December 17, 2025 - 12:57 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলা৩০১ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করল বাংলাদেশ

৩০১ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করল বাংলাদেশ

spot_img

স্পোর্টস ডেস্ক: সিলেট টেস্টে আজ তৃতীয় দিনের তৃতীয় সেশনের শুরুতেই ইনিংস ঘোষণা করল বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশর সংগ্রহ ১৪১ ওভারে ৮ উইকেটে ৫৮৭ রান। ৩০১ রানের বড় লিড পেয়েছে টাইগাররা। টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রান। এর আগে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে ৩৯৭ রানের লিডটি ছিল সর্বোচ্চ।

এর আগে দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ করে ১৩৮ ওভারে ৭ উইকেট হারিয়ে ৫৭৫ রান। চা বিরতির ব্যাটিংয়ে নেমে অস্টম উইকেট হারায় বাংলাদেশ। ১৪০ তম ওভারে চতুর্থ বলে হামফ্রিসকে স্লগ সুইপ করতে গিয়ে ডিপ স্কোয়ার লেগে ক্যাচ দিয়ে ফিরেছেন হাসান মুরাদ। ২৬ বলে ১৬ রান করেন তিনি। আর তাকে আউট করে আইরিশ বোলার হামফ্রিস ক্যারিয়ারে দ্বিতীয়বার ৫ উইকেটের দেখা পেলেন। এরপর স্কোরবোর্ডে আর ৫ রান যোগ করেই ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

দ্বিতীয় সেশনে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দেখা পেয়েছেন সেঞ্চুরির। টেস্ট ক্যারিয়ারে অস্টম সেঞ্চুরির দেখা পেলেন শান্ত, চলতি বছরে এটি তার তৃতীয় টেস্ট সেঞ্চুরি। ১২৯ তম ওভারের দ্বিতীয় বলে ২ রান নিয়ে শতরান পূর্ণ করেন তিনি।

এরপর উইকেটে টিকতে পেরেছেন এক বল। ম্যাকব্রাইনের করা এই ওভারের চতুর্থ বলেই এলবিডব্লিউ হয়ে ফিরেছেন শান্ত। ১১৪ বলে ১৪ চারে ১০০ রান করেন বাংলাদেশ অধিনায়ক।

১২৪ তম ওভারের প্রথম বলে ফিরেন লিটন দাস। টেস্ট ক্যারিয়ারে ১৯তম ফিফটি পেয়েছেন তিনি। এই উইকেটরক্ষক ব্যাটার ওয়ানডে মেজাজে ৬৬ বলে ৮ চার ও ১ ছক্কায় ৬০ রান করে ফিরেছেন। স্পিনার হামফ্রিসের বলে লং অনে হ্যারি টেক্টরের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।

এরপর উইকেটে আসেন মেহেদী হাসান মিরাজ। শান্তর ফেরার পর তিনি বেশিক্ষণ টিকতে পারেননি। হামফ্রিসের করা ১৩৪ তম ওভারের দ্বিতীয় বলে তার হাতেই ক্যাচ দিয়ে ফিরেছেন মিরাজ। তার ব্যাট থেকে এসেছে ১৭ রান।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ স্কোরবোর্ডে যোগ করেছে ১১১ রান। লাঞ্চ বিরতির আগে বাংলাদেশের সংগ্রহ ছিল ১১১ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৪৭ রান।

তৃতীয় দিনের শুরুতেই দুই সেট ব্যাটসম্যানকে হারিয়েছে বাংলাদেশ। প্রথম সেশনের দ্বিতীয় ওভারেই ম্যাকব্রাইনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন জয়। ২৮৬ বলে ১৪টি চার ও ৪টি ছক্কায় ১৭১ রানের দারুণ এক ইনিংস খেলেছেন বাংলাদেশের এই ওপেনার। ১৭১ রানের এই ইনিংসটি জয়ের ক্যারিয়ার সেরা। এর আগে তার ব্যক্তিগত সর্বোচ্চ ছিল ১৩৭ রানের।

৮৬.৩ ওভারে আউট হন জয়। এরপর মাঝে একটি ওভার টিকতে পেরেছেন আগের দিন অপরাজিত থাকা মুমিনুল। ৮৮.১ ওভারে ম্যাকব্রাইনের বলেই স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন তিনি। ১৩২ বলে ৫ চার ও ২ ছক্কায় ৮২ রান করেন এই বাঁহাতি ব্যাটার।

এরপর ৫২ বলে ৩ চারে ২৩ রান করে ফিরেছেন মুশফিক। ১০৫.২ ওভারে বাঁহাতি স্পিনার হামফ্রিসের বলে গালিতে থাকা ফিল্ডার বলবার্নির হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।

সিলেট টেস্টের প্রথম ইনিংসে ৯২.২ ওভারে ২৮৬ রানেই শেষ হয় আইরিশদের প্রথম ইনিংস।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

কেন্দ্রীয় চরিত্রে বলিউড অভিষেক আরিফিন শুভর

বিনোদন ডেস্ক: প্রথমবারের বলিউড প্রজেক্টের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় তারকা আরিফিন শুভ। সনি লিভের ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’তে লিড রোলে দেখা...

এক কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতি অনুসরণ করে স্পট মার্কেট থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে...

ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের মা-বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের বাবা-মাকে...

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক: ১৬ ডিসেম্বর থেকে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা...

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, নারী আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা এক নারী। মঙ্গলবার (সকাল)...

সাতক্ষীরায় ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত ৬

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা–খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় ট্রলি, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলেসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত...

নোয়াখালীতে ২ দিনে আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত দুদিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ১৩জন...

৩ মাস পর ভারতীয় ট্রাকে তল্লাশিতে মিললো অবৈধ পণ্যের ভাণ্ডার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে আটক তিন মাস পর থাকা একটি সন্দেহজনক ভারতীয় পণ্যবাহী ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ঘোষণাবহির্ভূত, কাগজপত্রবিহীন ও নিষিদ্ধ...