December 17, 2025 - 12:22 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদজনপ্রিয় সব স্নিকার্স নিয়ে বাটার ‘স্নিকার্স ফর অল’ ক্যাম্পেইন

জনপ্রিয় সব স্নিকার্স নিয়ে বাটার ‘স্নিকার্স ফর অল’ ক্যাম্পেইন

spot_img

কর্পোরেট ডেস্ক: সম্প্রতি দেশজুড়ে ‘স্নিকার্স ফর অল’ ক্যাম্পেইন চালু করেছে দেশের শীর্ষস্থানীয় ফুটওয়্যার ব্র্যান্ড বাটা বাংলাদেশ। বর্তমানের লাইফস্টাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আরাম ও স্টাইলে গুরুত্ব আরোপ করে জনপ্রিয় স্নিকার নিয়ে এ ক্যাম্পেইন চালু করেছে বাটা।

তরুণ প্রজন্মের ক্রেতাদের মধ্যে স্নিকার বেশ জনপ্রিয়; এর জনপ্রিয়তা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। আর এর ধারাবাহিকতায়, ক্রেতাদের অভুতপূর্ব সাড়ার ভিত্তিতে এবারের ক্যাম্পেইন নিয়ে টানা পাঁচবার ‘স্নিকার ফেস্ট’ নিয়ে এলো বাটা। এ বছরের নতুন এ ক্যাম্পেইনে থাকছে বাটার জনপ্রিয় স্নিকার ব্র্যান্ড: পাওয়ার, নর্থ স্টার, ওয়েইনব্রেনার, হাশ পাপিজ, অ্যাডিডাস ও নাইকিসহ বিভিন্ন ব্র্যান্ডের চমৎকার স্টাইলের সব স্নিকার্স।

বর্তমানের জীবনযাত্রার ব্যস্ততার সাথে মিলিয়ে সারাদিনের স্টাইল ও আরামকে প্রাধান্য দিয়ে ‘স্নিকার্স ফর অল’ ক্যাম্পেইনটি সাজানো হয়েছে; ক্রেতারা এ ক্যাম্পেইনের মাধ্যমে দিনের বিভিন্ন মুহূর্তের জন্য পাবেন মানানসই স্নিকার্স। ফিটনেসপ্রেমীদের চাই টেকসই পণ্য, অন্যদিকে ফ্যাশন সচেতন ক্রেতারা প্রাধান্য দেন স্টাইল ও স্বাচ্ছন্দ্যে। বাটাতে সকল ক্রেতাই খুঁজে পাবেন তাদের পছন্দের স্নিকার্স।

এ ক্যাম্পেইনে, ১,৪৯৯ টাকা থেকে শুরু হয়েছে স্নিকার্সের মূল্য; ফলে, সবার হাতের নাগালেই থাকছে মানসম্পন্ন স্নিকার্স। ক্রেতারা দেশের সকল বাটা শোরুমে বা অনলাইনে বাটাবিডি ডট কম – ওয়েবসাইটে গিয়ে ক্যাম্পেইনের সকল কালেকশন দেখতে পারবেন এবং পছন্দের স্নিকার্স কিনতে পারবেন।

১৩০ বছরেরও বেশি ঐতিহ্য নিয়ে বাটা আজও বাংলাদেশের শীর্ষ ফুটওয়্যার ব্র্যান্ড হিসেবে ক্রেতাদের কাছে পৌঁছে দিচ্ছে সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন জুতা। পাশাপাশি, বাটা পণ্যের সর্বোচ্চ মান নিশ্চিতেও অঙ্গীকারবদ্ধ।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

কেন্দ্রীয় চরিত্রে বলিউড অভিষেক আরিফিন শুভর

বিনোদন ডেস্ক: প্রথমবারের বলিউড প্রজেক্টের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় তারকা আরিফিন শুভ। সনি লিভের ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’তে লিড রোলে দেখা...

এক কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতি অনুসরণ করে স্পট মার্কেট থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে...

ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের মা-বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের বাবা-মাকে...

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক: ১৬ ডিসেম্বর থেকে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা...

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, নারী আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা এক নারী। মঙ্গলবার (সকাল)...

সাতক্ষীরায় ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত ৬

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা–খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় ট্রলি, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলেসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত...

নোয়াখালীতে ২ দিনে আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত দুদিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ১৩জন...

৩ মাস পর ভারতীয় ট্রাকে তল্লাশিতে মিললো অবৈধ পণ্যের ভাণ্ডার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে আটক তিন মাস পর থাকা একটি সন্দেহজনক ভারতীয় পণ্যবাহী ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ঘোষণাবহির্ভূত, কাগজপত্রবিহীন ও নিষিদ্ধ...