December 13, 2025 - 1:24 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeজাতীয়নির্বাচনের পর দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে: সেনাসদর

নির্বাচনের পর দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে: সেনাসদর

spot_img

কর্পোরেট সংবাদ ডেস্ক: নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর দেশের স্থিতিশীলতা আরও সুদৃঢ় হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে জানিয়েছেন সেনা সদর দফতরের আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক)-এর জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।

বুধবার (৫ নভেম্বর) সেনাসদরে আয়োজিত ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশের জনগণের মতো বাংলাদেশ সেনাবাহিনীও সরকারের নির্ধারিত রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন প্রত্যাশা করছে।

আমরা বিশ্বাস করি, নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের স্থিতিশীলতা আরও দৃঢ় হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে। আমরা সেই সময়টির অপেক্ষায় রয়েছি।’

তিনি বলেন, সরকার এখন পর্যন্ত নির্বাচনের যেটুকু রূপরেখা প্রণয়ন করেছে, তার আলোকে সেনাবাহিনী প্রাথমিক ও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। বর্তমানে সীমিত আকারে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হলেও নির্বাচনের সময় সেনাবাহিনীর করণীয় বিষয়গুলোকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে।

লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলেন, শান্তিকালীন সময়ে সেনাবাহিনীর মূল দায়িত্ব হলো যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আমরা সবসময় বলি- ‘উই ট্রেইন এস উই ফাইট’ অর্থাৎ আমরা যেভাবে যুদ্ধের প্রস্তুতি নেই, সেভাবেই প্রশিক্ষণ গ্রহণ করি। তবে গত ১৫ মাস ধরে সেনাবাহিনী বেসামরিক প্রশাসনের সহায়তায় মাঠে কাজ করছে।

এতে প্রশিক্ষণ কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে, কিন্তু দায়িত্ব পালনে সেনাবাহিনী সর্বদা দৃঢ় ও পেশাদার।

গত ১৫ মাস ধরে সেনাবাহিনী বেসামরিক প্রশাসনের সহায়তায় মাঠে থেকে দায়িত্ব পালন করছে উল্লেখ করে তিনি বলেন, এই সময়টি সেনাবাহিনীর জন্য ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করতে গিয়ে অনেক প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তবে সেনাসদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে দায়িত্ব পালন করেছেন।

তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি বাংলাদেশের জন্য প্রতিদিনের ঘটনা নয়। সেনাবাহিনী দেশের স্বার্থে সর্বদা প্রস্তুত ছিল এবং থাকবে। আমরা আশা করছি, শিগগিরই একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেনাবাহিনী আবার তাদের নিয়মিত প্রশিক্ষণ ও পেশাগত কর্মকাণ্ডে ফিরে যেতে পারবে।

লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলেন, সেনাবাহিনী সব সময় রাষ্ট্রের অংশ হিসেবে সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করে। যে কোনো দুর্যোগ বা চ্যালেঞ্জিং পরিস্থিতিতে সেনাবাহিনী জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা, অবকাঠামো উন্নয়ন কিংবা আন্তর্জাতিক শান্তিরক্ষা-সব ক্ষেত্রেই বাংলাদেশ সেনাবাহিনী তাদের সক্ষমতা ও দক্ষতা প্রমাণ করেছে।

তিনি বলেন, নির্বাচন হলে জনগণের আস্থা আরও বাড়বে, দেশ স্থিতিশীল হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে গিয়ে প্রশিক্ষণ, আধুনিকীকরণ ও কৌশলগত উন্নয়নের কাজে মনোনিবেশ করবে।

সেনাসদরের এই কর্মকর্তা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই দেশের সামগ্রিক শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতির পূর্বশর্ত। সেনাবাহিনী সেই লক্ষ্য বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতা ও দায়িত্ব পালন করতে প্রস্তুত।

এক প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান বলেন, ‘আমরা লক্ষ্য করছি কিছু স্বার্থান্বেস্বী মহল সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করার জন্য মিথ্যা-বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তাই আমি দেশবাসীকে নিশ্চিত করতে চাই-সেনাবাহিনীর প্রতিটি সদস্য সেনাবাহিনী প্রধান এবং সেনাবাহিনীর সিনিয়র লিডারশিপের প্রতি অনুগত ও বিশ্বস্ত রয়েছে। আগের যেকোনো সময়ের তুলনায় আমাদের সেনাবাহিনীর সদস্যরা আরো বেশি ঐক্যবদ্ধ এবং আমাদের ভ্রাতৃত্ববোধ আরো বেশি সুদৃঢ়। তাই সকলকে আমরা বলবো-চলুন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারকে পেছনে ফেলে ঐক্যবদ্ধভাবে আমরা সকলে সামনের দিকে এগিয়ে যাই। যেই দায়িত্ব সেনাবাহিনীকে দেয়া হয়েছে এবং ভবিষ্যতে যেই দায়িত্ব দেয়া হবে-সেনাবাহিনী তা যথাযথভাবে পালন করেছে এবং ভবিষ্যতেও করবে।’

আগামী নির্বাচনে মাঠ পর্যায়ে ৯০ হাজার থেকে ১ লাখ সেনা সদস্য নিয়োজিত থাকবে বলেও জানান এই সেনা কর্মকর্তা, যা অন্যান্য যেকোনো নির্বাচনী সময়ের থেকে অনেক বেশি।

এছাড়াও প্রেস ব্রিফিং করেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মিলিটারি অপারেশনস -এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন এবং সেনাসদরের এজি শাখার পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুস্তাফিজুর রহমান।

আরও পড়ুন:

প্রধান উপদেষ্টার বাসভবন ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

মার্কিন নাগরিকদের নাগরিকত্বের প্রমাণ সঙ্গে রাখতে হবে: স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব

ইমা এলিস, নিউ ইয়র্ক: আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের অভিবাসন অধিকারবিষয়ক আইনজীবী অ্যারন রাইখলিন-মেলনিক এ সপ্তাহে একটি প্রতিবেদন ছড়িয়ে দেন, যেখানে বলা হয় মিনেসোটার এক মার্কিন...

ঢাকায় আতিফ আসলামের কনসার্ট বাতিল

বিনোদন ডেস্ক: বাংলাদেশে জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের বহুল প্রতীক্ষিত কনসার্ট শেষ মুহূর্তে বাতিল হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে...

ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ। যেকোনো...

কেরানীগঞ্জে ১২তলা ভবনে আগুন, ৪২ জন উদ্ধার

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীর কেরানীগঞ্জের বাবুবাজার এলাকার ১২তলা জামেলা টাওয়ারের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। ভবনটি...

নতুন ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলকে বিসিবির অভিনন্দন

স্পোর্টস ডেসক্ : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় ড. আসিফ নজরুলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি বিশ্বাস করে দীর্ঘদিন...

ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি

কর্পোরেট সংবাদ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে লক্ষ্য করে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত। হামলাকারীদের...

হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত, ৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ: ডা. সায়েদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেছেন, ইকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮...

গুলিবিদ্ধ হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিয়েছেন...