December 17, 2025 - 12:07 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যপাঁচ দিনব্যাপী “বিসিক বিজয় মেলা–২০২৫” এর উদ্বোধন

পাঁচ দিনব্যাপী “বিসিক বিজয় মেলা–২০২৫” এর উদ্বোধন

spot_img

কর্পোরেট সংবাদ ডেস্ক: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) আয়োজিত “বিসিক বিজয় মেলা–২০২৫” এর উদ্বোধনী করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় বিসিক ভবন প্রাঙ্গণে পাঁচ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন বিসিক চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম। এসময় বিসিকের সম্মানিত পরিচালকবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবারের মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৬০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করছেন। মেলায় পাওয়া যাবে বাংলাদেশের ঐতিহ্যবাহী ও ভৌগোলিক নির্দেশক (GI) পণ্যের সমাহার—যার মধ্যে রয়েছে জামদানি, শতরঞ্জি, মনিপুরী শাড়ি, নকশী কাঁথাসহ নানান হস্ত ও কারুশিল্প সামগ্রী।

এছাড়াও রয়েছে চামড়াজাত, পাটজাত, বস্ত্রজাত পণ্য, আকর্ষণীয় গহনা, বিভিন্ন বুটিক্স সামগ্রী এবং ঘরোয়া কারুশিল্প পণ্য। দর্শনার্থীদের জন্য রয়েছে বিশেষ খাবারের আয়োজন—শীতের পিঠা-পুলি, খাঁটি মধু, সরিষার তেল, ঘি, ঘরে তৈরি আচার ও অন্যান্য মুখরোচক খাদ্যপণ্য।

বিজয়ের মাস উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এ মেলা ১ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

দেশীয় শিল্প ও উদ্যোক্তা বিকাশে সহায়ক এই মেলায় সকলকে আমন্ত্রণ জানাচ্ছে বিসিক।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

এক কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতি অনুসরণ করে স্পট মার্কেট থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে...

ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের মা-বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের বাবা-মাকে...

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক: ১৬ ডিসেম্বর থেকে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা...

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, নারী আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা এক নারী। মঙ্গলবার (সকাল)...

সাতক্ষীরায় ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত ৬

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা–খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় ট্রলি, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলেসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত...

নোয়াখালীতে ২ দিনে আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত দুদিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ১৩জন...

৩ মাস পর ভারতীয় ট্রাকে তল্লাশিতে মিললো অবৈধ পণ্যের ভাণ্ডার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে আটক তিন মাস পর থাকা একটি সন্দেহজনক ভারতীয় পণ্যবাহী ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ঘোষণাবহির্ভূত, কাগজপত্রবিহীন ও নিষিদ্ধ...

আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না: তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন। সেদিন তাঁকে বিদায় জানাতে এয়ারপোর্টে গিয়ে ভিড় না...