাতটি অ্যাওয়্যার্ড জিতে নিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার শিক্ষার্থীরা। এ...

বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার পর সীমান্ত এলাকায়...

হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি

নোয়াখালী প্রতিনিধি: হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর...

ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর

কর্পোরেট ডেস্ক: ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ক্যাম্পেইনের ২৩তম সিজনে ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা...

হাদির হত্যাচেষ্টাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলায় জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে...