December 17, 2025 - 11:34 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিরাজনীতিসিংগাইরে বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে দলীয় প্রার্থী পুনর্বিবেচনার দাবি

সিংগাইরে বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে দলীয় প্রার্থী পুনর্বিবেচনার দাবি

spot_img

নিজস্ব প্রতিনিধি : সিংগাইরে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তকে বাদ দিয়ে ত্যাগী নেতা উপজেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান খান রোমানকে মানিকগঞ্জ-২ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন দলের একাংশের নেতাকর্মীরা।

বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত ‘সিপাহী বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে’ বক্তারা এ দাবি তোলেন। বক্তারা অভিযোগ করেন, সদ্য ঘোষিত দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত গত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে মাঠে ছিলেন না।

অন্যদিকে, আবিদুর রহমান খান রোমান দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে রাজপথে থেকে আন্দোলন করেছেন, মামলা-হামলার শিকার হয়েছেন এবং নেতাকর্মীদের পাশে থেকেছেন। তাদের ভাষায়, “ধানের শীষ প্রতীকের প্রকৃত দাবিদার ও যোগ্য প্রার্থী রোমানই।”

এর আগে সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা বটতলায় সমবেত হন। সেখান থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়, যা পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান খান রোমান, এবং সঞ্চালনা করেন সহ-সভাপতি শেখ মো. আসাদ উল্লাহ খান আজাদ।

এ সময় বক্তব্য দেন- উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম খান বাদল, শেখ আব্দুস সোবহান, যুব বিষয়ক সম্পাদক হাছান আলী, যুবদল সদস্য সারোয়ার হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল হক, সহ-সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক এমদাদুল হক, এবং চান্দহর ইউনিয়ন শ্রমিক দল সভাপতি আফতাব উদ্দিন প্রমুখ।

সভায় আবিদুর রহমান খান রোমান ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত “লকডাউন” কর্মসূচি প্রতিহত করতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন।

এর আগে গত ১০ নভেম্বর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু এবং পৌর বিএনপির সভাপতি খোরশেদ আলম ভূঁইয়া জয়ের নেতৃত্বাধীন পৃথক কর্মসূচিতেও একই দাবিতে সাত দিনের আল্টিমেটাম দেওয়া হয়।

অন্যদিকে, ৭ নভেম্বর বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর নেতৃত্বে বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়, যেখানে তিনি সকলকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান।

বর্তমানে উপজেলা বিএনপি তিনটি ভাগে বিভক্ত হয়ে আলাদা আলাদা কর্মসূচি পালন করছে। এতে দলের অভ্যন্তরীণ কোন্দল প্রকট আকার ধারণ করেছে বলে জানা গেছে, যা নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে চরম বিভ্রান্তি বিরাজ করছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

এক কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতি অনুসরণ করে স্পট মার্কেট থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে...

ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের মা-বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের বাবা-মাকে...

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক: ১৬ ডিসেম্বর থেকে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা...

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, নারী আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা এক নারী। মঙ্গলবার (সকাল)...

সাতক্ষীরায় ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত ৬

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা–খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় ট্রলি, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলেসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত...

নোয়াখালীতে ২ দিনে আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত দুদিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ১৩জন...

৩ মাস পর ভারতীয় ট্রাকে তল্লাশিতে মিললো অবৈধ পণ্যের ভাণ্ডার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে আটক তিন মাস পর থাকা একটি সন্দেহজনক ভারতীয় পণ্যবাহী ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ঘোষণাবহির্ভূত, কাগজপত্রবিহীন ও নিষিদ্ধ...

আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না: তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন। সেদিন তাঁকে বিদায় জানাতে এয়ারপোর্টে গিয়ে ভিড় না...