December 17, 2025 - 1:10 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকইসলামাবাদ আদালতের বাইরে আত্মঘাতী হামলায় নিহত ১২

ইসলামাবাদ আদালতের বাইরে আত্মঘাতী হামলায় নিহত ১২

spot_img

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি আবাসিক এলাকায় জেলা আদালত ভবনের বাইরে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে ২৭ জন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি সাংবাদিকদের বলেন, মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে দুপুর ১২টা ৩৯ মিনিটে জেলা আদালতে একটি আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এখন পর্যন্ত ১২ জন নিহত এবং প্রায় ২৭ জন আহত হয়েছেন।

ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

আইনজীবী রুস্তম মালিক বলেন, ‘আমি গাড়ি পার্ক করে কমপ্লেক্সে প্রবেশ করছিলাম, তখনই গেটের কাছে প্রচণ্ড একটি শব্দ শুনি।’ তিনি জানান, বিস্ফোরণের পর লোকজন আতঙ্কে ছুটোছুটি শুরু করে এবং আশপাশের গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়।

মালিক আরও বলেন, পুরো জায়গাটা বিশৃঙ্খলায় পরিণত হয়েছিল। আইনজীবী ও সাধারণ মানুষ দৌড়াচ্ছিল। আমি গেটের সামনে দু’জনের মৃতদেহ পড়ে থাকতে দেখেছি এবং কয়েকটি গাড়িতে আগুন ধরে গিয়েছিল।

নাম প্রকাশ না করার শর্তে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা জানিয়েছেন, ১২ জনের মৃতদেহ এবং ২০ জন আহত ব্যক্তিকে কাছাকাছি একটি সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।

আরেকজন আইনজীবী মোহাম্মদ শাহজাদ বাট বলেন, স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা নাগাদ বিস্ফোরণটি ঘটে।

তিনি বলেন, ‘বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। সবাই আতঙ্কে দৌড়াতে শুরু করে। আমি গেটের সামনে অন্তত পাঁচ জনের মৃতদেহ পড়ে থাকতে দেখেছি।’

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

প্রাথমিক স্তরের শতভাগ পাঠ্যপুস্তক মুদ্রণ সম্পন্ন

কর্পোরেট সংবাদ ডেস্ক: জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) মাধ্যমে প্রাথমিক স্তরের শতভাগ পাঠ্যপুস্তক মুদ্রণ সম্পন্ন হয়েছে। ম মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এক তথ্য বিবরণীতে জানানো...

কেন্দ্রীয় চরিত্রে বলিউড অভিষেক আরিফিন শুভর

বিনোদন ডেস্ক: প্রথমবারের বলিউড প্রজেক্টের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় তারকা আরিফিন শুভ। সনি লিভের ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’তে লিড রোলে দেখা...

এক কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতি অনুসরণ করে স্পট মার্কেট থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে...

ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের মা-বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের বাবা-মাকে...

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক: ১৬ ডিসেম্বর থেকে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা...

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, নারী আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা এক নারী। মঙ্গলবার (সকাল)...

সাতক্ষীরায় ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত ৬

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা–খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় ট্রলি, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলেসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত...

নোয়াখালীতে ২ দিনে আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত দুদিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ১৩জন...