December 17, 2025 - 12:56 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদসেন্টমার্টিন যেতে টিকেট, ট্রাভেল পাস সবই পাচ্ছেন বিডিটিকেটসে

সেন্টমার্টিন যেতে টিকেট, ট্রাভেল পাস সবই পাচ্ছেন বিডিটিকেটসে

spot_img

কর্পোরেট ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। নীলাভ সাগরের এই দ্বীপে এবারের স্বপ্নময় ভ্রমণকে আরও সহজ, নিরাপদ ও ঝামেলাহীন করবে অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম ‘বিডিটিকেটস’। বাস থেকে শুরু করে শিপ টিকেট, রিটার্ন টিকেট এবং ট্রাভেল পাস—সবই এক জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন ভ্রমণকারীরা।

এ বছর বাংলাদেশ ট্যুরিজম বোর্ড অনুমোদিত একমাত্র অনলাইন শিপ টিকেটিং প্ল্যাটফর্ম হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে বিডিটিকেটস। অনলাইন প্ল্যাটফর্মটির মাধ্যমে শিপ টিকেট কাটলেই যাত্রীরা স্বয়ংক্রিয়ভাবে পাচ্ছেন ট্রাভেল পাস সুবিধা। পাশাপাশি ভ্রমণ পরিকল্পনায় সহায়তা করতে থাকছে রাউন্ড ট্রিপ টিকেট কেনার সুযোগ। ঘরে বসেই কাটা যাচ্ছে সেরা রেটের টিকেট।

বিডিটিকেটস ব্যবহারকারীরা সপ্তাহের সাত দিন যে কোনো সময় অনলাইনে টিকেট কাটতে পারবেন। যে কোনো সহায়তার জন্য ১৬৪৬০ নম্বরে কল করে কাস্টমার কেয়ার সাপোর্ট নিতে পারবেন তারা। এ সম্পর্কিত আপডেট, সুবিধা, অফার সম্পর্কে জানা যাবে বিডিটিকিটসের অফিসিয়াল ওয়েবসাইট অথবা ফেইসবুক পেইজ থেকে।

উল্লেখ্য, চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত বন্ধ রাখা হয়েছিল। বঙ্গোপসাগরের বুকে আট বর্গকিলোমিটার আয়তনের দ্বীপটিতে গত ১ নভেম্বর থেকে আগামী জানুয়ারি পর্যন্ত তিন মাস ভ্রমণের সুযোগ পাচ্ছেন পর্যটকেরা। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, নভেম্বরে পর্যটকেরা শুধু দিনের বেলায় দ্বীপটি ভ্রমণ করতে পারবেন। ডিসেম্বর ও জানুয়ারি দুই মাস রাত যাপনেরও সুযোগ থাকবে।

এবার সেন্টমার্টিন যাওয়ার পথে প্রতিটি শিপের যাত্রীসংখ্যা নির্দিষ্ট সীমায় নিয়ন্ত্রিত থাকছে। ভ্রমণ স্থলে গিয়ে টিকেট কাটার কোনো সুযোগ নেই। তাই টিকেট অবশ্যই আগাম সংগ্রহ করতে হবে। এতে যাত্রীর নাম ও জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্রের সাথে মিল আছে কিনা তা নিশ্চিত করতে হবে। যাত্রার সময় সঙ্গে রাখতে হবে টিকেটের হার্ড কপি।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

কেন্দ্রীয় চরিত্রে বলিউড অভিষেক আরিফিন শুভর

বিনোদন ডেস্ক: প্রথমবারের বলিউড প্রজেক্টের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় তারকা আরিফিন শুভ। সনি লিভের ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’তে লিড রোলে দেখা...

এক কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতি অনুসরণ করে স্পট মার্কেট থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে...

ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের মা-বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের বাবা-মাকে...

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক: ১৬ ডিসেম্বর থেকে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা...

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, নারী আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা এক নারী। মঙ্গলবার (সকাল)...

সাতক্ষীরায় ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত ৬

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা–খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় ট্রলি, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলেসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত...

নোয়াখালীতে ২ দিনে আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত দুদিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ১৩জন...

৩ মাস পর ভারতীয় ট্রাকে তল্লাশিতে মিললো অবৈধ পণ্যের ভাণ্ডার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে আটক তিন মাস পর থাকা একটি সন্দেহজনক ভারতীয় পণ্যবাহী ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ঘোষণাবহির্ভূত, কাগজপত্রবিহীন ও নিষিদ্ধ...