December 17, 2025 - 1:01 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যঅনলাইন ভ্যাট রিফান্ড মডিউল চালু করল এনবিআর

অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল চালু করল এনবিআর

spot_img

অর্ধ-বাণিজ্য ডেস্ক: অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ মডিউলের মাধ্যমে ভ্যাট ফেরতের আবেদন অনলাইনে জমা দেওয়া, প্রক্রিয়াকরণ এবং সরাসরি করদাতার ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা সহজ হবে।

নতুন মডিউলের মাধ্যমে বিদ্যমান ইন্টিগ্রেটেড ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম (আইভাস) এবং অর্থ বিভাগের আইবাস প্লাস প্লাস ডিজিটাল সংযোগ স্থাপন করা হয়েছে। ফলে অনুমোদিত ভ্যাট ফেরত সরাসরি করদাতাদের নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন)-এর মাধ্যমে পাঠানো যাবে।

অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল ব্যবহার করে একজন করদাতা অনলাইনে মূসক রিটার্নের মাধ্যমে তার প্রাপ্য ভ্যাট রিফান্ডের আবেদন করতে পারবেন।

এরপর সংশ্লিষ্ট মূসক কমিশনারেট অনলাইনে প্রাপ্ত সেই আবেদনটি ভ্যাট আইনের বিধি অনুসরণ করে যাচাই-বাছাই করবেন। পরে ভ্যাট রিফান্ড অনুমোদন করে আইবাস প্লাস প্লাস এর মাধ্যমে বিইএফটিএন ব্যবহার করে তা সরাসরি করদাতার ব্যাংক হিসাবে স্থানান্তর করা হবে।

এ পদ্ধতিতে করদাতাদের ভ্যাট অফিসে গিয়ে রিফান্ডের আবেদন জমা দিতে বা চেক সংগ্রহ করতে হবে না। ফলে করদাতার সময় ও অর্থ বাঁচবে এবং স্বচ্ছতা নিশ্চিত হবে।

তবে, করদাতাদের নতুনভাবে অনলাইনে মূসক-৯.১ ফরম ব্যবহার করে আইভাস সিস্টেমের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। এর মধ্যে পূর্বে অনলাইনে বা কাগজপত্রে জমা দেওয়া অমীমাংসিত ফেরত দাবিও অন্তর্ভুক্ত।

মডিউলটির সঠিক ব্যবহার নিশ্চিত করতে এবং সেবার কার্যকারিতা বাড়াতে ইতোমধ্যেই সকল ভ্যাট কমিশনারেটের কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ দিয়েছে এনবিআর।

অনলাইনে ভ্যাট ফেরত সংক্রান্ত তথ্য ও সহায়তা পেতে এখন থেকে করদাতারা সংশ্লিষ্ট মূসক কমিশনারেটের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

অনলাইন ভ্যাট ফেরত মডিউল চালু হওয়ায় জাতীয় রাজস্ব বোর্ডের ডিজিটালাইজেশন আরও এক ধাপ এগিয়েছে। ধাপে ধাপে সব কার্যক্রম স্বয়ংক্রিয় করার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রচেষ্টা চালিয়ে যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

কেন্দ্রীয় চরিত্রে বলিউড অভিষেক আরিফিন শুভর

বিনোদন ডেস্ক: প্রথমবারের বলিউড প্রজেক্টের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় তারকা আরিফিন শুভ। সনি লিভের ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’তে লিড রোলে দেখা...

এক কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতি অনুসরণ করে স্পট মার্কেট থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে...

ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের মা-বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের বাবা-মাকে...

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক: ১৬ ডিসেম্বর থেকে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা...

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, নারী আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা এক নারী। মঙ্গলবার (সকাল)...

সাতক্ষীরায় ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত ৬

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা–খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় ট্রলি, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলেসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত...

নোয়াখালীতে ২ দিনে আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত দুদিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ১৩জন...

৩ মাস পর ভারতীয় ট্রাকে তল্লাশিতে মিললো অবৈধ পণ্যের ভাণ্ডার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে আটক তিন মাস পর থাকা একটি সন্দেহজনক ভারতীয় পণ্যবাহী ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ঘোষণাবহির্ভূত, কাগজপত্রবিহীন ও নিষিদ্ধ...