December 17, 2025 - 11:36 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeশেয়ার বাজার১ম প্রান্তিকে ওয়ালটনের মুনাফায় ৪৮% প্রবৃদ্ধি

১ম প্রান্তিকে ওয়ালটনের মুনাফায় ৪৮% প্রবৃদ্ধি

spot_img

পুঁজিবাজার ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক সংকটের প্রেক্ষিতে সৃষ্ট বৈশ্বিক বাণিজ্য অস্থিতিশীলতা, আভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, উচ্চ মূল্যস্ফীতিসহ নানান প্রতিবন্ধকতা সত্ত্বেও অসাধারণ ব্যবসায়িক সাফল্য দেখাচ্ছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

প্রতিষ্ঠানটির ম্যানেজমেন্টের দৃঢ় পদক্ষেপ এবং সময়োপযোগি কৌশলগত পরিকল্পনার ফলে কোম্পানির মুনাফা, বিক্রয়, ইপিএস, এনএভি, অপারেটিং ক্যাশ ফ্লোসহ অন্যান্য আর্থিক সূচকে উন্নতির ধারা বজায় রয়েছে। এরই প্রেক্ষিতে ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২০২৫) কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় ৪৮ শতাংশ বেশি বা ৭১.৮৬ কোটি টাকা বেড়ে ২২১ কোটি টাকা হয়েছে।

ওয়ালটন হাই-টেকের চলতি হিসাব বছরের জুলাই থেকে সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত সময়ের প্রকাশিত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। বুধবার (১২ নভেম্বর, ২০২৫) কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৪৮তম সভায় আলোচ্য সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২০২৬ হিসাব বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে অর্থাৎ প্রথম প্রান্তিকে কোম্পানিটির মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ২২০.৮৯ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছিল ১৪৯.০৩ কোটি টাকা। সেই হিসাবে জুলাই- সেপ্টেম্বর’২০২৫ সময়ে কোম্পানির মুনাফা প্রায় ৪৮ শতাংশ বেড়েছে। মুনাফার এই অসাধারণ প্রবৃদ্ধি অর্জনের প্রধান কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে- আলোচ্য সময়ে কোম্পানিটির বিক্রয়ের পরিমাণ আগের বছরের একই সময়ের চেয়ে ১৯.৪৬ শতাংশ বা ২৩৬.৩৫ কোটি টাকা বৃদ্ধির পাশাপাশি আর্থিক ব্যয় উল্লেখযোগ্যহারে হ্রাস পেয়েছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক শেষে (জুলাই- সেপ্টেম্বর, ২০২৫) ওয়ালটনের শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৭.২৯ টাকা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিলো ৪.৯২ টাকা। ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) পুনর্মূল্যায়ন ব্যতীত ২৯৫.৬৭ টাকা এবং পুনর্মূল্যায়নসহ ৪০৭.০৪ টাকায় উন্নীত হয়েছে।

চলতি হিসাব বছরের ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) বেড়ে দাঁড়িয়েছে ১৪.৭৯ টাকা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৩.৯২ টাকা টাকা। অপারেটিং ক্যাশ ফ্লো’র এই অসাধারন উন্নতির প্রধান কারণ- আলোচ্য সময়ে ক্রেতাদের থেকে আগের বছরের একই সময়ের চেয়ে ১২৪.৭৫ কোটি টাকা বেশি আদায় হওয়ার পাশাপাশি কাঁচামাল ও অন্যান্য সরবরাহকারীদের অর্থ প্রদানের পরিমাণ ৩২৪.৫১ কোটি টাকা হ্রাস পেয়েছে। ২০২৫-২৬ অর্থ রবছরের প্রথম প্রান্তিকে রেফ্রিজারেটর এবং এয়ার কিন্ডিশনারের উপর ভ্যাট ৭.৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ এবং লিফটের ক্ষেত্রে ভ্যাট শূণ্য থেকে বাড়িয়ে পাঁচ শতাংশ করার প্রেক্ষিতে ভ্যাট প্রদানের পরিমাণ বৃদ্ধি পাওয়া সত্ত্বেও অপারেটিং ক্যাশ ফ্লো শক্তিশালী অবস্থানে রয়েছে।

চলতি হিসাব বছরের আগামী প্রান্তিকগুলোতেও কোম্পানির বিক্রয়, মুনাফাসহ অন্যান্য আর্থিক সূচকের উন্নতির ধারাবাহিকতা বজায় থাকবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন কোম্পানির ম্যানেজমেন্ট।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

এক কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতি অনুসরণ করে স্পট মার্কেট থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে...

ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের মা-বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের বাবা-মাকে...

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক: ১৬ ডিসেম্বর থেকে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা...

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, নারী আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা এক নারী। মঙ্গলবার (সকাল)...

সাতক্ষীরায় ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত ৬

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা–খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় ট্রলি, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলেসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত...

নোয়াখালীতে ২ দিনে আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত দুদিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ১৩জন...

৩ মাস পর ভারতীয় ট্রাকে তল্লাশিতে মিললো অবৈধ পণ্যের ভাণ্ডার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে আটক তিন মাস পর থাকা একটি সন্দেহজনক ভারতীয় পণ্যবাহী ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ঘোষণাবহির্ভূত, কাগজপত্রবিহীন ও নিষিদ্ধ...

আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না: তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন। সেদিন তাঁকে বিদায় জানাতে এয়ারপোর্টে গিয়ে ভিড় না...