December 17, 2025 - 11:33 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিনোদনবৃহস্পতিবার ‘নতুন কুঁড়ি’ বিজয়ীদের পুরস্কৃত করবেন প্রধান উপদেষ্টা

বৃহস্পতিবার ‘নতুন কুঁড়ি’ বিজয়ীদের পুরস্কৃত করবেন প্রধান উপদেষ্টা

spot_img

বিনোদন ডেস্ক: বাংলাদেশ টেলিভিশনের শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ ২০২৫ আসরের সবগুলো পর্ব ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে। এমনটাই জানিয়েছে আয়োজকরা।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো প্রতিযোগীর অংশগ্রহণে শুরু হওয়া এ প্রতিযোগিতায় নাচ, গান, আবৃত্তি, কৌতুক, গল্প বলা, অভিনয়সহ ১২টি বিষয়ে প্রতিভাবান শিশু-কিশোররা অংশ নেয়। আঞ্চলিক বাছাই, বিভাগীয় বাছাই, চূড়ান্ত বাছাই, সেরা দশ এবং ফাইনাল রাউন্ড শেষে সেরাদের সম্মাননা জানাতে আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে পুরস্কার প্রদান অনুষ্ঠান।

প্রধান উপদেষ্টার কার্যালয়ে শাপলা হলে সেরাদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাবৃন্দ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিববৃন্দ।

প্রতিযোগিতার সেরাদের হাতে পুরস্কার তুলে দেয়ার মধ্য দিয়ে সম্পন্ন হবে এ বছরের ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার সমাপ্তি।

বুধবার (১২ নভেম্বর) বাংলাদেশ টেলিভিশনের এক বিজ্ঞপ্তিতে বিজয়ী প্রতিযোগী ও তাদের অভিভাবকদের বাংলাদেশ টেলিভিশনের ঢাকা কেন্দ্র, রামপুরায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে।

নতুন কুঁড়ির সামগ্রিক আয়োজন বিষয়ে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহবুবুল আলম বলেন, ‘নতুন কুঁড়ি’ শুধু একটি প্রতিযোগিতা নয়- এটি বাংলাদেশের শিশু-কিশোরদের মেধা, মনন ও সাংস্কৃতিক বিকাশের অন্যতম মঞ্চ। এ মঞ্চ থেকেই উঠে এসেছে দেশের বহু খ্যাতনামা শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। এবারের পুরস্কার প্রদান অনুষ্ঠানও সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় নবীন প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে বলে আশা করছে বাংলাদেশ টেলিভিশন।

তিনি বলেন, নতুন কুঁড়ির পুরস্কার বিতরণ শেষ হয়ে গেলে প্রতিযোগীরা পারফমেন্স বন্ধ করে দেবে তা কিন্তু নয়। এই শিশু-কিশোরদের উদ্দেশ্যে বলতে চাই, তারা যেন তাদের শিল্পচর্চা অব্যাহত রাখে। কারণ নতুন কুঁড়ির মূল অনুষ্ঠান শেষ হওয়ার পর এই শিল্পীদের নিয়ে নিয়মিত অনুষ্ঠান নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। আগামী নতুন কুঁড়ি পর্যন্ত তাদেরকে নিয়ে এ আয়োজন চলতেই থাকবে। এসব অনুষ্ঠানে তাদেরকে প্রমাণ করতে হবে- কারা কারা শ্রেষ্ঠ হয়েছিল। ছুটির দিনে ‘শিশু প্রহর’ নামে একটি বড় অনুষ্ঠান করারও পরিকল্পনা আছে- যেখানে শিশু-কিশোররা বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করবে। ‘নতুন কুঁড়ি’ পুরস্কারের এ আয়োজন শেষ হওয়া মানেই তাদের প্রকৃত শিল্প সাধনার যাত্রা শুরু।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

এক কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতি অনুসরণ করে স্পট মার্কেট থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে...

ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের মা-বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের বাবা-মাকে...

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক: ১৬ ডিসেম্বর থেকে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা...

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, নারী আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা এক নারী। মঙ্গলবার (সকাল)...

সাতক্ষীরায় ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত ৬

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা–খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় ট্রলি, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলেসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত...

নোয়াখালীতে ২ দিনে আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত দুদিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ১৩জন...

৩ মাস পর ভারতীয় ট্রাকে তল্লাশিতে মিললো অবৈধ পণ্যের ভাণ্ডার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে আটক তিন মাস পর থাকা একটি সন্দেহজনক ভারতীয় পণ্যবাহী ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ঘোষণাবহির্ভূত, কাগজপত্রবিহীন ও নিষিদ্ধ...

আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না: তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন। সেদিন তাঁকে বিদায় জানাতে এয়ারপোর্টে গিয়ে ভিড় না...