December 17, 2025 - 12:10 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিশেষ প্রতিবেদনকর্পোরেট ক্রাইমফুলজোড় ডিগ্রি কলেজে জালিয়াতি ও বেতন অনিয়মের প্রমাণ, অধ্যক্ষ পলাতক

ফুলজোড় ডিগ্রি কলেজে জালিয়াতি ও বেতন অনিয়মের প্রমাণ, অধ্যক্ষ পলাতক

spot_img

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার ফুলজোড় ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ছালমা খাতুন ২০২০ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তবে কলেজের অভ্যন্তরীণ নথিতে ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তার ‘যোগদান’ ‘ছুটি শেষ’ ‘কাজে ফেরা’ ইত্যাদি উল্লেখ করে আবেদনপত্র সংরক্ষণ করা হয়েছে। হাজিরা খাতায়ও বেশ কয়েক মাস তাকে উপস্থিত দেখানো হয়েছে, যদিও ওই সময় তিনি দেশে ছিলেন না।

সম্প্রতি কলেজের অধ্যক্ষ সাহেদ আলীর বিরুদ্ধে জমা হওয়া অভিযোগের ভিত্তিতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি এসব তথ্য নিশ্চিত করে।

কমিটি ছালমা খাতুনের নামে থাকা বিভিন্ন আবেদনপত্রের স্বাক্ষর ও লেখার ধরণ পর্যালোচনা করে দেখতে পায়—২০২৪ সালের ৬ অক্টোবর এবং ১ ডিসেম্বর তারিখের যোগদানের আবেদনপত্র তার নিজস্ব স্বাক্ষর নয় এবং নথির লেখার ধরনও ভিন্ন। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, বেতন চালু রাখা এবং দীর্ঘ অনুপস্থিতি গোপন করতেই এসব নথি তৈরি করা হয়েছে।

তদন্তে জানা যায়, ছুটি অনুমোদনের ক্ষেত্রেও বিধি লঙ্ঘন হয়েছে। ১৯৫৯ সালের শিক্ষা ছুটি বিধি অনুযায়ী টানা দীর্ঘ মেয়াদি ছুটি ভোগের সুযোগ নেই। তবে কলেজের নথি অনুযায়ী ২০২৪ সালে ৯ মাস এবং ২০২৫ সালে ৬ মাস—মোট ১৫ মাস ছুটি অনুমোদন করা হয়েছে। এই দীর্ঘ অনুপস্থিতির বিষয়টি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে প্রেরণ করার নিয়ম থাকলেও তা করা হয়নি।

ছালমা খাতুনের ব্যাংক হিসাব বিশ্লেষণে দেখা গেছে, বিদেশে থাকা অবস্থাতেও চেকের মাধ্যমে নিয়মিত বেতন উত্তোলন হয়েছে। চার বছরের সময়সীমায় চার লাখ টাকার বেশি অর্থ চেকের মাধ্যমে তোলা হয়েছে। কলেজ সংশ্লিষ্ট নথিপত্র বিশ্লেষণ করে তদন্ত কমিটি উল্লেখ করেছে—বেতন বিল তৈরি ও উত্তোলনের প্রক্রিয়ায় অধ্যক্ষ সাহেদ আলী, পরিচালনা পর্ষদের সভাপতি আবদুল লতিফ সরকার, হিসাবরক্ষক সাইফুল ইসলাম এবং অফিস সহকারী সাইফুল ইসলাম সম্পৃক্ত ছিলেন।

তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়েছে, তদন্তকারীদের অনুরোধ সত্ত্বেও ছালমা খাতুনের পাসপোর্টের অনুলিপি সরবরাহ করেননি অধ্যক্ষ সাহেদ আলী। ছুটি অনুমোদন, হাজিরা সার্টিফিকেশন ও এমপিও সংক্রান্ত নথি প্রেরণ—এসব ক্ষেত্রেই তার ভূমিকা অস্পষ্ট ও অনিয়মপূর্ণ।

তদন্ত কমিটি সুপারিশ করেছে—অধ্যক্ষ সাহেদ আলী ও পরিচালনা পর্ষদের সভাপতি আবদুল লতিফ সরকারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, বেতন হিসাব ও চেক লেনদেনের বিশেষ আর্থিক তদন্ত এবং কলেজের হাজিরা খাতা, ছুটি রেজিস্টার ও এমপিও বিল–সংক্রান্ত সব নথির পুনঃতদন্ত।

অধ্যক্ষ সাহেদ আলীর বিরুদ্ধে আগে থেকেই দুটি মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর তিনি পলাতক। কলেজ সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, পলাতক থাকলেও তিনি মাঝে মধ্যে কলেজে গিয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করেছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হতে স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন। তবে ফুলজোড় ডিগ্রি কলেজের সভাপতি আবদুল লতিফ সরকার স্নাতকোত্তর ডিগ্রি ছাড়াই দায়িত্ব পালন করছিলেন। বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নজরে এলে তাকে অপসারণ করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়। পরবর্তীতে তিনি হাইকোর্টে রিট করলে ডিসিকে সভাপতি নিয়োগের কার্যকারিতা স্থগিত হয়।

তদন্তে আরও উঠে এসেছে—সভাপতি ও অধ্যক্ষের বিরুদ্ধে কলেজের আর্থিক লেনদেন, নিয়োগ প্রক্রিয়া এবং ভবন ও দোকানঘর ব্যবস্থাপনায় ২ থেকে ৩ কোটি টাকার অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে কলেজের সামগ্রিক প্রশাসনিক কাঠামো পুনর্বিবেচনার প্রয়োজনীয়তার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

এক কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতি অনুসরণ করে স্পট মার্কেট থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে...

ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের মা-বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের বাবা-মাকে...

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক: ১৬ ডিসেম্বর থেকে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা...

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, নারী আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা এক নারী। মঙ্গলবার (সকাল)...

সাতক্ষীরায় ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত ৬

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা–খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় ট্রলি, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলেসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত...

নোয়াখালীতে ২ দিনে আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত দুদিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ১৩জন...

৩ মাস পর ভারতীয় ট্রাকে তল্লাশিতে মিললো অবৈধ পণ্যের ভাণ্ডার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে আটক তিন মাস পর থাকা একটি সন্দেহজনক ভারতীয় পণ্যবাহী ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ঘোষণাবহির্ভূত, কাগজপত্রবিহীন ও নিষিদ্ধ...

আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না: তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন। সেদিন তাঁকে বিদায় জানাতে এয়ারপোর্টে গিয়ে ভিড় না...