December 17, 2025 - 12:20 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeশেয়ার বাজারসূচকের বড় পতনে লেনদেন শেষ

সূচকের বড় পতনে লেনদেন শেষ

spot_img

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে সাড়ে তিন শতাধিক শেয়ারের দরপতন হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক কমেছে ১২২ পয়েন্টের বেশি।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৮৪টি কোম্পানির ১৩ কোটি ৮৯ লক্ষ ৬৯ হাজার ৮০৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৮৩ কোটি ৩৪ লক্ষ ৭৫ হাজার ৮৩৫ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১২২.৬৫ পয়েন্ট কমে ৪৭০২.৬৯ ডিএস-৩০ মূল্য সূচক ৪৭.৭২ পয়েন্ট কমে ১৮৫১.২৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২৮.৯৯ পয়েন্ট কমে ৯৭৬.৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১৫টির, কমেছে ৩৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: সামিট এলায়েন্স পোর্ট, স্কয়ার ফার্মা, বিএসসি, আনোয়ার গ্যালভানাইজিং, রবি অজিহাটা, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, শাহজিবাজার পাওয়ার, তৌফিকা ফুড, মনোস্পুল বিডি ও সিটি ব্যাংক।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: আল-আরাফা ইসলামি ব্যাংক, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., শাহজিবাজার পাওয়ার, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, তাক্কাফুল ইন্স্যুরেন্স, প্রাইম ব্যাংক, শাহজারার ইসলামি ব্যাংক, সিটি ইন্স্যুরেন্স, রহিম টেক্সটাইল ও ওয়ালটন-হাইটেক।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: মিরাকল ইন্ডাস্ট্রিজ, প্রাইম টেক্সটাইল, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স, তৌফিকা ফুড, সোনার বাংলা ইন্স্যুরেন্স, এশিয়াটিক ল্যাব্রেটোরিজ, খান ব্রাদার্স পিপি, ইস্কয়ার নিট, প্রগতী ইন্স্যুরেন্স ও ডেফোডিল কম্পিউটার।

আজ ডিএসই’র বাজার মূলধন: ৬৭৩৯৭৪৫৪৫৭৬৭০.০০।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

কেন্দ্রীয় চরিত্রে বলিউড অভিষেক আরিফিন শুভর

বিনোদন ডেস্ক: প্রথমবারের বলিউড প্রজেক্টের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় তারকা আরিফিন শুভ। সনি লিভের ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’তে লিড রোলে দেখা...

এক কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতি অনুসরণ করে স্পট মার্কেট থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে...

ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের মা-বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের বাবা-মাকে...

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক: ১৬ ডিসেম্বর থেকে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা...

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, নারী আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা এক নারী। মঙ্গলবার (সকাল)...

সাতক্ষীরায় ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত ৬

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা–খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় ট্রলি, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলেসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত...

নোয়াখালীতে ২ দিনে আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত দুদিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ১৩জন...

৩ মাস পর ভারতীয় ট্রাকে তল্লাশিতে মিললো অবৈধ পণ্যের ভাণ্ডার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে আটক তিন মাস পর থাকা একটি সন্দেহজনক ভারতীয় পণ্যবাহী ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ঘোষণাবহির্ভূত, কাগজপত্রবিহীন ও নিষিদ্ধ...