December 13, 2025 - 1:51 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিরাজনীতিসিংগাইরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি-সমাবেশ

সিংগাইরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি-সমাবেশ

spot_img

নিজস্ব প্রতিনিধি : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে র‍্যালিটি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিংগাইর বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ–২ আসনে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রাপ্ত মঈনুল ইসলাম খান খান শান্তকে অবশ্যই সাংগঠনিক নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। দায়িত্বশীল নেতৃবৃন্দকে অবজ্ঞা করলে তা কঠোরভাবে প্রতিহত করাসহ ৭ দিনের আলটিমেটাম দেন বক্তারা।

উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু ও পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম ভূঁইয়া জয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোহসীন,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাজেদুল আলম তালুকদার স্বাধীন, প্রচার সম্পাদক আউয়াল শরীফ খোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাগর, উপজেলা কৃষকদলের যুগ্ম সম্পাদক রাসেল শাহ, পৌর বিএনপি যুগ্ম সম্পাদক আশরাফুল আলম খান শ্যামল, বিপ্লব হোসেন দেওয়ান ও পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাবুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, “দলীয় প্রার্থী যেই হোন না কেনো, তাঁকে তৃণমূলের মতামতকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ আন্দোলনই হবে আমাদের মূল লক্ষ্য।”

র‍্যালি ও সমাবেশে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের তিন সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। সকালে বাদ্যযন্ত্র, ব্যানার ও ফেস্টুন নিয়ে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে র‍্যালিতে যোগ দেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য দিলেই পুরস্কার

কর্পোরেট সংবাদ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলির ঘটনায় প্রাথমিকভাবে শনাক্ত এক ব্যক্তির ছবি প্রকাশ করেছে ঢাকা...

মার্কিন নাগরিকদের নাগরিকত্বের প্রমাণ সঙ্গে রাখতে হবে: স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব

ইমা এলিস, নিউ ইয়র্ক: আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের অভিবাসন অধিকারবিষয়ক আইনজীবী অ্যারন রাইখলিন-মেলনিক এ সপ্তাহে একটি প্রতিবেদন ছড়িয়ে দেন, যেখানে বলা হয় মিনেসোটার এক মার্কিন...

ঢাকায় আতিফ আসলামের কনসার্ট বাতিল

বিনোদন ডেস্ক: বাংলাদেশে জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের বহুল প্রতীক্ষিত কনসার্ট শেষ মুহূর্তে বাতিল হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে...

ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ। যেকোনো...

কেরানীগঞ্জে ১২তলা ভবনে আগুন, ৪২ জন উদ্ধার

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীর কেরানীগঞ্জের বাবুবাজার এলাকার ১২তলা জামেলা টাওয়ারের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। ভবনটি...

নতুন ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলকে বিসিবির অভিনন্দন

স্পোর্টস ডেসক্ : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় ড. আসিফ নজরুলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি বিশ্বাস করে দীর্ঘদিন...

ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি

কর্পোরেট সংবাদ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে লক্ষ্য করে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত। হামলাকারীদের...

হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত, ৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ: ডা. সায়েদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেছেন, ইকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮...