December 13, 2025 - 1:04 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশরায়গঞ্জে হাত-পা বাঁধা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

রায়গঞ্জে হাত-পা বাঁধা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

spot_img

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় আব্দুল লতিফ (৪৫) নামের এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সলঙ্গা থানার চর ফরিদপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লতিফ দীর্ঘদিন ধরে গরু কেনাবেচার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গত রবিবার রাতে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি। বুধবার ভোরে স্থানীয়রা ফুলজোড় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দিলে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আব্দুল লতিফকে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে। নিহতের হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রায়গঞ্জ সার্কেল ও সলঙ্গা থানা পুলিশ ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করছে। ইতোমধ্যে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় শোকের আবহ নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুন:

দীর্ঘ ১১ বছর নিখোঁজ থাকার পর ভারত থেকে দেশে ফিরল শান্তনা

হালুয়াঘাটে শ্বশুরবাড়ির বসতঘর থেকে বাবা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

মার্কিন নাগরিকদের নাগরিকত্বের প্রমাণ সঙ্গে রাখতে হবে: স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব

ইমা এলিস, নিউ ইয়র্ক: আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের অভিবাসন অধিকারবিষয়ক আইনজীবী অ্যারন রাইখলিন-মেলনিক এ সপ্তাহে একটি প্রতিবেদন ছড়িয়ে দেন, যেখানে বলা হয় মিনেসোটার এক মার্কিন...

ঢাকায় আতিফ আসলামের কনসার্ট বাতিল

বিনোদন ডেস্ক: বাংলাদেশে জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের বহুল প্রতীক্ষিত কনসার্ট শেষ মুহূর্তে বাতিল হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে...

ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ। যেকোনো...

কেরানীগঞ্জে ১২তলা ভবনে আগুন, ৪২ জন উদ্ধার

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীর কেরানীগঞ্জের বাবুবাজার এলাকার ১২তলা জামেলা টাওয়ারের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। ভবনটি...

নতুন ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলকে বিসিবির অভিনন্দন

স্পোর্টস ডেসক্ : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় ড. আসিফ নজরুলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি বিশ্বাস করে দীর্ঘদিন...

ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি

কর্পোরেট সংবাদ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে লক্ষ্য করে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত। হামলাকারীদের...

হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত, ৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ: ডা. সায়েদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেছেন, ইকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮...

গুলিবিদ্ধ হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিয়েছেন...