December 17, 2025 - 11:55 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeশিক্ষা-সাহিত্য-সংস্কৃতিভূমদক্ষিণ স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ভূমদক্ষিণ স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

spot_img

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান ভূমদক্ষিণ স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কলেজ শাখায় একাদশ শ্রেণীতে প্রথমবারের মতো ভর্তি শিক্ষার্থীদের নবীনবরণ ও প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে অভিভাবক সমাবেশ ও সকাল ১০ টার দিকে নবীনবরণ অনুষ্ঠান ভূমদক্ষিণ স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ নুষ্ঠিত হয়।

অভিভাবক সমাবেশে ড.মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ মাসুম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ওষুধ শিল্পের সহায়ক প্রতিষ্ঠান “দি প্লাস্টিসিটি কোম্পানি”র ব্যবস্থাপনা পরিচালক ও তরুণ উদ্যোক্তা আলহাজ্ব মোঃ মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টায় পূর্ণতা পায়। সন্তানদের সঠিক পথে রাখতে অভিভাবকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ—কারণ ঘর থেকেই তারা ন্যায়, পরিশ্রম ও শৃঙ্খলার শিক্ষা নেয়।” তিনি আরও বলেন, “তথ্যপ্রযুক্তির যুগে শিক্ষার্থীদের শুধু জ্ঞান নয়, নৈতিকতা, সময় ব্যবস্থাপনা ও মানবিক মূল্যবোধেও গড়ে তুলতে হবে। সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য সুন্দর স্বপ্ন দেখাতে হবে । যে স্বপ্ন বাস্তবায়নের সে আগ্রহী হবে। সন্তান যেন মোবাইল বা নেশায় আসক্ত না হয়, সেদিকে অভিভাবকদের নজর রাখতে হবে।” বিদ্যালয়ের শৃঙ্খলা ও শিক্ষার মান দেখে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, “এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে।”

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম আব্দুল হান্নান।

স্বাগত বক্তব্য রাখেন ভূমদক্ষিণ স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ আবু বকর সিদ্দিক। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন – মোঃ নাজিমুদ্দিন, মোঃ আব্দুল ওহাব, মোঃ আহাদনুর ও নুসরাতের আম্মু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— নয়াপাড়া মডেল একাডেমীর পরিচালক মোঃ সারোয়ার হোসেন, ভূমদক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম মোল্লা, স্থানীয় মোঃ জালাল উদ্দিন , আঠালিয়া গ্রামের মোঃ জিল্লুর রহমান খান, ধল্লা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য মোঃ সানোয়ার হোসেন খান, ব্যবসায়ী মোঃ শরিফুল ইসলাম স্বপন, মোঃ এরশাদ হোসেন, মোঃ ইসরাফিল হোসেন, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়। নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়, আর অভিভাবকদের অংশগ্রহণে দিনটি পরিণত হয় এক উৎসবমুখর মিলনমেলায়।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

এক কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতি অনুসরণ করে স্পট মার্কেট থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে...

ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের মা-বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের বাবা-মাকে...

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক: ১৬ ডিসেম্বর থেকে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা...

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, নারী আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা এক নারী। মঙ্গলবার (সকাল)...

সাতক্ষীরায় ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত ৬

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা–খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় ট্রলি, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলেসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত...

নোয়াখালীতে ২ দিনে আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত দুদিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ১৩জন...

৩ মাস পর ভারতীয় ট্রাকে তল্লাশিতে মিললো অবৈধ পণ্যের ভাণ্ডার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে আটক তিন মাস পর থাকা একটি সন্দেহজনক ভারতীয় পণ্যবাহী ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ঘোষণাবহির্ভূত, কাগজপত্রবিহীন ও নিষিদ্ধ...

আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না: তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন। সেদিন তাঁকে বিদায় জানাতে এয়ারপোর্টে গিয়ে ভিড় না...