December 17, 2025 - 11:59 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeতথ্য-প্রযুক্তিঅটোমোটিভ সফটওয়্যার উন্নয়নে আইএসও ২৬২৬২ সনদ পেল ক্যাসপারস্কি

অটোমোটিভ সফটওয়্যার উন্নয়নে আইএসও ২৬২৬২ সনদ পেল ক্যাসপারস্কি

spot_img

কর্পোরেট ডেস্ক: গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি অটোমোটিভ সফটওয়্যার উন্নয়নের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক মানদণ্ড আইএসও ২৬২৬২ সনদ অর্জন করেছে। এই সনদ প্রমাণ করে যে, কাসপারস্কি শুধু সাইবার নিরাপত্তায় নয়, বরং ফাংশনাল সেফটি বা প্রযুক্তিগত নিরাপত্তায়ও নির্ভরযোগ্যতা এবং গুণগত মান বজায় রাখতে সক্ষম।

আইএসও ২৬২৬২ বা ‘রোড ভেহিকলস – ফাংশনাল সেফটি’ একটি আন্তর্জাতিক মান, যা গণ-উৎপাদিত যানবাহনে ব্যবহৃত বৈদ্যুতিক ও ইলেকট্রনিক সিস্টেমের নিরাপত্তা নিশ্চিত করে। এর মূল লক্ষ্য হলো প্রযুক্তিগত ত্রুটি বা ব্যর্থতার কারণে সম্ভাব্য ঝুঁকি কমিয়ে আনা, যাতে মানুষের জীবন ও সম্পদ সুরক্ষিত থাকে।

এই সনদ অর্জনের মাধ্যমে ক্যাসপারস্কি এখন অটোমোটিভ সিকিউর গেটওয়ে-এর পাশাপাশি পরিবহন ও শিল্পক্ষেত্রেও নিরাপদ সফটওয়্যার সলিউশন তৈরিতে এগিয়ে যাবে। এই অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি এখন এএসআইএল বি অনুযায়ী মানসম্পন্ন সফটওয়্যার প্রোডাক্ট আনুষ্ঠানিকভাবে সরবরাহ করতে পারবে, যা গাড়ি নির্মাতা ও সিস্টেম ইন্টিগ্রেটরদের সঙ্গে নতুন কৌশলগত সহযোগিতার পথ উন্মুক্ত করবে।

ক্যাসপারস্কিওএস অটোমোটিভ ডেভেলপমেন্টের লিড সিকিউরিটি অ্যানালিস্ট তাতিয়ানা গোলুবেভা বলেন,“এই সনদ আমাদের জন্য একটি বড় অর্জন। এটি প্রমান করে, আমরা আন্তর্জাতিক মান বজায় রেখে কার্যক্রম পরিচালনা করছি। আমাদের সিকিউরিটিগুলো শুধু সাইবার নিরাপত্তা নিশ্চিত করে না, একইসাথে গুরুত্বপূর্ণ সিস্টেমগুলোর প্রযুক্তিগত নিরাপত্তাও বজায় রাখে, যা মানুষের জীবন ও নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত।”

২০০২ সালে শুরু হওয়া ক্যাসপারস্কিওএস প্রকল্প এবং তাদের সাইবার ইমিউন ধারণা এখন ২৩ বছরে পা দিল। শুরুটা হয়েছিল একটি ‘আনহ্যাক-এবল সিস্টেম’ তৈরির স্বপ্ন থেকে, যা আজ বাস্তবে পরিণত হয়েছে একটি আধুনিক মাইক্রোকার্নেলভিত্তিক অপারেটিং সিস্টেম হিসেবে। বর্তমানে সাইবার হামলার বিরুদ্ধে উচ্চমাত্রার সুরক্ষা প্রদান করে ক্যাসপারস্কি।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

এক কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতি অনুসরণ করে স্পট মার্কেট থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে...

ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের মা-বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের বাবা-মাকে...

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক: ১৬ ডিসেম্বর থেকে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা...

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, নারী আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা এক নারী। মঙ্গলবার (সকাল)...

সাতক্ষীরায় ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত ৬

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা–খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় ট্রলি, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলেসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত...

নোয়াখালীতে ২ দিনে আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত দুদিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ১৩জন...

৩ মাস পর ভারতীয় ট্রাকে তল্লাশিতে মিললো অবৈধ পণ্যের ভাণ্ডার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে আটক তিন মাস পর থাকা একটি সন্দেহজনক ভারতীয় পণ্যবাহী ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ঘোষণাবহির্ভূত, কাগজপত্রবিহীন ও নিষিদ্ধ...

আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না: তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন। সেদিন তাঁকে বিদায় জানাতে এয়ারপোর্টে গিয়ে ভিড় না...