December 17, 2025 - 11:30 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিনোদনছেলের চিত্রনাট্যে প্রথমবার পরিচালনায় ‘টাইটানিক’ খ্যাত কেট

ছেলের চিত্রনাট্যে প্রথমবার পরিচালনায় ‘টাইটানিক’ খ্যাত কেট

spot_img

বিনোদন ডেস্ক: প্রথমবার পরিচালনায় পা রাখলেন ‘টাইটানিক’ খ্যাত অস্কারজয়ী অভিনেত্রী কেট উইন্সলেট। তাঁর প্রথম পরিচালিত ছবি ‘গুডবাই জুন’, যেটির চিত্রনাট্য লিখেছেন তারেই ছেলে জো অ্যান্ডার্স।

সম্প্রতি নেটফ্লিক্স আয়োজিত লন্ডনে বিকেলের বিশেষ চা-আড্ডায় অংশ নেন কেট। যেখানে প্রথমবার সিনেমা পরিচালনায় নাম লেখানো থেকে শুরু করে এর নির্মাণ অভিজ্ঞতাও তুলে ধরেন।

ক্রিসমাসের আনন্দ ও পারিবারিক বেদনার গল্প তুলে ধরে নির্মিত কেটের ‘গুডবাই জুন’। ছবিতে নাম ভূমিকায় আছেন হেলেন মিরেন। টার্মিনাল ক্যানসারে আক্রান্ত হওয়ার পর তাঁর চার সন্তান—উইন্সলেট, অ্যান্ড্রিয়া রাইজবরো, টনি কোলেট ও জনি ফ্লিন হাসপাতালে জড়ো হয়, এবং সেখান থেকেই শুরু হয় পুরোনো দ্বন্দ্ব ও আবেগের সংঘাত।

অভিনয়ে আরও আছেন টিমোথি স্পল, স্টিফেন মার্চেন্ট ও ফিসায়ো আকিনাডে। সিনেমাটি আগামি ১২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে এবং ২৪ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে।

উইন্সলেট জানান, সময়সল্পতায় ৩৫ দিনে শুটিং করায় তাঁকে “ভীষণ প্রস্তুত” থাকতে হয়েছিল। শিশু শিল্পীদের পরিচালনার অভিজ্ঞতাকে তিনি মাতৃত্বের স্বাভাবিক সম্প্রসারণ হিসেবে দেখেছেন।

প্রথমে পরিকল্পনা ছিল ছবিটি নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে যাওয়া এবং অন্য কাউকে দিয়ে পরিচালনা করানো। কিন্তু উইন্সলেট নিজের হাত থেকে প্রজেক্টটি ছাড়তে চাননি।

উইন্সলেট কথা প্রসঙ্গে বলছিলেন, কীভাবে তিনি একদল অসাধারণ অভিনয়শিল্পীকে এক ফিল্মে যুক্ত করলেন। “তারা দারুণ মানুষ। আমাকে এমন অভিনেতাদেরই বাছাই করতে হয়েছিল, যারা এই চরিত্রগুলোর জন্য একেবারে উপযুক্ত, এবং একই সঙ্গে খুবই ভদ্র ও সুন্দর মানুষ। ব্যক্তিগতভাবে না চিনলেও তাদের সুনাম সম্পর্কে জানতাম, কারও সাথে কাজ করা কঠিন হলে সে কথা চারদিকে ছড়িয়ে পড়ে,” বলেন উইন্সলেট।

ছেলে জোর সৃজনশীলতা নিয়ে গর্বিত উইন্সলেট বলেন, তিনি শুধু চাইছিলেন,“সে যেন শিখতে পারে এবং অসাধারণ সব অভিনেতার সঙ্গে কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারে।”

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

এক কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতি অনুসরণ করে স্পট মার্কেট থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে...

ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের মা-বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের বাবা-মাকে...

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক: ১৬ ডিসেম্বর থেকে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা...

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, নারী আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা এক নারী। মঙ্গলবার (সকাল)...

সাতক্ষীরায় ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত ৬

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা–খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় ট্রলি, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলেসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত...

নোয়াখালীতে ২ দিনে আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত দুদিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ১৩জন...

৩ মাস পর ভারতীয় ট্রাকে তল্লাশিতে মিললো অবৈধ পণ্যের ভাণ্ডার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে আটক তিন মাস পর থাকা একটি সন্দেহজনক ভারতীয় পণ্যবাহী ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ঘোষণাবহির্ভূত, কাগজপত্রবিহীন ও নিষিদ্ধ...

আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না: তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন। সেদিন তাঁকে বিদায় জানাতে এয়ারপোর্টে গিয়ে ভিড় না...