December 17, 2025 - 11:48 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদঢাকায় প্রোডাকটিভিটি ও কোয়ালিটি এনহ্যান্সমেন্ট কর্মশালা অনুষ্ঠিত

ঢাকায় প্রোডাকটিভিটি ও কোয়ালিটি এনহ্যান্সমেন্ট কর্মশালা অনুষ্ঠিত

spot_img

কর্পোরেট ডেস্ক: ঢাকার টঙ্গীতে অবস্থিত জেটিআই কারখানায় সম্প্রতি ‘প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এনহান্সমেন্ট: এমফ্যাসিস অন ওয়ার্ল্ড কোয়ালিটি উইক’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কিউএ হারবার লিমিটেড এবং কাজুকো ভূঁইয়া ট্রাস্ট যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। সহযোগী আয়োজক হিসেবে ছিল সাবস্ক্রিপশনপ্রো, কর্নকিউ, এক্সওআর গীক এবং নিম্ফ সলিউশন্স।

বিভিন্ন খাতের প্রায় ৩০ জন কর্পোরেট পেশাজীবী কর্মশালায় অংশ নেন। ‘কাইজেন’ বিষয়ে প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন মি. মাসুদুর রাহমান। ‘৫এস’ বিষয়ে সেশন নেন মি. ওকাবায়াশি কুনিয়াকি। আর দিনশেষে ‘ইসসো ইচিমোকু’ যার অর্থ ‘ওয়ান স্টেপ, ওয়ান লুক’ এই বিষয়ে প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন মিসেস তোমোকো ইয়াসুদা, মিস সায়াকা ওজাওয়া এবং মিস নিশিমুরা নানাকো।

দিনটির প্রধান আকর্ষণ ছিল জেটিআই টঙ্গী কারখানায় হাতে-কলমে শেখার অভিজ্ঞতা। অংশগ্রহণকারীরা কাইজেন ও ৫এস নীতিগুলো প্রতিদিনের কর্মকান্ডে কিভাবে কার্যকরভাবে প্রয়োগ করা হয় সে বিষয়ে বাস্তব ধারনা নেন। কারখানার বিভিন্ন বিভাগ পরিদর্শন করে তারা বুঝতে পারেন কিভাবে সুশৃঙ্খল প্রক্রিয়া, মানসম্মত অভ্যাস এবং ধারাবাহিক উন্নয়নের সংস্কৃতি একটি প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা ও দক্ষতা বৃদ্ধি করে।

কর্মশালায় অংশ নিয়ে আর অ্যান্ড জি কনসালটিং এর সিইও, বেপজা’র সাবেক নির্বাহী চেয়ারম্যান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়’ এর সাবেক লেকচারার ব্রিগেডিয়ার জেনারেল এম. মফিজুর রহমান (অব.) বলেন, “কাইজেন, ৫এস এবং ইসসো ইচিমোকু, এই তিনটি দর্শনের সাথে পুনরায় পরিচিত হওয়া ছিল অসাধারণ অভিজ্ঞতা। ধারাবাহিক উন্নয়ন করতে চায় এমন সব প্রতিষ্ঠানের জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেটিআই কারখানায় এগুলোর বাস্তব প্রয়োগ প্রত্যক্ষ করে বাংলাদেশে বিশ্বমানের ম্যানেজমেন্ট সিস্টেম গ্রহণের সক্ষমতার ওপর বিশ্বাস আরও দৃঢ় হয়েছে।”

শামস ইঞ্জিনিয়ারিং-এর ডিরেক্টর সামিমা বিনতে শামস কর্মশালার অভিজ্ঞতা প্রসঙ্গে বলেন, “কাইজেন ও ৫এস দৈনন্দিন কার্যক্রমে প্রয়োগ করতে পারলে একটি প্রতিষ্ঠান আরও সুশৃঙ্খল ও টেকসই হয়ে উঠবে। এই কর্মশালা, বিশেষ করে কারখানা পরিদর্শন, আমাদের এমন মানসিকতা তৈরি করেছে যা ভবিষ্যতে প্রতিষ্ঠানের উন্নয়নে বাস্তব পরিবর্তন আনতে সাহায্য করবে বলে আমি মনে করি।”

কর্মশালাটি বাংলাদেশে উৎপাদনশীলতা-কেন্দ্রিক সংস্কৃতি গড়ে ওঠার প্রবণতাকে আরও স্পষ্ট করেছে। শিল্পোন্নয়ন ও ব্যবস্থাপনাগত উৎকর্ষের ধারাবাহিক যাত্রায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

এক কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতি অনুসরণ করে স্পট মার্কেট থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে...

ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের মা-বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের বাবা-মাকে...

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক: ১৬ ডিসেম্বর থেকে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা...

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, নারী আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা এক নারী। মঙ্গলবার (সকাল)...

সাতক্ষীরায় ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত ৬

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা–খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় ট্রলি, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলেসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত...

নোয়াখালীতে ২ দিনে আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত দুদিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ১৩জন...

৩ মাস পর ভারতীয় ট্রাকে তল্লাশিতে মিললো অবৈধ পণ্যের ভাণ্ডার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে আটক তিন মাস পর থাকা একটি সন্দেহজনক ভারতীয় পণ্যবাহী ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ঘোষণাবহির্ভূত, কাগজপত্রবিহীন ও নিষিদ্ধ...

আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না: তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন। সেদিন তাঁকে বিদায় জানাতে এয়ারপোর্টে গিয়ে ভিড় না...