December 17, 2025 - 12:40 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিককাশ্মীরে থানায় বিস্ফোরণ, নিহত ৯

কাশ্মীরে থানায় বিস্ফোরণ, নিহত ৯

spot_img

আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরের একটি থানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় মধ্যরাতে নওগাম থানা চত্বরে এই বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৯ জন নিহত ও প্রায় ২৫ জন আহত হয়েছেন।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, আহতের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে কর্মকর্তারা আশঙ্কা করছেন।

সামজিক মাধ্যমে প্রকাশিত ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিস্ফোরণে থানার ভবনটি কেঁপে ওঠে, চারদিকে আগুন ও কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।

কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ফরিদাবাদ থেকে উদ্ধার করা বিস্ফোরক সামগ্রী থানা চত্বরে পরীক্ষা-নিরীক্ষা করার সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সম্প্রতি হরিয়ানার ফরিদাবাদ থেকে ‘হোয়াইট-কলার’ সন্ত্রাসী মডিউল মামলায় বাজেয়াপ্ত করা অ্যামোনিয়াম নাইট্রেটের একটি বড় ভান্ডার থানার ভেতরে সংরক্ষণ করা হয়েছিল। পুলিশ ও ফরেনসিক দল সেগুলো পরীক্ষা করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় থানা চত্বরে থাকা বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইন্ডিয়া টুডে বলছে, নিহতদের মরদেহ শ্রীনগরের পুলিশ কন্ট্রোল রুমে নেয়া হয়েছে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়েছে কিনা, সেই জন্য এখনো উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

তদন্তকারীরা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থল থেকে প্রায় ৩০০ ফুট দূরেও মরদেহের অংশ পাওয়া গেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

কেন্দ্রীয় চরিত্রে বলিউড অভিষেক আরিফিন শুভর

বিনোদন ডেস্ক: প্রথমবারের বলিউড প্রজেক্টের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় তারকা আরিফিন শুভ। সনি লিভের ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’তে লিড রোলে দেখা...

এক কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতি অনুসরণ করে স্পট মার্কেট থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে...

ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের মা-বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের বাবা-মাকে...

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক: ১৬ ডিসেম্বর থেকে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা...

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, নারী আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা এক নারী। মঙ্গলবার (সকাল)...

সাতক্ষীরায় ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত ৬

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা–খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় ট্রলি, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলেসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত...

নোয়াখালীতে ২ দিনে আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত দুদিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ১৩জন...

৩ মাস পর ভারতীয় ট্রাকে তল্লাশিতে মিললো অবৈধ পণ্যের ভাণ্ডার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে আটক তিন মাস পর থাকা একটি সন্দেহজনক ভারতীয় পণ্যবাহী ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ঘোষণাবহির্ভূত, কাগজপত্রবিহীন ও নিষিদ্ধ...