December 17, 2025 - 1:04 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeতথ্য-প্রযুক্তিলাইফের নিত্যনতুন প্রয়োজনে আপনাকে রেডি রাখতে এলো ইনোভার

লাইফের নিত্যনতুন প্রয়োজনে আপনাকে রেডি রাখতে এলো ইনোভার

spot_img

কর্পোরেট ডেস্ক: সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে জীবন, বদলে যাচ্ছে মানুষের প্রতিদিনের প্রয়োজন। বদলে যাওয়া সেই সব প্রয়োজন মেটাতে নির্ভরযোগ্য, আধুনিক ও স্মার্ট সব পণ্য নিয়ে এলো আকিজ রিসোর্স-এর ফ্ল্যাগশিপ ব্র্যান্ড- ইনোভার, যা লাইফে আপনাকে রেডি রাখবে প্রতিদিন।

গত ৮ নভেম্বর, ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে ইনোভার-এর ব্র্যান্ড লঞ্চ ইভেন্ট। ইলেকট্রিক্যালস, হোম অ্যাপ্লায়েন্স, ওয়াটার পাম্প, ও টুলস – সব ক্যাটাগরিতেই ইনোভার নিয়ে এসেছে আধুনিক ও স্মার্ট প্রযুক্তির নিশ্চয়তা, যা ঘরের বা বাইরের দৈনিন্দিন জীবনকে সহজ করবে এবং আপনাকে রেডি রাখবে সবসময়।

এ প্রসঙ্গে আকিজ রিসোর্স-এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন বলেন, “আকিজ রিসোর্স শুধু একটি কর্পোরেট হাউজ নয়, বরং মানুষের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের অঙ্গীকার। আমাদের লক্ষ্য, সময়ের সাথে তাল মিলিয়ে মানুষের লাইফকে আরও বেশি ডিজিটালাইজড এবং স্মার্ট করার মাধ্যম তৈরি করে দেয়া হবে। ইনোভার বিশ্বাস করে, প্রতিটি মানুষের জীবনেই রয়েছে নতুন সম্ভাবনা। আর সেই সম্ভাবনার পথে এগিয়ে যেতে মানুষকে রেডি রাখতে ইনোভার প্রস্তুত আছে সবসময়।“

আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেড-এর চিফ এক্সিকিউটিভ অফিসার মাসুদ আল আমিন রাজীব বলেন, “আমরা বিশ্বাস করি, মানুষ প্রতিদিনের লাইফে নতুন কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয়। ইনোভার সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার পথ সহজ করে তুলতে চায়, যেন মানুষ রেডি থাকে প্রতিটি মুহূর্তে। সেই লক্ষ্যেই ইনোভার-এর সকল পণ্যে সর্বোচ্চ মান নিশ্চিত করা হয়েছে। আমরা আশাবাদী যে মানুষ তাদের প্রতিদিনের প্রয়োজনে ইনোভার-এর প্রোডাক্ট আস্থার সাথে ব্যবহার করবে।“

এই ইভেন্টের অন্যতম আকর্ষণ ছিলো- এলইডি ট্রোন ড্যান্স শো ও ইন্টারঅ্যাকটিভ এলইডি পারফরম্যানন্স এবং স্যান্ড আর্ট স্টোরি, যার মাধ্যমে জনাব শেখ আকিজ উদ্দিন এর সাফল্যগাঁথা প্রদর্শিত হয়। এছাড়াও, ইনোভার-এর থিম সং পরিবেশন করেন জনপ্রিয় গায়িকা মাশা ও লাইভ মিউজিক পারফরম্যান্স করেন আনিকা ও সাব্বির। ইভেন্টের রেজিস্ট্রেশন, এন্ট্রি ম্যানেজমেন্ট, র‍্যাফেল ড্র, গিফট ডিস্ট্রিবিউশন সহ বিভিন্ন আয়োজন ছিল পুরোপুরি অনলাইন ভিত্তিক যা নিশ্চিত করে সুষ্ঠূ ব্যবস্থাপনা।

ইনোভার লঞ্চ ইভেন্টে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন, ফারিয়া হোসাইন (চেয়ারম্যান- আকিজ রিসোর্স), মোহাম্মদ তৌফিক হাসান (সিবিডিও, আকিজ রিসোর্স), মাসুদ আল আমিন রাজিব (চিফ এক্সিকিউটিভ অফিসার, আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেড), মোঃ সাজ্জাদুল ইসলাম (হেড অফ মার্কেটিং, আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেড), সোহানুর রহমান সোহান (ডেপুটি চিফ অপারেটিং অফিসার, আকিজ রিসোর্স), মোহাম্মদ তৌহিদুল ইসলাম ফয়সাল (হেড অফ অপারেশন, আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেড), কাজী মোত্তাকিন হোসেন (ক্লাস্টার চীফ ফাইন্যান্সিয়াল অফিসার, আকিজ রিসোর্স) সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সম্মানিত ডিলার, ডিস্ট্রিবিউটর, বিভিন্ন ব্যাংকের উর্ধতন কর্মকতা, বিদেশী ডেলিগেটসসহ অন্যান্য গণ্যমান্য অতিথিবৃন্দ।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

কেন্দ্রীয় চরিত্রে বলিউড অভিষেক আরিফিন শুভর

বিনোদন ডেস্ক: প্রথমবারের বলিউড প্রজেক্টের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় তারকা আরিফিন শুভ। সনি লিভের ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’তে লিড রোলে দেখা...

এক কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতি অনুসরণ করে স্পট মার্কেট থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে...

ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের মা-বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের বাবা-মাকে...

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক: ১৬ ডিসেম্বর থেকে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা...

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, নারী আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা এক নারী। মঙ্গলবার (সকাল)...

সাতক্ষীরায় ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত ৬

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা–খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় ট্রলি, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলেসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত...

নোয়াখালীতে ২ দিনে আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত দুদিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ১৩জন...

৩ মাস পর ভারতীয় ট্রাকে তল্লাশিতে মিললো অবৈধ পণ্যের ভাণ্ডার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে আটক তিন মাস পর থাকা একটি সন্দেহজনক ভারতীয় পণ্যবাহী ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ঘোষণাবহির্ভূত, কাগজপত্রবিহীন ও নিষিদ্ধ...