December 17, 2025 - 12:46 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলারেকর্ড গড়া জয়ে সমতা ফেরাল বাংলাদেশ

রেকর্ড গড়া জয়ে সমতা ফেরাল বাংলাদেশ

spot_img

স্পোর্টস ডেস্ক: অধিনায়ক লিটন দাসের হাফ-সেঞ্চুরি এবং মোহাম্মদ সাইফুদ্দিনের ক্যামিও ইনিংসের সুবাদে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতায় ফিরেছে বাংলাদেশ। শনিবার (২৯ নভেম্বর) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৪ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ডকে। সিরিজে প্রথম ম্যাচ ৩৯ রানে জিতেছিল আইরিশরা।

এ ম্যাচে আয়ারল্যান্ডের ছুঁড়ে দেওয়া ১৭১ রানের টার্গেট স্পর্শ করে বাংলাদেশ। এর মাধ্যমে দেশের মাটিতে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নয়া রেকর্ড গড়ল টাইগাররা। এর আগে দেশের মাটিতে গেল বছর শ্রীলংকার বিপক্ষে সিলেটে ১৬৬ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল বাংলাদেশ।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে আয়ারল্যান্ড। ৪.১ ওভারেই দলকে ৫০ রান এনে দেন দুই ওপেনার পল স্টার্লিং ও টিম টেক্টর। টি-টোয়েন্টিতে এই প্রথম বাংলাদেশের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ৫০ রান স্পর্শ করল আইরিশরা।

পঞ্চম ওভারের চতুর্থ বলে স্টার্লিংকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেক-থ্রু এনে দেন পেসার তানজিম হাসান সাকিব। ৩ চার ও ২ ছক্কায় ১৪ বলে ২৯ রান করেন আয়ারল্যান্ড অধিনায়ক স্টার্লিং।

স্টার্লিং ফেরার পরও পাওয়ার প্লেতে ৭৫ রান তুলে আয়ারল্যান্ড। টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে পাওয়ার প্লেতে এবারই সর্বোচ্চ রান তুলল আইরিশরা।

নবম ওভারে তৃতীয়বারের মতো আক্রমণে এসে জোড়া উইকেট শিকার করেন স্পিনার মাহেদি হাসান। ঐ ওভারে দুই ভাই টিম টেক্টর ও হ্যারি টেক্টরকে শিকার করেন তিনি। ৪ চার ও ২ ছক্কায় টিম ২৫ বলে ৩৮ এবং আগের ম্যাচের হাফ-সেঞ্চুরিয়ান হ্যারি এবার থামেন ১১ রানে।

নিজের চতুর্থ ও শেষ ওভারেও উইকেটের দেখা পান মাহেদি। স্টাম্পিং করে সাজঘরে ফেরান ব্যাটার বেন ক্যালিটজকে। ৯ বলে ৭ রান করেন তিনি।

১১তম ওভারে ১০৩ রানে চতুর্থ ব্যাটার হিসেবে ক্যালিটজ ফেরার পর আয়ারল্যান্ডকে লড়াকু সংগ্রহের ভিত গড়ে দেন উইকেটরক্ষক লরকান টাকার ও জিওর্জি ডকরেল। পঞ্চম উইকেটে ৪৪ বলে ৫৬ রান যোগ করেন তারা। ২১ বলে ১৮ রান করা ডকরেলকে থামিয়ে জুটি ভাঙেন বাংলাদেশ পেসার মোহাম্মদ সাইফ উদ্দিন।

এরপর ইনিংসের শেষ ১০ বল থেকে ১১ রান তুলে আয়ারল্যান্ডকে ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রানের সংগ্রহ এনে দেন টাকার ও গ্যারেথ ডেলানি। ৪টি বাউন্ডারিতে ৩২ বলে ৪১ রান করে ইনিংসের শেষ ডেলিভারিতে রান আউট হন টাকার। ১টি ছক্কায় ৮ বলে ১০ রান নিয়ে অপরাজিত থাকেন ডেলানি। ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট শিকার করে বাংলাদেশের সেরা বোলার মাহেদি। এছাড়া তানজিম ও সাইফ উদ্দিন ১টি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে প্রথম ১৬ বল থেকে ২৬ রান তোলেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন। ব্যক্তিগত ৭ রানে প্রথম ব্যাটার হিসেবে আউট হন তানজিদ। দ্বিতীয় উইকেটে ৪৩ বলে ৬০ রানের জুটিতে বাংলাদেশকে লড়াইয়ে রাখেন ইমন ও অধিনায়ক লিটন দাস। দশম ওভারে দলীয় ৮৬ রানে আউট হওয়ার আগে ৫টি চার ও ২টি ছক্কায় ২৮ বলে ৪৩ রান করেন ইমন।

ইমন ফেরার পর বাংলাদেশকে জয়ের আশা বাঁচিয়ে রাখেন লিটন ও সাইফ হাসান। তৃতীয় উইকেটে দুজনে মিলে ৩১ বলে ৫২ রান যোগ করেন। এর সুবাদে ৮ উইকেট হাতে নিয়ে শেষ ২৭ বলে ৩১ রান দরকার পড়ে বাংলাদেশের।

এরপর ১৯ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ কঠিন করে ফেলে বাংলাদেশ। শেষ ১০ বলে ১৪ রান দরকার পড়ে টাইগারদের। ১৯তম ওভারের শেষ তিন বলে ১টি করে চার-ছক্কায় ১০ রান তুলে ম্যাচের লাগাম বাংলাদেশের পক্ষে নিয়ে আসেন সাইফুদ্দিন। এতে শেষ ওভারে ৩ রানের দরকারে চতুর্থ বলে মাহেদির বাউন্ডারিতে ২ বল বাকী থাকতে জয়ের বন্দরে পৌঁছে বাংলাদেশ। সপ্তম উইকেটে ৮ বলে অবিচ্ছিন্ন ১৭ রান তুলে বাংলাদেশের জয়ে বড় অবদান রাখেন মাহেদি-সাইফুদ্দিন।

৩টি করে চার-ছক্কায় ৩৭ বল খেলে দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন লিটন। এছাড়া সাইফ ২২, তাওহিদ হৃদয় ৬ ও নুরুল হাসান ৫ রান করেন।

২ চার ও ১ ছক্কায় ৭ বলে অনবদ্য ১৭ রানের ক্যামিও ইনিংস খেলেন সাইফুদ্দিন। ৩ বলে অপরাজিত ৬ রান করেন মাহেদি। আয়ারল্যান্ডের মার্ক অ্যাডায়ার ও ডেলানি ২টি করে উইকেট নেন।

একই ভেন্যুতে আগামী ২ ডিসেম্বর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে দুই দল।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

কেন্দ্রীয় চরিত্রে বলিউড অভিষেক আরিফিন শুভর

বিনোদন ডেস্ক: প্রথমবারের বলিউড প্রজেক্টের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় তারকা আরিফিন শুভ। সনি লিভের ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’তে লিড রোলে দেখা...

এক কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতি অনুসরণ করে স্পট মার্কেট থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে...

ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের মা-বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের বাবা-মাকে...

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক: ১৬ ডিসেম্বর থেকে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা...

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, নারী আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা এক নারী। মঙ্গলবার (সকাল)...

সাতক্ষীরায় ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত ৬

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা–খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় ট্রলি, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলেসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত...

নোয়াখালীতে ২ দিনে আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত দুদিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ১৩জন...

৩ মাস পর ভারতীয় ট্রাকে তল্লাশিতে মিললো অবৈধ পণ্যের ভাণ্ডার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে আটক তিন মাস পর থাকা একটি সন্দেহজনক ভারতীয় পণ্যবাহী ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ঘোষণাবহির্ভূত, কাগজপত্রবিহীন ও নিষিদ্ধ...