December 13, 2025 - 1:53 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশবেনাপোল স্থলবন্দরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত

বেনাপোল স্থলবন্দরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত

spot_img

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : দেশের সর্ববৃহৎ স্থলবন্দর এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা খ্যাত বেনাপোল স্থলবন্দরে শুস্ক মৌসুমে অগ্নিকান্ডের ভয়াবহতা থেকে রক্ষা পেতে এবং জানমাল রক্ষার্থে, অগ্নি দূর্ঘটনা প্রতিরোধে বেনাপোল স্থলবন্দরের ১ নং শেড এর সম্মুখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, বেনাপোল এর সহায়তায় অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।

রোববার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে অনুষ্ঠিত মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) ও উপ সচিব মো. শামীম হোসেন।

বেনাপোল স্থল বন্দর পরিচালক মো. শামীম হোসেন বলেন, বেনাপোল স্থলবন্দর দেশের বৃহত্তম স্থলবন্দর এবং কেপিআইভুক্ত স্থাপনা। বন্দরে শত শত কোটি টাকার আমদানিকৃত ও রপ্তানিযোগ্য পণ্য সংরক্ষিত থাকে। ঢাকা বিমান বন্দরে আগুন লাগার পরে আমরা বেনাপোল বন্দরেও সতর্কতা অবলম্বন করছি। অগ্নিকান্ডের মতো ঘটনা বেনাপোল বন্দরে যাতে না ঘটে তার জন্য সব রকম ব্যবস্থা ইতিমধ্যে হাতে নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ বেনাপোল বন্দর এলাকায় আগুন নেভানোর পদ্ধতি শেখানোর জন্য একটা মহড়ার ব্যবস্থা করা হয়েছে। কিভাবে আগুন নিয়ন্ত্রণ আনতে হয় সে বিষয়ে সাধারণ শ্রমিক ও বন্দর সিকিউরিটি গার্ড এবং আনসার সদস্যদেরকেক প্রশিক্ষণ দেয়া হয়।

তিনি বলেন, এ বন্দরে প্রশিক্ষণপ্রাপ্ত ৭ জন ফায়ার ফাইটার আছেন, সেই সাথে এ বন্দরের সাধারণ শ্রমিকরাও আছেন। এক কথায় বন্দরে নিয়োজিত সকলকেই অতি গুরুত্ব সহকারে পেশাগত দায়িত্ব পালন করে থাকে। অগ্নিকান্ড নিরসনের জন্য আমাদের নিজেদেরকে সতর্ক হতে হবে, যাতে আমাদের মাধ্যমে কোন অগ্নিকান্ডের ঘটনা না ঘটে এবং নিজেরা সতর্ক না হলে হাজারও ফায়ার সার্ভিস নিয়ে আসলেও অগ্নি প্রতিরোধ করা সম্ভব হবে না।

বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সহিদ আলি বলেন, বেনাপোল স্থলবন্দরে অগ্নি নির্বাপনের জন্য বেনাপোল শ্রমিকদের আমরা দিক নির্দেশনা দিয়েছি, যাতে বেনাপোল স্থল বন্দর অগ্নিমুক্ত এবং নিরাপদ থাকতে পারে এবং কোন প্রকার গ্যাস লাইট, দিয়াশলাই ও সিগারেট বন্দরে ঢুকে কেউ খেতে না পারে সে বিষয়ে আমরা সব সময় তৎপর আছি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক সজীব নাজির, উপ-পরিচালক রুহুল আমিন, বন্দর ব্যবহারকারী সিএন্ডএফ ব্যবসায়ী, বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতি’র নেতৃবৃন্দ, সিএন্ডএফ স্টাফ এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ, বেনাপোল স্থল বন্দর শ্রমিক সংগঠন-৯২৫ এর সাধারণ সম্পাদক মো. সহিদ আলী, ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান, বন্দরের ফায়ার ইনচার্জ মো. শাহিন হোসেন, বেনাপোল ফায়ার স্টেশনের ইনচার্জ বায়জিদ বোস্তামিসহ বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের শ্রমিকবৃন্দ।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য দিলেই পুরস্কার

কর্পোরেট সংবাদ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলির ঘটনায় প্রাথমিকভাবে শনাক্ত এক ব্যক্তির ছবি প্রকাশ করেছে ঢাকা...

মার্কিন নাগরিকদের নাগরিকত্বের প্রমাণ সঙ্গে রাখতে হবে: স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব

ইমা এলিস, নিউ ইয়র্ক: আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের অভিবাসন অধিকারবিষয়ক আইনজীবী অ্যারন রাইখলিন-মেলনিক এ সপ্তাহে একটি প্রতিবেদন ছড়িয়ে দেন, যেখানে বলা হয় মিনেসোটার এক মার্কিন...

ঢাকায় আতিফ আসলামের কনসার্ট বাতিল

বিনোদন ডেস্ক: বাংলাদেশে জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের বহুল প্রতীক্ষিত কনসার্ট শেষ মুহূর্তে বাতিল হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে...

ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ। যেকোনো...

কেরানীগঞ্জে ১২তলা ভবনে আগুন, ৪২ জন উদ্ধার

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীর কেরানীগঞ্জের বাবুবাজার এলাকার ১২তলা জামেলা টাওয়ারের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। ভবনটি...

নতুন ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলকে বিসিবির অভিনন্দন

স্পোর্টস ডেসক্ : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় ড. আসিফ নজরুলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি বিশ্বাস করে দীর্ঘদিন...

ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি

কর্পোরেট সংবাদ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে লক্ষ্য করে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত। হামলাকারীদের...

হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত, ৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ: ডা. সায়েদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেছেন, ইকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮...