December 13, 2025 - 1:39 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশফুলবাড়িয়ায় বাসে অগ্নিসংযোগ, ঘুমন্ত বাসচালকের মৃত্যু

ফুলবাড়িয়ায় বাসে অগ্নিসংযোগ, ঘুমন্ত বাসচালকের মৃত্যু

spot_img

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি বাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করলে মোঃ জুলহাস (৪০) নামে এক বাসচালক দগ্ধ হয়ে মারা গেছেন।

সোমবার (১০ নভেম্বর) দিনগত রাত আনুমানিক ৩টার দিকে ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মোঃ জুলহাসের বাড়ি ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান গ্রামে।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকুনুজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আলম এশিয়া পরিবহনের বাসটি ভালুকজান পেট্রোল পাম্পের কাছে পার্ক করা ছিল। গভীর রাত হওয়ায় চালক জুলহাস, এক নারী যাত্রী ও তার ছেলে বাসের ভেতরেই ভোর হওয়ার অপেক্ষায় ছিলেন।

ওসি বলেন, ‌‘পার্কিং করা অবস্থায় হঠাৎ একদল দুর্বৃত্ত এসে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে, ঘুমন্ত চালক জুলহাস দ্রুত বেরিয়ে আসার সুযোগ পাননি এবং ঘটনাস্থলেই পুড়ে মারা যান।’

তবে বাসের ভেতরে থাকা ওই নারী যাত্রী ও তার ছেলে দ্রুত জানালা ভেঙে বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় তারা প্রাণে রক্ষা পান বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফুলবাড়িয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পরে বাসের ভেতর থেকে চালক জুলহাসের দগ্ধ মরদেহ উদ্ধার করেন।

ওসি রোকুনুজ্জামান আরও জানান, ঘটনার পর থেকেই জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশি অভিযান শুরু হয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

মার্কিন নাগরিকদের নাগরিকত্বের প্রমাণ সঙ্গে রাখতে হবে: স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব

ইমা এলিস, নিউ ইয়র্ক: আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের অভিবাসন অধিকারবিষয়ক আইনজীবী অ্যারন রাইখলিন-মেলনিক এ সপ্তাহে একটি প্রতিবেদন ছড়িয়ে দেন, যেখানে বলা হয় মিনেসোটার এক মার্কিন...

ঢাকায় আতিফ আসলামের কনসার্ট বাতিল

বিনোদন ডেস্ক: বাংলাদেশে জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের বহুল প্রতীক্ষিত কনসার্ট শেষ মুহূর্তে বাতিল হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে...

ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ। যেকোনো...

কেরানীগঞ্জে ১২তলা ভবনে আগুন, ৪২ জন উদ্ধার

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীর কেরানীগঞ্জের বাবুবাজার এলাকার ১২তলা জামেলা টাওয়ারের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। ভবনটি...

নতুন ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলকে বিসিবির অভিনন্দন

স্পোর্টস ডেসক্ : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় ড. আসিফ নজরুলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি বিশ্বাস করে দীর্ঘদিন...

ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি

কর্পোরেট সংবাদ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে লক্ষ্য করে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত। হামলাকারীদের...

হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত, ৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ: ডা. সায়েদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেছেন, ইকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮...

গুলিবিদ্ধ হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিয়েছেন...