December 17, 2025 - 12:28 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeস্বাস্থ্য-লাইফস্টাইলএভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে যোগ দিলেন ডা. মোহাম্মদ আনোয়ারুল আজিম চৌধুরী

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে যোগ দিলেন ডা. মোহাম্মদ আনোয়ারুল আজিম চৌধুরী

spot_img

কর্পোরেট ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হসপিটাল, এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর নিউরোলজি বিভাগে অ্যাটেন্ডিং কনসালট্যান্ট হিসেবে যোগদান করেছেন ডা. মোহাম্মদ আনোয়ারুল আজিম চৌধুরী, এমবিবিএস, এমডি। দীর্ঘ ক্লিনিক্যাল অভিজ্ঞতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ এই অঞ্চলের রোগীদের যত্নে হাসপাতালের নিউরোলজি সেবাকে আরও শক্তিশালী করবে।

ডা. মোহাম্মদ আনোয়ারুল আজিম চৌধুরী ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন এবং পরবর্তীতে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, ঢাকা থেকে নিউরোলজিতে এমডি ডিগ্রি অর্জন করেন। তার পেশাগত যাত্রা নির্ভরযোগ্য ক্লিনিক্যাল দক্ষতা ও একাডেমিক উৎকর্ষের সমন্বয়ে গড়ে উঠেছে। এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে যোগদানের আগে তিনি মেরিন সিটি মেডিকেল কলেজে নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে তিনি চিকিৎসা, শিক্ষাদান এবং মেন্টরিং সবক্ষেত্রেই উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।

পেশাগত জীবনে তিনি বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণ করেছেন, যার মধ্যে রয়েছে- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, যুক্তরাজ্যের পোর্টসমাউথে অবস্থিত কুইন আলেকজান্দ্রা হসপিটাল, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, স্কয়ার হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। এসব অভিজ্ঞতা তীব্র ও জটিল নিউরোলজিক্যাল জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে তার দক্ষতাকে আরও দৃঢ় করেছে।

স্ট্রোক, এপিলেপসি, জটিল ও দীর্ঘমেয়াদি নিউরোপ্যাথি এবং নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডারের প্রমাণভিত্তিক আধুনিক চিকিৎসা, এগুলো তার ক্লিনিক্যাল আগ্রহের ক্ষেত্র। তিনি ক্লিনিক্যাল এপিলেপসি, ইইজি ইন্টারপ্রেটেশন, পারকিনসনিজম ও মুভমেন্ট ডিসঅর্ডার্স নিয়ে দেশব্যাপী আয়োজিত বহু কর্মশালা ও প্রশিক্ষণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। গবেষণাক্ষেত্রেও তার অবদান রয়েছে, যার মধ্যে- কোমা স্কেল নিয়ে মৌলিক গবেষণা এবং স্ট্রোক স্কেল সংক্রান্ত সহ-লিখিত প্রবন্ধ উল্লেখযোগ্য, যা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির জার্নাল অফ নিউরোসায়েন্স-এ প্রকাশিত হয়েছে।

ডা. মোহাম্মদ আনোয়ারুল আজিম চৌধুরীর যোগদানের মাধ্যমে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নিউরোলজি বিভাগ আরও শক্তিশালী, আধুনিক ও রোগীবান্ধব সেবা প্রদান করতে সক্ষম হবে। তার দক্ষতা, আন্তরিকতা ও রোগীকেন্দ্রিক চিকিৎসাদর্শন চট্টগ্রামের মানুষদের জন্য বিশ্বমানের স্নায়ুরোগ চিকিৎসা নিশ্চিত করবে বলে আশা করা যাচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

কেন্দ্রীয় চরিত্রে বলিউড অভিষেক আরিফিন শুভর

বিনোদন ডেস্ক: প্রথমবারের বলিউড প্রজেক্টের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় তারকা আরিফিন শুভ। সনি লিভের ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’তে লিড রোলে দেখা...

এক কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতি অনুসরণ করে স্পট মার্কেট থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে...

ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের মা-বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের বাবা-মাকে...

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক: ১৬ ডিসেম্বর থেকে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা...

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, নারী আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা এক নারী। মঙ্গলবার (সকাল)...

সাতক্ষীরায় ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত ৬

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা–খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় ট্রলি, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলেসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত...

নোয়াখালীতে ২ দিনে আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত দুদিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ১৩জন...

৩ মাস পর ভারতীয় ট্রাকে তল্লাশিতে মিললো অবৈধ পণ্যের ভাণ্ডার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে আটক তিন মাস পর থাকা একটি সন্দেহজনক ভারতীয় পণ্যবাহী ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ঘোষণাবহির্ভূত, কাগজপত্রবিহীন ও নিষিদ্ধ...