December 17, 2025 - 1:13 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশআ.লীগের হরতালের প্রতিবাদে মহিপুর থানা মহিলা দলের বিক্ষোভ ও কর্মীসভা অনুষ্ঠিত

আ.লীগের হরতালের প্রতিবাদে মহিপুর থানা মহিলা দলের বিক্ষোভ ও কর্মীসভা অনুষ্ঠিত

spot_img

পটুয়াখালী প্রতিনিধি: আওয়ামী লীগের ডাকা হরতালের প্রতিবাদে পটুয়াখালীর মহিপুর থানা জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে কুয়াকাটা পর্যটন হলিডে হোমস অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে আওয়ামী লীগের “তথাকথিত ফ্যাসিস্ট সরকারের” হরতালের নামে অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে মহিপুর থানা মহিলা দল একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কুয়াকাটা পর্যটন নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পর্যটন হলিডে হোমের সামনে এসে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত কর্মীসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি ও মহিপুর থানা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক হেলেন কেলার বিউটি। সভা পরিচালনা করেন মহিপুর থানা মহিলা দলের নেত্রী মোসাঃ নাজমুন নাহার।

সভায় বক্তৃতা দেন মহিপুর থানা মহিলা দলের নেত্রী মোসাঃ শিরিন আক্তার, লতাচাপলী ইউনিয়ন মহিলা দলের মোসাঃ অহিদা বেগম, ফেরদৌসী ইরানি, মোসাঃ শ্যামলী বেগম, আদিবাসী রাখাইন সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী মাতেন ও উজানে, মহিপুর ইউনিয়ন মহিলা দলের মোসাঃ খাদিজা বেগম, ডালবুগঞ্জ ইউনিয়ন মহিলা দলের রহিমা আক্তার রানী, কোহিনুর বেগম, মমতাজ বেগম এবং ধুলাসার ইউনিয়ন মহিলা দলের মমতাজ বেগম প্রমুখ।

বক্তারা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে মহিলা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার বিকল্প নেই। একই সঙ্গে মহিপুর থানা মহিলা দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানান তারা।

সভায় স্থানীয় বিএনপি ও মহিলা দলের বিভিন্ন স্তরের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

প্রাথমিক স্তরের শতভাগ পাঠ্যপুস্তক মুদ্রণ সম্পন্ন

কর্পোরেট সংবাদ ডেস্ক: জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) মাধ্যমে প্রাথমিক স্তরের শতভাগ পাঠ্যপুস্তক মুদ্রণ সম্পন্ন হয়েছে। ম মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এক তথ্য বিবরণীতে জানানো...

কেন্দ্রীয় চরিত্রে বলিউড অভিষেক আরিফিন শুভর

বিনোদন ডেস্ক: প্রথমবারের বলিউড প্রজেক্টের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় তারকা আরিফিন শুভ। সনি লিভের ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’তে লিড রোলে দেখা...

এক কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতি অনুসরণ করে স্পট মার্কেট থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে...

ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের মা-বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের বাবা-মাকে...

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক: ১৬ ডিসেম্বর থেকে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা...

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, নারী আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা এক নারী। মঙ্গলবার (সকাল)...

সাতক্ষীরায় ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত ৬

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা–খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় ট্রলি, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলেসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত...

নোয়াখালীতে ২ দিনে আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত দুদিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ১৩জন...