December 17, 2025 - 11:57 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeজাতীয়পুরনো টেলিকম লাইসেন্সিং পদ্ধতিতে ফেরার সম্ভাবনা নাকচ

পুরনো টেলিকম লাইসেন্সিং পদ্ধতিতে ফেরার সম্ভাবনা নাকচ

spot_img

কর্পোরেট সংবাদ ডেস্ক: পুরনো টেলিকম লাইসেন্সিং কাঠামোতে ফেরার কোনো সম্ভাবনা নাকচ করে দিয়েছে সরকার। তাদের মতে, আগের পদ্ধতিটি অকার্যকর ছিল এবং এ খাতের অগ্রগতির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল।

‘টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতি, ২০২৫’ এর অধীনে নতুন এক ব্যবস্থা চালু করা হচ্ছে, যা গেজেট আকারে প্রকাশ হয়েছে। এর আওতায় পূর্বে দেওয়া তিন হাজারেরও বেশি বৈধ ও অবৈধ লাইসেন্স পুনর্বিবেচনা করা হবে।

ফি, চার্জ ও রাজস্ব ভাগাভাগি নিয়ে প্রকাশিত নতুন নির্দেশিকাটি বর্তমানে খসড়া অবস্থায় রয়েছে। স্টেকহোল্ডার ও অর্থনীতিবিদদের সঙ্গে আলোচনার পর এটি চূড়ান্ত করা হবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন নীতিতে ইন্টারনেটের দাম বাড়বে না।

পূর্বের লাইসেন্সিং ব্যবস্থায় ইন্টারনেট, ডিভাইস বা ফাইবার সংযোগের বিস্তার ঘটেনি। এখনো বাসা-বাড়ি, ব্যবসা-বাণিজ্য ও শিল্পখাতে ফাইবার সংযোগ খুবই সীমিত।

বর্তমানে মাত্র ২২ শতাংশ মোবাইল টাওয়ার ফাইবারে সংযুক্ত রয়েছে। এ কারণে বাংলাদেশের মাথাপিছু ডেটা ব্যবহার ভারতের তুলনায় প্রায় পঞ্চাশ ভাগের এক ভাগ। খাতটির এখন সংযোগভিত্তিক সেবা থেকে ডিজিটাল সেবাভিত্তিক ব্যবস্থায় রূপান্তর প্রয়োজন।

মোবাইল ও আইএসপি প্যাকেজ বৃদ্ধি পেলেও দেশে এখনো এডটেক, হেলথটেক, এগ্রিটেক, ফিনটেক বা লজিস্টিক টেকনোলজির মতো ডিজিটাল পণ্যের উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যায়নি।

আইএসপি, মোবাইল অপারেটর, এনটিটিএন ও আইআইজিসহ বিভিন্ন অপারেটর এখনো সুরক্ষিত বা কোয়ালিটি-অব-সার্ভিস ভিত্তিক ব্যবস্থা গ্রহণ করতে পারেনি এবং অনেকেরই নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত নয়।

ডিজিটাল অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে, সরকার ২৬ ধরনের লাইসেন্স বাতিল করে চার স্তরবিশিষ্ট সরলীকৃত কাঠামো চালু করেছে।

নতুন এই ব্যবস্থা মধ্যস্বত্বভোগী কমাবে, একচেটিয়া কার্যক্রম প্রতিরোধ করবে, প্রতিযোগিতা বাড়াবে ও একই সঙ্গে সরকারী রাজস্বও কমাবে না।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

এক কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতি অনুসরণ করে স্পট মার্কেট থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে...

ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের মা-বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের বাবা-মাকে...

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক: ১৬ ডিসেম্বর থেকে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা...

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, নারী আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা এক নারী। মঙ্গলবার (সকাল)...

সাতক্ষীরায় ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত ৬

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা–খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় ট্রলি, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলেসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত...

নোয়াখালীতে ২ দিনে আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত দুদিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ১৩জন...

৩ মাস পর ভারতীয় ট্রাকে তল্লাশিতে মিললো অবৈধ পণ্যের ভাণ্ডার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে আটক তিন মাস পর থাকা একটি সন্দেহজনক ভারতীয় পণ্যবাহী ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ঘোষণাবহির্ভূত, কাগজপত্রবিহীন ও নিষিদ্ধ...

আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না: তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন। সেদিন তাঁকে বিদায় জানাতে এয়ারপোর্টে গিয়ে ভিড় না...