December 17, 2025 - 11:39 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাবিপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার নাঈম শেখ

বিপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার নাঈম শেখ

spot_img

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর শুরু হবে আগামী ১৯ ডিসেম্বর। রোববার (৩০ নভেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চলছে নিলাম। প্রথম খেলোয়াড় হিসেবে নিলামে তোলা হয় মোহাম্মদ নাঈম শেখকে। জাতীয় দলের এই তারকা ব্যাটার ছিলেন ‘এ’ ক্যাটাগরিতে। যার ভিত্তিমূল্য শুরু হয় ৫০ লাখ টাকা থেকে।

দফায় দফায় বিডের পর নাঈম শেখকে দলে ভেড়ায় চট্টগ্রাম রয়্যালস। ১ কোটি ১০ লাখ টাকায় তাকে নেয় দলটি। এতেই আসন্ন বিপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার বনে যান নাঈম।

‘এ’ ক্যাটাগরিতে কেবল দুজন ক্রিকেটারকে রাখা হয়। নাঈমের সঙ্গে ছিলেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। লিটনকে রংপুর রাইডার্স কিনে নেয় ৭০ লাখ টাকায়। ফলে, নাঈমকে টপকানোর সুযোগ নেই।

গত বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন নাঈম শেখ। খুলনা টাইগার্সের হয়ে ১৪ ম্যাচে ৫১১ রান করেছিলেন তিনি। যা টুর্নামেন্টের সর্বোচ্চ।

ছয় দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল। রংপুর রাইডার্স, ঢাকা ক্যপিটালস, রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালসের সঙ্গে শেষ মুহুর্তে দল পেয়েছে নোয়াখালী এক্সপ্রেস।

এবার বিপিএল নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ১৫৯ দেশি ও বিদেশি ২৬০ জন ক্রিকেটার।

১৪৭ জন দেশি ক্রিকেটারকে মোট ছয়টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যেখানে ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৫০ লাখ টাকা। এ ছাড়া ‘বি’ ৩৫ লাখ টাকা, ‘সি’ ২৫ লাখ টাকা, ‘ডি’ ১৮ লাখ টাকা, ‘ই’ ১৪ লাখ টাকা এবং ‘এফ’ ক্যাটাগরির ক্রিকেটারের ভিত্তিমূল্য ১১ লাখ টাকা। 

২৬০ জন বিদেশি ক্রিকেটারদের মধ্যে ‘এ’ ক্যাটাগরির পারিশ্রমিক ৫০ হাজার মার্কিন ডলার। এ ছাড়া ‘বি’ ২৫ হাজার ডলার, ‘সি’ ২০ হাজার ডলার, ‘ডি’ ১৫ হাজার ডলার এবং ‘ই’ ক্যাটাগরির ক্রিকেটারের ভিত্তিমূল্য ১০ হাজার ডলার।

আগামী ২৬ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের প্রথম ম্যাচ। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি। বিপিএলের সূচিতেও এবার ভিন্নতা এনেছে বিসিবি। সাধারণত ঢাকা পর্ব দিয়ে শুরু হতো বিপিএল। তবে বিপিএলের ১২তম আসর শুরু হবে সিলেট পর্ব দিয়ে। এরপর সেখান থেকে যাবে চট্টগ্রাম। পরে ফিরবে ঢাকায়।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

এক কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতি অনুসরণ করে স্পট মার্কেট থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে...

ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের মা-বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের বাবা-মাকে...

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক: ১৬ ডিসেম্বর থেকে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা...

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, নারী আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা এক নারী। মঙ্গলবার (সকাল)...

সাতক্ষীরায় ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত ৬

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা–খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় ট্রলি, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলেসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত...

নোয়াখালীতে ২ দিনে আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত দুদিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ১৩জন...

৩ মাস পর ভারতীয় ট্রাকে তল্লাশিতে মিললো অবৈধ পণ্যের ভাণ্ডার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে আটক তিন মাস পর থাকা একটি সন্দেহজনক ভারতীয় পণ্যবাহী ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ঘোষণাবহির্ভূত, কাগজপত্রবিহীন ও নিষিদ্ধ...

আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না: তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন। সেদিন তাঁকে বিদায় জানাতে এয়ারপোর্টে গিয়ে ভিড় না...