December 17, 2025 - 11:32 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাটেস্ট ক্রিকেটে ২৫ বছর পূর্ণ করলো বাংলাদেশ

টেস্ট ক্রিকেটে ২৫ বছর পূর্ণ করলো বাংলাদেশ

spot_img

স্পোর্টস ডেস্ক : অনেক চড়াই-উৎরাই পার করে টেস্ট ক্রিকেটে ২৫ বছর পূর্ণ করেছে বাংলাদেশ। যদিও বাংলাদেশের টেস্ট পরিসংখ্যান মোটেও ভাল নয়। এই ২৫ বছরে ১৫৪টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে জয় মাত্র ২৩টিতে। হার ১১২টিতে। তিন ম্যাচ ইনিংস ব্যবধানে জয় পেলেও ৪৭টি হেরেছে ইনিংস ব্যবধানে । এর মাধ্যমে টেস্ট ফরম্যাটে বাংলাদেশের দুর্বলতা স্পষ্টভাবেই ফুটে উঠে।

টেস্টে বাংলাদেশের সবচেয়ে বড় জয় ও বড় হার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

২০০০ সালের ১০ নভেম্বর ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। ঐ টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের দুর্দান্ত সেঞ্চুরিতে ৪০০ রান করে টাইগাররা। বুলবুল ১৪৫ রানের নান্দনিক ইনিংস খেলেন। দ্বিতীয় সর্বোচ্চ ৭৫ রান করেন হাবিবুল বাশার সুমন।

প্রথম ইনিংসে বড় সংগ্রহ পেলেও, দ্বিতীয় ইনিংসে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। মাত্র ৯১ রানে গুটিয়ে যায় তারা। ভারতকে ৬৩ রানের টার্গেট ছুঁড়ে দিয়ে ৯ উইকেটে নিজেদের অভিষেক টেস্ট হারে বাংলাদেশ।

টেস্টে শ্রীলংকার বিপক্ষে সর্বোচ্চ রান করেছে বাংলাদেশ। ২০১৩ সালে গল’এ ৬৩৮ রান করে টাইগাররা। টেস্টে এটিই একমাত্র ৬শ রান বাংলাদেশের।

টেস্টে বাংলাদেশের সর্বনিম্ন রান ৪৩। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৪৩ রানে অলআউট হয়েছিল টাইগাররা। এখন পর্যন্ত ১৩ বার ১শর নীচে অলআউট হয়েছে বাংলাদেশ।

দেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম। ২০ বছরের ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯৮টি টেস্ট খেলেছেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে কাল থেকে শুরু হওয়া দুই টেস্টে খেললেই প্রথম বাংলাদেশি হিসেবে ১শ ম্যাচ খেলার রেকর্ড গড়বেন মুশফিক।

মুশফিকুর রহিমের নেতৃত্বে সবচেয়ে বেশি টেস্ট খেলেছে বাংলাদেশ। তার অধীনে ৩৪ ম্যাচের মধ্যে ৭টিতে জিতেছে টাইগাররা।

দেশের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন মুশফিক। ১২টি সেঞ্চুরি ও ২৭টি হাফ-সেঞ্চুরিতে ৩৮.১২ গড়ে ৬৩২৮ রান করেছেন তিনি।

টেস্টে সর্বোচ্চ রানের ইনিংসও মুশফিকের। ২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ২১৯ রান করেন তিনি।

বোলিংয়ে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড সাকিব আল হাসানের। ৭১ টেস্টে ২৪৬ উইকেট নিয়েছেন তিনি।

বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তাইজুল ইসলাম। ২০১৪ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৯ রানে ৮ উইকেট নেন তিনি। যা এখন পর্যন্ত টেস্টে কোন বাংলাদেশী বোলারের সেরা পরিসংখ্যান বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি তিনবার ম্যাচে ১০ বা তার বেশি উইকেট নিয়েছেন স্পিনার মেহেদি হাসান মিরাজ।

উইকেটরক্ষক হিসেবে সবচেয়ে বেশি ডিসমিসাল আছে লিটন দাসের। ৫০ টেস্টে ১১৪টি ডিসমিসাল করেছেন তিনি। সবচেয়ে বেশি ৪২টি ক্যাচ নিয়েছেন মোমিনুল হক।

জুটিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান ৩৫৯। ২০১৭ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম উইকেটে ৩৫৯ রান করেছিলেন মুশফিক ও সাকিব।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

এক কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতি অনুসরণ করে স্পট মার্কেট থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে...

ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের মা-বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের বাবা-মাকে...

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক: ১৬ ডিসেম্বর থেকে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা...

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, নারী আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা এক নারী। মঙ্গলবার (সকাল)...

সাতক্ষীরায় ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত ৬

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা–খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় ট্রলি, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলেসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত...

নোয়াখালীতে ২ দিনে আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত দুদিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ১৩জন...

৩ মাস পর ভারতীয় ট্রাকে তল্লাশিতে মিললো অবৈধ পণ্যের ভাণ্ডার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে আটক তিন মাস পর থাকা একটি সন্দেহজনক ভারতীয় পণ্যবাহী ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ঘোষণাবহির্ভূত, কাগজপত্রবিহীন ও নিষিদ্ধ...

আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না: তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন। সেদিন তাঁকে বিদায় জানাতে এয়ারপোর্টে গিয়ে ভিড় না...