December 17, 2025 - 11:49 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলা২০২৬ বিশ্বকাপই শেষ, জানিয়ে দিলেন রোনালদো

২০২৬ বিশ্বকাপই শেষ, জানিয়ে দিলেন রোনালদো

spot_img

স্পোর্টস ডেস্ক: সর্বকালের সেরা এক ক্যারিয়ার শেষের দ্বারপ্রান্তে পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এবার তিনি জানিয়ে দিলেন ২০২৬ বিশ্বকাপই বিশ্ব মঞ্চে তার শেষ অংশগ্রহণ হতে যাচ্ছে। ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ড বর্ণাঢ্য ক্যারিয়ারে ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে ৯৫০রও বেশী গোল করেছেন।

অবসর প্রসঙ্গে রোনাল্ডো বলেছেন, ‘হয়তো আর এক থেকে দুই বছর।’

সৌদি ফোরামের দেয়া এক ভিডিও লিঙ্কে রোনাল্ডো বলেছেন, ‘অবশ্যই আগামী বছরই আমি শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছি। ঐ সময় আমার বয়স হবে ৪১ বছর। আমি মনে করি বিশ্ব মঞ্চ থেকে বিদায় নেবার সময় এসেছে।’

২০২৩ সালে সৌদি আরবের ক্লাব আল নাসরর সাথে লোভনীয় প্রস্তাবে ক্যারিয়ার শুরুর পরও নিজেকে এতটুকু ম্লান করতে দেননি রোনাল্ডো। গত সপ্তাহে তিনি দ্রুত অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। তার সাথে যোগ করে বলেছেন, ‘সত্যি বলতে কি আমি দ্রুত বলেছি ঠিকই, সেটা হতে পারে এক থেকে দুই বছর। এখনো আমি খেলার মধ্যে আছি।’

পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী রোনাল্ডো আগামী বছর ষষ্ঠবারের মত বিশ্বকাপ খেলার লক্ষ্যস্থির করেছেন।

২০০৬ সালে বিশ্বকাপের শিরোপা প্রায় ধরেই ফেলেছিল পর্তুগাল। কিন্তু সেমিফাইনালে ফ্রান্সের কাছে পরাজিত হয়ে বিদায় নিতে হয়। ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে পর্তুগাল এখনো কোয়ালিফাই করেনি। কিন্তু বৃহস্পতিবার আয়ারল্যান্ডকে পরাজিত করতে পারলেই বিশ্বকাপের টিকেট নিশ্চিত হবে।

২০২২ সালে দ্বিতীয়বারের মত ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেবার পরের বছর রোনাল্ডো সৌদি পেশাদার ক্লাবে নাম লেখান। রোনাল্ডোর পথ ধরে পরবর্তীতে অনেক তারকা খেলোয়াড়ই ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্যের দেশটিতে পাড়ি জমিয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

এক কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতি অনুসরণ করে স্পট মার্কেট থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে...

ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের মা-বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের বাবা-মাকে...

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক: ১৬ ডিসেম্বর থেকে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা...

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, নারী আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা এক নারী। মঙ্গলবার (সকাল)...

সাতক্ষীরায় ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত ৬

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা–খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় ট্রলি, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলেসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত...

নোয়াখালীতে ২ দিনে আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত দুদিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ১৩জন...

৩ মাস পর ভারতীয় ট্রাকে তল্লাশিতে মিললো অবৈধ পণ্যের ভাণ্ডার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে আটক তিন মাস পর থাকা একটি সন্দেহজনক ভারতীয় পণ্যবাহী ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ঘোষণাবহির্ভূত, কাগজপত্রবিহীন ও নিষিদ্ধ...

আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না: তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন। সেদিন তাঁকে বিদায় জানাতে এয়ারপোর্টে গিয়ে ভিড় না...