December 17, 2025 - 12:34 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যপাঁচ ব্যাংক একীভূতিতে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র অনুমোদন

পাঁচ ব্যাংক একীভূতিতে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র অনুমোদন

spot_img

অর্থ-বাণিজ্য ডেস্ক: নবগঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’-এর লাইসেন্স অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংকের (বিবি) পরিচালনা পর্ষদ।রোববার (৩০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে ব্যাংকের বোর্ড সভায় এ অনুমোদন দেয়া হয়।

মূলধন কাঠামোর ভিত্তিতে এই নতুন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি বাংলাদেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ও শরিয়া ভিত্তিক ব্যাংকে পরিণত হতে যাচ্ছে।

২০২৪ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশ ব্যাংক যে ব্যাংকিং খাত সংস্কার কর্মসূচি হাতে নিয়েছিল-যার লক্ষ্য ছিল সুশাসন পুনঃপ্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সামগ্রিক শৃঙ্খলা জোরদার করা‘ -সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’-এর প্রতিষ্ঠা সেই উদ্যোগেরই ফল।

নতুন ব্যাংকটি ব্যাংক রেজুলেউশন অধ্যাদেশ, ২০২৫ এর বিধান অনুসারে তৈরি করা হয়, যা পাঁচটি দুর্বল শরিয়াহ-ভিত্তিক ব্যাংকের সমাধানের জন্য একটি প্রক্রিয়া হিসেবে কাজ করে। সমাধানের আওতায় আনা পাঁচটি ব্যাংক হল- এক্সিম ব্যাংক পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এবং ইউনিয়ন ব্যাংক পিএলসি।

৯ অক্টোবর অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক সভায় এই পাঁচটি দুর্বল শরিয়াহ-ভিত্তিক ব্যাংকের সমাধানের উদ্দেশ্যে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়া হয়।

এরপর ৫ নভেম্বর বাংলাদেশ ব্যাংক ‘ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৫’ অনুসারে পাঁচটি প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা করে এবং প্রশাসক নিয়োগ দেয়।

পরবর্তীতে, বাংলাদেশ ব্যাংক ৯ নভেম্বর, ২০২৫ তারিখে প্রস্তাবিত ব্যাংকটির জন্য একটি অনাপত্তি সনদপত্র (এলওআই) এবং একটি অনাপত্তিপত্র জারি করে। ব্যাংকটি জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস রেজিস্ট্রারের সাথে নিবন্ধন করে এলওআইয়ের শর্ত পূরণ করে।

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র নির্ধারিত পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার ইতোমধ্যে ২০ হাজার কোটি টাকা পরিশোধ করেছে।

সাবেক সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়াকে নবগঠিত ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জনগণকে আশ্বস্ত করে জানিয়েছে, আমানতকারীদের আমানতের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা থাকার কারণ নেই এবং কেউ তাদের অর্থ হারাবেন না।

ডিপোজিট প্রটেকশন অর্ডিন্যান্স, ২০২৫ অনুযায়ী দুই লাখ টাকা পর্যন্ত আমানত পুরোপুরি সুরক্ষিত। দুই লাখ টাকার বেশি আমানতের ক্ষেত্রেও পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে বিষয়টি তদারকি করা হবে এবং একীভূতকরণ সম্পন্ন হওয়ার পর দ্রুতই পরিশোধ করা হবে। খুব শিগগিরই একটি নির্দিষ্ট পরিশোধ পরিকল্পনা প্রকাশ করা হবে।

নতুন ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের ঘনিষ্ঠ তত্ত্বাবধানে পরিচালিত হবে। সরকার এবং বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং খাতে জনআস্থা পুনরুদ্ধারে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ ব্যাংক আশা করছে যে এই একীভূতকরণ দেশের ব্যাংকিং খাতকে আরও শক্তিশালী, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক করতে সহায়ক হবে।

স্বল্প সময়ের মধ্যেই নতুন ব্যাংকটি একটি গতিশীল, আধুনিক ও প্রতিযোগিতামূলক শরিয়া ভিত্তিক ব্যাংক হিসেবে নিজেদের সম্ভাবনা ও সক্ষমতা প্রমাণ করবে বলে আশা করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

কেন্দ্রীয় চরিত্রে বলিউড অভিষেক আরিফিন শুভর

বিনোদন ডেস্ক: প্রথমবারের বলিউড প্রজেক্টের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় তারকা আরিফিন শুভ। সনি লিভের ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’তে লিড রোলে দেখা...

এক কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতি অনুসরণ করে স্পট মার্কেট থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে...

ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের মা-বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের বাবা-মাকে...

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক: ১৬ ডিসেম্বর থেকে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা...

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, নারী আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা এক নারী। মঙ্গলবার (সকাল)...

সাতক্ষীরায় ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত ৬

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা–খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় ট্রলি, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলেসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত...

নোয়াখালীতে ২ দিনে আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত দুদিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ১৩জন...

৩ মাস পর ভারতীয় ট্রাকে তল্লাশিতে মিললো অবৈধ পণ্যের ভাণ্ডার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে আটক তিন মাস পর থাকা একটি সন্দেহজনক ভারতীয় পণ্যবাহী ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ঘোষণাবহির্ভূত, কাগজপত্রবিহীন ও নিষিদ্ধ...