December 17, 2025 - 12:05 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাআয়ারল্যান্ডকে ইনিংস ও ৪৭ রানে হারাল বাংলাদেশ

আয়ারল্যান্ডকে ইনিংস ও ৪৭ রানে হারাল বাংলাদেশ

spot_img

স্পোর্টস ডেসক্ : দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন আয়ারল্যান্ডকে ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। আইরিশদের বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি সবচেয়ে বড় জয় টাইগারদের। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে একবারের মোকাবেলায় ৭ উইকেটে জিতেছিল বাংলাদেশ।

নিজেদের টেস্ট ইতিহাসে ১৫৫ ম্যাচ খেলে ২৪তম জয়ের দেখা পেল বাংলাদেশ। এর মধ্যে ইনিংস ব্যবধানে চারবার জয় পেয়েছে টাইগাররা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টের তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিলো বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩০১ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে ৫ উইকেটে ৮৬ রান করেছিল আয়ারল্যান্ড। ইনিংস হার এড়াতে ৫ উইকেট হাতে নিয়ে আরও ২১৫ রান দরকার ছিল আইরিশদের।

চতুর্থ দিনের শুরুটা ভালোই করেছিল আয়ারল্যান্ড। আগেরদিন অপরাজিত থাকা এন্ডি ম্যাকব্রিন ও ম্যাথু হামফ্রিজ দলের রান ১শ পার করেন। তবে দিনের পঞ্চম ওভারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন স্পিনার তাইজুল ইসলাম। হামফ্রিজকে ১৬ রানে আউট করেন তিনি।

দলীয় ১১৬ রানে ষষ্ঠ উইকেট পতনের পর প্রতিরোধ গড়ে তোলেন ম্যাকব্রিন ও এন্ডি বলবির্নি। হাফ-সেঞ্চুরি জুটি গড়ে ১১৯ বলে ৬৬ রান যোগ করেন তারা। ৫টি চারে ৩৮ রান করা বলবির্নিকে শিকার করে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন স্পিনার হাসান মুরাদ।

বলবির্নি ফেরার পর ক্যারিয়ারের পঞ্চম টেস্ট হাফ-সেঞ্চুরি পূর্ণ করে থামেন ম্যাকব্রিন। বাংলাদেশ পেসার নাহিদ রানার দ্বিতীয় শিকার হবার আগে ৫ চারে ৫২ রান করেন তিনি।

১৯৮ রানে অষ্টম ব্যাটার হিসেবে ম্যাকব্রিন ফেরার পর বড় হারের মুখে পড়ে আয়ারল্যান্ড। কিন্তু দলের বড় হারের ব্যবধান কমাতে নবম উইকেটে জুটি বেঁধে দ্রুত রান তুলতে থাকেন জর্ডান নিল ও ব্যারি ম্যাককার্থি। ৫৬ বলে ৫৪ রানের জুটিও গড়ে ফেলেন তারা।

দলীয় ২৫২ রানে নিলকে আউট করে জুটি ভাঙেন মুরাদ। ৭ চারে ৩৬ রান করেন নিল। ৩ বল পর ম্যাককার্থিকে শিকার করে ২৫৪ রানে আয়ারল্যান্ডের অলআউট নিশ্চিত করেন তাইজুল। ২ চার ও ১ ছক্কায় ২৭ বলে ২৫ রান করেন ম্যাককার্থি।

বাংলাদেশের মুরাদ ৬০ রানে ৪টি, তাইজুল ৮৪ রানে ৩টি এবং রানা ৪০ রানে ২ উইকেট নেন। ম্যাচ সেরা বাংলাদেশের মাহমুদুল হাসান জয়। প্রথম ইনিংসে ১৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি।

আগামী ১৯ নভেম্বর থেকে মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

এক কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতি অনুসরণ করে স্পট মার্কেট থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে...

ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের মা-বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের বাবা-মাকে...

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক: ১৬ ডিসেম্বর থেকে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা...

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, নারী আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা এক নারী। মঙ্গলবার (সকাল)...

সাতক্ষীরায় ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত ৬

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা–খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় ট্রলি, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলেসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত...

নোয়াখালীতে ২ দিনে আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত দুদিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ১৩জন...

৩ মাস পর ভারতীয় ট্রাকে তল্লাশিতে মিললো অবৈধ পণ্যের ভাণ্ডার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে আটক তিন মাস পর থাকা একটি সন্দেহজনক ভারতীয় পণ্যবাহী ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ঘোষণাবহির্ভূত, কাগজপত্রবিহীন ও নিষিদ্ধ...

আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না: তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন। সেদিন তাঁকে বিদায় জানাতে এয়ারপোর্টে গিয়ে ভিড় না...