December 17, 2025 - 11:57 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদসাশ্রয়ী ও টেকসই আবাসনে আইপিডিসি-ব্র্যাক ইউনিভার্সিটির যৌথ প্রকল্প

সাশ্রয়ী ও টেকসই আবাসনে আইপিডিসি-ব্র্যাক ইউনিভার্সিটির যৌথ প্রকল্প

spot_img

কর্পোরেট ডেস্ক: আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এবং ব্র্যাক ইউনিভার্সিটি’র স্কুল অব আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন-এর যৌথ উদ্যোগে চালু হয়েছে “সাশ্রয়ী ও টেকসই আবাসন” প্রকল্প। দেশের নিম্ন ও মধ্যআয়ের মানুষের জন্য সাশ্রয়ী, টেকসই ও নিরাপদ আবাসনের চাহিদা মেটানোই এ উদ্যোগের প্রধান লক্ষ্য।

সিএসআর-ভিত্তিক এই প্রকল্পে, ব্র্যাক ইউনিভার্সিটি’র স্কুল অব আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন স্থানীয় জীবনযাত্রা, ও পরিবেশগত পরিস্থিতি বিবেচনায় রেখে নতুন ধরনের আবাসন নকশা/হাউজিং ডিজাইন তৈরি করবে, যেখানে কম খরচে দীর্ঘস্থায়ী আবাসনকে প্রাধান্য দেওয়া হবে।

আর্থিক চাহিদা পূরণে, আইপিডিসি ফাইন্যান্সের “ভালোবাসা হোম লোন” প্রোগ্রাম এই প্রকল্পের আওতাধীন সুবিধাভোগী পরিবারগুলোকে সহজ শর্তে ঋণ ও সহযোগিতা প্রদান করবে। এর ফলে নতুন নকশা/ ডিজাইনগুলো দৃষ্টিনন্দন আবাসনে রূপ নিবে।

এই অংশীদারিত্ব আইপিডিসি’র বৃহত্তর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা ও টেকসই উন্নয়নের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি শিক্ষা ও আর্থিক সেবার সমন্বয়ে এমন সমাধান তৈরি করবে, যা সামাজিকভাবে অন্তর্ভুক্তি এবং দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। এই প্রকল্প সফল হলে দেশের অন্যান্য স্থানেই এমন মডেল চালু করার পরিকল্পনা রয়েছে।

প্রকল্প উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটি’র স্কুল অব আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন-এর ডিন প্রফেসর ফুয়াদ হাসান মল্লিক; চেয়ারপার্সন অধ্যাপক জয়নব ফারুকী আলী; আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র হেড অব লিগ্যাল ও কোম্পানি সেক্রেটারি সামিউল হাশিম; হেড অব রিটেইল বিজনেস ও হেড অব ব্র্যান্ড অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন মোহাম্মদ মনিরুল ইসলাম সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আইপিডিসি’র ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস বলেন, “টেকসই উন্নয়ন আমাদের সিএসআর ফিলোসফি’র/ দর্শনের মূল ভিত্তি। নিরাপদ ও টেকসই আবাসন বিশেষ কোন সুবিধা নয়, বরং এটি সবার মৌলিক অধিকার। ব্র্যাক ইউনিভার্সিটি’র সাথে এই যৌথ উদ্যোগের মাধ্যমে আমরা একাডেমিক উদ্ভাবন ও আর্থিক সমাধানের সমন্বয়ে দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নত করতে চেষ্টা করছি।”

ব্র্যাক ইউনিভার্সিটি’র স্কুল অব আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন-এর ডিন প্রফেসর ফুয়াদ হাসান মল্লিক বলেন, “এই যৌথ উদ্যোগের মূল লক্ষ্য, অর্থনৈতিক অবস্থা ও পরিবেশগত দায়বদ্ধতা উভয় বিবেচনা করে এমন আবাসন নকশা তৈরি করা, যা হবে টেকসই এবং নিম্ন ও মধ্যমআয়ের পরিবারগুলোর জন্য বাস্তবসম্মত। আমরা এমন এক সাশ্রয়ী আবাসন মডেল নির্মাণ করতে চাই, যা ভবিষ্যতে দেশব্যাপি আবাসন প্রকল্পগুলোর জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।”

এমন উদ্যোগ আইপিডিসি’র দীর্ঘমেয়াদি সিএসআর ও ইএসজি লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে দায়িত্বশীল অর্থায়ন, টেকসই উন্নয়ন এবং কমিউনিটি সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সামাজিক প্রভাব সৃষ্টিতে তাদের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

এক কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতি অনুসরণ করে স্পট মার্কেট থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে...

ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের মা-বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের বাবা-মাকে...

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক: ১৬ ডিসেম্বর থেকে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা...

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, নারী আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা এক নারী। মঙ্গলবার (সকাল)...

সাতক্ষীরায় ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত ৬

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা–খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় ট্রলি, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলেসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত...

নোয়াখালীতে ২ দিনে আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত দুদিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ১৩জন...

৩ মাস পর ভারতীয় ট্রাকে তল্লাশিতে মিললো অবৈধ পণ্যের ভাণ্ডার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে আটক তিন মাস পর থাকা একটি সন্দেহজনক ভারতীয় পণ্যবাহী ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ঘোষণাবহির্ভূত, কাগজপত্রবিহীন ও নিষিদ্ধ...

আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না: তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন। সেদিন তাঁকে বিদায় জানাতে এয়ারপোর্টে গিয়ে ভিড় না...