December 17, 2025 - 12:33 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যমৌলভীবাজারে আমন ধানের ভালো ফলনে কৃষকের মুখে হাঁসি

মৌলভীবাজারে আমন ধানের ভালো ফলনে কৃষকের মুখে হাঁসি

spot_img

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শষ্য ভান্ডার খ্যাত হাওর কাউয়াদীঘি অধ্যুষিত রাজনগরে আমন ধানের ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে এবার আনন্দের হাঁসি ফুটে উঠেছে। বিগত ২০২২ ও ২০২৪ সালের ভয়াবহ বন্যায় চরম ভাবে ক্ষতিগ্রস্ত রাজনগরের কৃষকদের এবার এক বুক আশা নিয়ে নতুন ধান ঘরে তুলতে মাঠে নেমেছে। এবছর রাজনগরে মোট ১১ হাজার ৬শ ৫৫ হেক্টর জমিতে আমন আবাদ করা হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৫৮৮ হেক্টর বেশী এবং আবাদকৃত আমন ফসলের বাজার মূল্য ১৩৯শ কোটি ৯২লাখ ৮০ হাজার টাকা বলে জানায় রাজনগর কৃষি বিভাগ।

রাজনগর কৃষি বিভাগ সূত্রের বরাতে জানা যায়, চলতি বছরে উপজেলায় সরকারি ভাবে আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয় মোট ১১হাজার ৬৭ হেক্টর। কিন্তু বাস্তবে ১১ হাজার ৬৫৫ হেক্টর জমিতে আমন আবাদ করা হয়, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৫৮৮ হেক্টর বেশী। এর মধ্যে কাউয়াদীঘি হাওরে ৫হাজার হেক্টর এবং উজানে ৬হাজার ৬৫৫ হেক্টর জমিতে কৃষকের স্বপ্নের আমন আবাদ করা হয়েছে। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয় ৩৪ হাজার ৯৮২ মেঃ টন (চাউল)। যার বাজার মূল্য ১৩৯শ কোটি ৯২লাখ ৮০ হাজার টাকা। বিগত ২০২২ ও ২০২৪ সালের ভয়াবহ বন্যায়, পাহাড়ি ঢল ও ভারত থেকে নেমে আসা পানিতে রাজনগরের উজান ও কাউয়াদীঘি হাওরের আমন ফসল সম্পূর্ণ নষ্ট হলে দরিদ্র কৃষককুল নিঃস্ব হয়ে পড়ে। এসময় উপজেলার প্রায় ১১ হাজার হেক্টর জমিতে আমন ফসল আবাদ করা সম্ভব হয়নি। যাতে বছর প্রতি ৩২ হাজার ৯৮২ মেঃ টন উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যাহত হয়। দুর্যোগ প্রবণ দুবছরে রাজনগরের কৃষি ক্ষেত্রে আর্থিক ক্ষতি হয় প্রায় ২৬৩ কোটি ৮৫ লাখ ৬৬ হাজার ৮৯৮ টাকা। এবার সঠিক সময়ে বৃষ্টি হওয়ায় এবং অনুকুল প্রাকৃতিক পরিবেশ বিরাজ করায় আমন আবাদ প্রক্রিয়ায় নিয়োজিত রাজনগরের ২৯হাজার কৃষক/কৃষানী একবুক আশা নিয়ে স্বপ্নের ফসল ঘরে তুলতে মাঠে নামছে।

এদিকে পাউবো সূত্রের বরাতে জানা যায়, ১৯৮৩ সালে সরকার জেলার বৃহত্তম হাওর কাউয়াদীঘি হাওরে নিরাপদে ধান উৎপাদনের লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ড কাউয়াদীঘি ধান উৎপাদন ক্যাচম্যান্ট এরিয়ার অতিরিক্ত পানি নিস্কাশনের জন্য ১২শ কিউসেক ক্ষমতা সম্পন্ন ৮টি পাম্প বিশিষ্ট কাশিমপুর পাম্প হাউজ নির্মাণ করে। বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও ভারত থেকে নেমে আসা ঢলের কারণে হাওরের পানি বৃদ্ধি পায়। অনেক সময় পাউবো’র নিয়ন্ত্রনাধীন পাম্প হাউজের ৮টি পাম্প বিদ্যুতের লো’ভোল্টেজ ও পাম্প গুলোর নিস্কাশন ক্ষমতা হ্রাস পেলে সময় মতো পানি নিষ্কাশন করতে পারে না। ফলে আবাদি জমির ধান পানিতে তলিয়ে যায়। কিন্তু এবার পানি উন্নয়ন বোর্ড ও কৃষি বিভাগ সময় মতো যথাযত ব্যবস্থা গ্রহন করায় রাজনগরে কৃষকের মুখে হাঁসি ফুটেছে।

কেওলা গ্রামের আমন চাষি লনি মিয়া জানান, প্রতি বছরের ন্যায় এবার তীব্র আশংকা নিয়ে আমন চাষ করি। কারণ প্রতি বছরই ফসল ঘরে তোলার মূহুর্তে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে হাজার হাজার কৃষকের স্বপ্নের ফসল নষ্ট হয়েে যায়। এবারও এ আশংকার উর্ধ্বে ছিলাম না। কিন্তু সরকারের সংশ্লিষ্ট বিভাগের যথাযথ উদ্যোগের কারণে কৃষককুলের মুখে হাসির ঝিলিক দেখা যাচ্ছে। প্রায় একই কথা বলেছেন কাশিমপুর গ্রামের মোশাহিদ মিয়া, আব্দুল্লাহপুর গ্রামের গনি মিয়া, ভানুর মহলের সুজন মিয়া প্রমুখ আমন চাষি।

এ ব্যাপারে রাজনগর উপজেলা কৃষি কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল আমীন জানান, অনুকুল আবহাওয়া ও হাওরে কুশিয়ারা নদীর পানি প্রবেশরোধে সরকারের সংশ্লিষ্ট বিভাগ যথাসময়ে ব্যবস্থা নেয়ার কারণে এবার আমন ফসল উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়েও অধিক হয়েছে। তিনি আরো জানান, জেলার বৃহত্তম হাওর কাওয়াদীঘি সহ উজানের প্রায় শতভাগ জমিতে চাষকৃত আমন ফসলের বাম্পার ফলন হওয়ায় রাজনগরের কৃষকদের চোঁখে মুখে ভীষন আনন্দের ছায়া ভেসে উঠেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

কেন্দ্রীয় চরিত্রে বলিউড অভিষেক আরিফিন শুভর

বিনোদন ডেস্ক: প্রথমবারের বলিউড প্রজেক্টের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় তারকা আরিফিন শুভ। সনি লিভের ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’তে লিড রোলে দেখা...

এক কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতি অনুসরণ করে স্পট মার্কেট থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে...

ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের মা-বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের বাবা-মাকে...

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক: ১৬ ডিসেম্বর থেকে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা...

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, নারী আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা এক নারী। মঙ্গলবার (সকাল)...

সাতক্ষীরায় ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত ৬

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা–খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় ট্রলি, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলেসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত...

নোয়াখালীতে ২ দিনে আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত দুদিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ১৩জন...

৩ মাস পর ভারতীয় ট্রাকে তল্লাশিতে মিললো অবৈধ পণ্যের ভাণ্ডার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে আটক তিন মাস পর থাকা একটি সন্দেহজনক ভারতীয় পণ্যবাহী ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ঘোষণাবহির্ভূত, কাগজপত্রবিহীন ও নিষিদ্ধ...