December 17, 2025 - 1:14 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাবাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজে আম্পায়ারের দায়িত্বে জেসি

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজে আম্পায়ারের দায়িত্বে জেসি

spot_img

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার আসন্ন টি-টোয়েন্টি সিরিজে নারী আম্পায়ার সাথিরা জাকির জেসিকে ম্যাচ অফিসিয়াল তালিকায় যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে চতুর্থ আম্পায়ার এবং তৃতীয় ও শেষ ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন জেসি।

দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকাও ঘোষণা করেছে বিসিবি।

টেস্ট এবং টি-টোয়েন্টিতে ম্যাচ রেফারি হিসেবে দায়িত পালন করবেন আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রফট।

১১ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া প্রথম টেস্টে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন পাকিস্তানের আহসান রাজা এবং অস্ট্রেলিয়ার স্যাম নোগাজস্কি।

টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ। চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন বাংলাদেশের তানভীর আহমেদ।

১৯ নভেম্বর মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া দ্বিতীয় ও শেষ টেস্টে অনফিল্ড আম্পায়ার থাকবেন স্যাম নোগাজস্কি এবং রিচার্ড ইলিংওয়ার্থ।

টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন আহসান রাজা। চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন বিসিবি প্যানেলের মাসুদুর রহমান মুকুল।

২৭, ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের গাজী সোহেল, মোরশেদ আলী খান, মাসুদুর রহমান মুকুল এবং তানভীর আহমেদ।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

প্রাথমিক স্তরের শতভাগ পাঠ্যপুস্তক মুদ্রণ সম্পন্ন

কর্পোরেট সংবাদ ডেস্ক: জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) মাধ্যমে প্রাথমিক স্তরের শতভাগ পাঠ্যপুস্তক মুদ্রণ সম্পন্ন হয়েছে। ম মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এক তথ্য বিবরণীতে জানানো...

কেন্দ্রীয় চরিত্রে বলিউড অভিষেক আরিফিন শুভর

বিনোদন ডেস্ক: প্রথমবারের বলিউড প্রজেক্টের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় তারকা আরিফিন শুভ। সনি লিভের ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’তে লিড রোলে দেখা...

এক কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতি অনুসরণ করে স্পট মার্কেট থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে...

ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের মা-বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের বাবা-মাকে...

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক: ১৬ ডিসেম্বর থেকে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা...

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, নারী আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা এক নারী। মঙ্গলবার (সকাল)...

সাতক্ষীরায় ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত ৬

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা–খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় ট্রলি, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলেসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত...

নোয়াখালীতে ২ দিনে আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত দুদিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ১৩জন...