December 17, 2025 - 12:54 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeস্বাস্থ্য-লাইফস্টাইলএভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নতুন মুখ ডা. নয়ন ভৌমিক

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নতুন মুখ ডা. নয়ন ভৌমিক

spot_img

নিজস্ব প্রতিবেদক: বন্দরনগরীর সর্ববৃহৎ প্রাইভেট হাসপাতাল, এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর মেডিক্যাল অ্যান্ড রেডিয়েশন অনকোলজি বিভাগের অ্যাটেন্ডিং কনসালটেন্ট হিসেবে যোগ দিয়েছেন ডা. নয়ন ভৌমিক। তাঁর এই যোগদানের মাধ্যমে হাসপাতালটি দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে উন্নত ক্যান্সার চিকিৎসা সেবাকে আরও এক ধাপ এগিয়ে নিল।

ডা. নয়ন ভৌমিক একজন দক্ষ ও অভিজ্ঞ অনকোলজিস্ট, যিনি ক্যান্সার রোগের চিকিৎসায় বিশেষজ্ঞ। তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি বিষয়ে এমডি ডিগ্রি অর্জন করেছেন।

ইন-পেশেন্ট, আউট-পেশেন্ট ও ডে-কেয়ার কেমোথেরাপি ইউনিট পরিচালনায় তাঁর অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি তিনি আধুনিক রেডিয়েশন থেরাপির বিভিন্ন প্রযুক্তিতে দক্ষ, যার মধ্যে রয়েছে আইএমআরটি, ভিএমএট (VMAT), থ্রিডি-সিআরটি, ইলেকট্রন বিম রেডিওথেরাপি, এসআরএস/এসআরটি, এসবিআরটি/এসএবিআর, ডিআইবিএইচ এবং ব্রাকিথেরাপি।

এভারকেয়ারে যোগদানের আগে ডা. নয়ন ভৌমিক ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত খাজা ইউনুস আলী ক্যান্সার সেন্টারে সহকারী অধ্যাপক হিসেবে এবং ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সাল পর্যন্ত সিএমওএসএইচ ক্যান্সার সেন্টার, আগ্রাবাদে একই পদে কর্মরত ছিলেন। কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি ও ইমিউনোথেরাপির ফলে সৃষ্ট অনকোলজিকাল জরুরি পরিস্থিতি ও চিকিৎসাজনিত জটিলতা মোকাবিলায়ও তাঁর রয়েছে বিশেষ দক্ষতা।

ডা. নয়ন ভৌমিক অনকোলজির বিভিন্ন গবেষণা কার্যক্রমে সম্পৃক্ত এবং প্রতিটি রোগীর অবস্থা ও চিকিৎসার লক্ষ্য অনুযায়ী ব্যক্তিকেন্দ্রিক সেবা প্রদানে নিবেদিত। তিনি রোগী ও পরিবারের সঙ্গে আন্তরিক যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে সেবা প্রদানে বিশ্বাসী, যাতে চিকিৎসায় সর্বোচ্চ ফলাফল পাওয়া যায়।

তিনি বাংলাদেশ সোসাইটি অব রেডিয়েশন অনকোলজি (বিএসআরও) এবং ইএসমও (ESMO) অনকোলজি ক্লাব-এর একজন সদস্য। ডা. নয়ন ভৌমিকের যোগদানের মাধ্যমে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর মেডিক্যাল অ্যান্ড রেডিয়েশন অনকোলজি বিভাগ আরও উন্নত, আধুনিক ও রোগীবান্ধব সেবা নিশ্চিত করবে বলে আশা করা যাচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

কেন্দ্রীয় চরিত্রে বলিউড অভিষেক আরিফিন শুভর

বিনোদন ডেস্ক: প্রথমবারের বলিউড প্রজেক্টের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় তারকা আরিফিন শুভ। সনি লিভের ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’তে লিড রোলে দেখা...

এক কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতি অনুসরণ করে স্পট মার্কেট থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে...

ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের মা-বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের বাবা-মাকে...

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক: ১৬ ডিসেম্বর থেকে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা...

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, নারী আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা এক নারী। মঙ্গলবার (সকাল)...

সাতক্ষীরায় ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত ৬

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা–খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় ট্রলি, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলেসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত...

নোয়াখালীতে ২ দিনে আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত দুদিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ১৩জন...

৩ মাস পর ভারতীয় ট্রাকে তল্লাশিতে মিললো অবৈধ পণ্যের ভাণ্ডার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে আটক তিন মাস পর থাকা একটি সন্দেহজনক ভারতীয় পণ্যবাহী ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ঘোষণাবহির্ভূত, কাগজপত্রবিহীন ও নিষিদ্ধ...