December 17, 2025 - 12:00 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিরাজনীতিখালেদা জিয়ার স্বাস্থ্যগত তথ্যে ডা. জাহিদ ছাড়া অন্য সূত্র ব্যবহার না করার...

খালেদা জিয়ার স্বাস্থ্যগত তথ্যে ডা. জাহিদ ছাড়া অন্য সূত্র ব্যবহার না করার অনুরোধ

spot_img

কর্পোরেট সংবাদ ডেস্ক : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত যেকোনো তথ্য তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটি সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেনের বক্তব্য ছাড়া অন্য কোনো সূত্র ব্যবহার না করার অনুরোধ জানানো হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমের প্রতি এই অনুরোধ জানান।

শায়রুল কবির খান বলেন, গণমাধ্যমের কাছে অনুরোধ করা হলো, গণতন্ত্রের মাতা সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত যেকোনো তথ্য তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের বক্তব্য ছাড়া কেউ অন্য কোনো সূত্র বা কারো বক্তব্য ব্যবহার করবেন না।

তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সনের স্বাস্থ্য পরিস্থিতি বা কোনো সিদ্ধান্ত হলে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে জানানো হবে।

এর আগে বেলা পৌনে ২টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন, খালেদা জিয়া ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’ চলে গেছেন। গতকাল রোববার রাত থেকে তিনি এ অবস্থায় আছেন।

এরপর থেকেই বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, বিএনপির চেয়ারপার্সনের স্বাস্থ্য সংক্রান্ত সঠিক তথ্য জানাবেন মেডিকেল বোর্ড বা তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

এক কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতি অনুসরণ করে স্পট মার্কেট থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে...

ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের মা-বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের বাবা-মাকে...

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক: ১৬ ডিসেম্বর থেকে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা...

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, নারী আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা এক নারী। মঙ্গলবার (সকাল)...

সাতক্ষীরায় ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত ৬

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা–খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় ট্রলি, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলেসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত...

নোয়াখালীতে ২ দিনে আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত দুদিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ১৩জন...

৩ মাস পর ভারতীয় ট্রাকে তল্লাশিতে মিললো অবৈধ পণ্যের ভাণ্ডার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে আটক তিন মাস পর থাকা একটি সন্দেহজনক ভারতীয় পণ্যবাহী ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ঘোষণাবহির্ভূত, কাগজপত্রবিহীন ও নিষিদ্ধ...

আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না: তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন। সেদিন তাঁকে বিদায় জানাতে এয়ারপোর্টে গিয়ে ভিড় না...