December 17, 2025 - 12:26 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিনোদনমা হলেন ক্যাটরিনা

মা হলেন ক্যাটরিনা

spot_img

বিনোদন ডেস্ক: পুত্রসন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের আলোচিত তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। শুক্রবার (৭ নভেম্বর) সকালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। আর এ সুখবর ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের তারকা জুটি নিজেরাই জানিয়েছেন।

এদিন এই খুশির খবর জানিয়ে ভিকি কৌশল লিখেছেন, ‘আমাদের জীবনে আনন্দ এসেছে। ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানাই আমরা।’ আর নতুন এই মা-বাবাকে শুভেচ্ছায় ভাসিয়েছেন বলিউড ইন্ডাস্ট্রির তারকারা।

এর আগে গত সেপ্টেম্বরে এই তারকা জুটি জানিয়েছিলেন, তাদের জীবনে নতুন অতিথি আসতে যাচ্ছে। যদিও এর আগ পর্যন্ত নায়িকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে জল্পনা-কল্পনার কমতি ছিল না। তখন এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, বাবা হওয়ার জন্য অপেক্ষায় আছেন তিনি। বলেছিলেন, বাবা হওয়া আশীর্বাদের মতো। এবার সব অপেক্ষার অবসান ঘটিয়ে তাদের কোলে এল পুত্রসন্তান।

বিয়ের সাড়ে তিন বছর পর সন্তান এল ক্যাটরিনা-ভিকির সংসারে। এর আগে অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে খুবই উচ্ছ্বসিত ছিলেন স্বামী অভিনেতা। এ ব্যাপারে সাক্ষাৎকারে ভিকি কৌশল বলেছিলেন, আমার কাছে মনে হচ্ছে, বাড়ি থেকে আর বের হব না।

প্রসঙ্গত, ২০২১ সালে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারার মনোরম জায়গায় বিয়েবন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। বিয়েতে দুই পরিবারের সদস্য, তারকাদের সহকর্মী এবং ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন মনির খান 

সিনেমায় ফিরছেন তানিয়া বৃষ্টি

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

কেন্দ্রীয় চরিত্রে বলিউড অভিষেক আরিফিন শুভর

বিনোদন ডেস্ক: প্রথমবারের বলিউড প্রজেক্টের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় তারকা আরিফিন শুভ। সনি লিভের ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’তে লিড রোলে দেখা...

এক কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতি অনুসরণ করে স্পট মার্কেট থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে...

ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের মা-বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের বাবা-মাকে...

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক: ১৬ ডিসেম্বর থেকে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা...

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, নারী আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা এক নারী। মঙ্গলবার (সকাল)...

সাতক্ষীরায় ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত ৬

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা–খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় ট্রলি, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলেসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত...

নোয়াখালীতে ২ দিনে আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত দুদিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ১৩জন...

৩ মাস পর ভারতীয় ট্রাকে তল্লাশিতে মিললো অবৈধ পণ্যের ভাণ্ডার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে আটক তিন মাস পর থাকা একটি সন্দেহজনক ভারতীয় পণ্যবাহী ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ঘোষণাবহির্ভূত, কাগজপত্রবিহীন ও নিষিদ্ধ...