December 17, 2025 - 11:25 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকশ্রীলঙ্কায় বন্যা-ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা ২০০ ছাড়াল

শ্রীলঙ্কায় বন্যা-ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা ২০০ ছাড়াল

spot_img

আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট ভারী বর্ষণ ও ভূমিধসে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। এতে অন্তত ২১২ জনের প্রাণহানি ঘটেছে এবং আরও অনেক নিখোঁজ রয়েছেন। রোববার (৩০ নভেম্বর) কলম্বো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দ্বীপটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত মধ্যাঞ্চলের প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র মাত্র প্রকাশ পেতে শুরু করেছে, কারণ ত্রাণকর্মীরা উপড়ে পড়া গাছ ও ভূমিধসে বন্ধ হয়ে যাওয়া সড়কগুলো পরিষ্কার শুরু করেছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) জানিয়েছে, ঘূর্ণিঝড় দিতওয়া’র কারণে এক সপ্তাহের ভারী বৃষ্টিতে অন্তত ২১২ জনের মৃত্যু হয়েছে এবং আরো ২১৮ জন নিখোঁজ রয়েছে।

শনিবার থেকে কেলানি নদীর পানি দ্রুত বেড়ে যাওয়ায় কলম্বোর উত্তরাঞ্চল প্লাবিত হয়েছে। এ সময় বাধ্যতামূলকভাবে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

ডিএমসির এক কর্মকর্তা বলেন, ঘূর্ণিঝড় চলে গেলেও উজানে ভারী বৃষ্টির কারণে কেলানি নদীর তীরবর্তী নিম্নাঞ্চল এখন বন্যায় ডুবে যাচ্ছে।

ভারত থেকে আসা একটি হেলিকপ্টার ত্রাণ কার্যক্রমে যোগ দিয়ে আজ ২৪ জনকে উদ্ধার করেছে, যাদের মধ্যে ছিলেন এক গর্ভবতী নারী ও হুইলচেয়ারে থাকা এক ব্যক্তি। তারা কলম্বো থেকে প্রায় ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে কোটমালে শহরে আটকা পড়েছিলেন।

শ্রীলঙ্কার বিমানবাহিনী জানিয়েছে, পাকিস্তানও উদ্ধারকারী দল পাঠাচ্ছে। জাপানও জরুরি প্রয়োজন মূল্যায়নের জন্য একটি দল পাঠাবে এবং সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

বিমানবাহিনী আরও জানিয়েছে, তারা শনিবার প্লাবিত হওয়া উত্তরাঞ্চলের চিলাও শহরের একটি হাসপাতাল থেকে দুই শিশু ও ১০ বছরের এক শিশুকে উদ্ধার করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানীতে বন্যার পানি নামতে কমপক্ষে এক দিন সময় লাগবে। এদিকে, শুষ্ক আবহাওয়ার পূর্বাভাসও রয়েছে। ঘূর্ণিঝড় দিতওয়া শনিবার ভারতের দিকে অগ্রসর হয়েছে।

কলম্বোর উপশহর ওয়েন্নাওয়াট্টের ৪৬ বছর বয়সি সেলভি বলেন, আমার বাড়ি পুরোপুরি পানিতে ডুবে গেছে। কোথায় যাব জানি না। তবে, আশা করি পরিবার নিয়ে যাওয়ার মতো কোনো নিরাপদ আশ্রয় পাওয়া যাবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

এক কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতি অনুসরণ করে স্পট মার্কেট থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে...

ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের মা-বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের বাবা-মাকে...

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক: ১৬ ডিসেম্বর থেকে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা...

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, নারী আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা এক নারী। মঙ্গলবার (সকাল)...

সাতক্ষীরায় ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত ৬

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা–খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় ট্রলি, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলেসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত...

নোয়াখালীতে ২ দিনে আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত দুদিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ১৩জন...

৩ মাস পর ভারতীয় ট্রাকে তল্লাশিতে মিললো অবৈধ পণ্যের ভাণ্ডার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে আটক তিন মাস পর থাকা একটি সন্দেহজনক ভারতীয় পণ্যবাহী ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ঘোষণাবহির্ভূত, কাগজপত্রবিহীন ও নিষিদ্ধ...

আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না: তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন। সেদিন তাঁকে বিদায় জানাতে এয়ারপোর্টে গিয়ে ভিড় না...