December 17, 2025 - 11:47 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeস্বাস্থ্য-লাইফস্টাইলএভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামে যোগ দিলেন প্রফেসর ডা. মোখলেছুর রহমান

এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামে যোগ দিলেন প্রফেসর ডা. মোখলেছুর রহমান

spot_img

কর্পোরেট ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হসপিটাল, এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর জেনারেল অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জারি বিভাগে সিনিয়র কনসালট্যান্ট হিসেবে যোগ দিয়েছেন প্রফেসর ডা. মো. মোখলেছুর রহমান। তিন দশকেরও বেশি সময় ধরে ক্লিনিক্যাল, একাডেমিক ও গবেষণাক্ষেত্রে অভিজ্ঞ এই খ্যাতিমান সার্জনের যোগদান প্রতিষ্ঠানটির সার্জিকাল সেবাকে আরও শক্তিশালী করবে।

প্রফেসর ডা. মোখলেছুর রহমান চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে ১৯৯০ সালে এমবিবিএস সম্পন্ন করেন এবং পরবর্তী সময়ে জেনারেল সার্জারিতে এমএস ডিগ্রি অর্জন করেন। তাঁর চিকিৎসা জীবনের সূচনা হয় ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম-এ, যেখানে তিনি ১৯৯৩ থেকে ২০১৫ সালের জুন পর্যন্ত শিক্ষকতা ও রোগীসেবা উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য অবদান রাখেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে সার্জারি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং বিভাগের ক্লিনিক্যাল ও একাডেমিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

পেশাগত জীবনের পাশাপাশি গবেষণাক্ষেত্রেও তিনি সমানভাবে সক্রিয়। জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তাঁর একাধিক গবেষণা প্রকাশিত হয়েছে। জটিল ও দীর্ঘমেয়াদি সার্জিকাল সমস্যা, জেনারেল সার্জারি, ল্যাপারোস্কোপিক সার্জারি এবং ম্যালিগন্যান্ট গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ও কলো-রেক্টাল সার্জারিতে তিনি অত্যন্ত সুপরিচিত। তিনি সোসাইটি অব সার্জনস, বাংলাদেশ এবং সোসাইটি অব ল্যাপারোস্কোপিক সার্জনস, বাংলাদেশের সক্রিয় সদস্য।

ক্লিনিক্যাল উৎকর্ষ, রোগীকেন্দ্রিক সেবা এবং আধুনিক সার্জিকাল পদ্ধতিতে দক্ষতা সম্পন্ন প্রফেসর ডা মোখলেছুর রহমানের যোগদান এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের সার্জারি বিভাগকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করা হচ্ছে। প্রতিষ্ঠানটি বিশ্বাস করে, তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ চট্টগ্রাম ও আশপাশের জনগণের জন্য বিশ্বমানের সার্জিকাল সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

এক কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতি অনুসরণ করে স্পট মার্কেট থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে...

ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের মা-বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের বাবা-মাকে...

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক: ১৬ ডিসেম্বর থেকে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা...

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, নারী আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা এক নারী। মঙ্গলবার (সকাল)...

সাতক্ষীরায় ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত ৬

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা–খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় ট্রলি, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলেসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত...

নোয়াখালীতে ২ দিনে আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত দুদিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ১৩জন...

৩ মাস পর ভারতীয় ট্রাকে তল্লাশিতে মিললো অবৈধ পণ্যের ভাণ্ডার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে আটক তিন মাস পর থাকা একটি সন্দেহজনক ভারতীয় পণ্যবাহী ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ঘোষণাবহির্ভূত, কাগজপত্রবিহীন ও নিষিদ্ধ...

আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না: তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন। সেদিন তাঁকে বিদায় জানাতে এয়ারপোর্টে গিয়ে ভিড় না...