January 20, 2026 - 12:16 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিনোদনসিনেমায় ফিরছেন তানিয়া বৃষ্টি

সিনেমায় ফিরছেন তানিয়া বৃষ্টি

spot_img

বিনোদন ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবার চলচ্চিত্রে ফিরছেন ছোট পর্দার পরিচিত মুখ তানিয়া বৃষ্টি। রায়হান খানের পরিচালনায় নির্মিতব্য ‘ট্রাইব্যুনাল’ নামের একটি সিনেমায় তাকে দেখা যাবে।

এর আগে ২০১৫ সালে আকরাম খানের ‘ঘাসফুল’ দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু হয়েছিল তানিয়া বৃষ্টির। এরপর আরও কয়েকটি সিনেমায় অভিনয় করলেও রুপালি পর্দায় সাফল্য পাননি। পরবর্তী সময়ে থিতু হন ছোট পর্দায়। সবশেষ ২০১৯ সালে মুক্তি পেয়েছিল তানিয়া অভিনীত ‘গোয়েন্দাগিরি’। তবে সিনেমাটির শুটিং হয়েছিল আরও দুই-তিন বছর আগে।

আবার কবে সিনেমায় দেখা যাবে—প্রায়ই তানিয়া বৃষ্টিকে এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়। বরাবরই অভিনেত্রী জানিয়েছেন, নাটকের ব্যস্ততার কারণে সিনেমা নিয়ে এখন ভাবছেন না। তবে ভালো গল্প ও চরিত্র পেলে সিনেমায় ফেরা হবে বলে জানিয়েছেন তিনি। অবশেষে শেষ হলো সেই অপেক্ষার পালা। প্রায় এক দশকের বিরতির পর আবার সিনেমার শুটিং করছেন তানিয়া বৃষ্টি।

কোর্টরুম ড্রামার সঙ্গে ক্রাইম থ্রিলারের মিশ্রণে তৈরি হয়েছে ট্রাইব্যুনাল সিনেমার কাহিনি। তানিয়া বৃষ্টি ছাড়া এতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, আদর আজাদ, মৌসুমী হামিদ, রাকিব হোসেন ইভন, সায়রা আক্তার জাহান, মিলন ভট্টাচার্য প্রমুখ।

এ মাসের শুরুতে চট্টগ্রামে শুরু হয়েছে ট্রাইব্যুনাল সিনেমার শুটিং। চলবে আরও কিছুদিন। গতকাল শুটিংয়ের একটি ছবি শেয়ার করে নির্মাতা রায়হান খান নতুন এই সিনেমার খবর জানান। সেই ছবিতে দেখা যায় একটি টানেলে দাঁড়িয়ে মিলন ভট্টাচার্যের সঙ্গে গভীর কোনো বিষয় নিয়ে আলাপ করছেন আদর আজাদ। তার ঠোঁটে সিগারেট, চেহারায় চিন্তার ভাঁজ। আদরের কাঁধে হাত রেখে কিছু একটা বোঝাতে চাইছেন মিলন।

ক্যাপশনে রায়হান খান লেখেন, ‘এটা কোনো পোস্টার নয়, কিন্তু কিছু একটা ঘটছে। একটি টানেলের আবছা নীরবতায় দু‘জন ব্যক্তি কথা বলছেন, যে আলাপ তাদের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। যেখানে আদালত নেই, হাতুড়ি নেই, তবু সত্য বিচারাধীন।’

জানা গেছে, ট্রাইব্যুনাল নির্মিত হচ্ছে একটি সত্য ঘটনা অবলম্বনে। যে গল্প ন্যায়বিচার, নৈতিকতা এবং প্রতিটি রায়ের পেছনে লুকানো রাজনীতি নিয়ে প্রশ্ন তোলে।

এ বছরের মধ্যেই ট্রাইব্যুনালের কাজ শেষ করতে চান নির্মাতা। আগামী বছরের শুরুতে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে।

আরও পড়ুন:

দু-এক দিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করবো: ডন

বাংলাদেশে আসছেন অরিজিৎ সিং

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

দিনাজপুরে খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কর্পোরেট ডেস্ক: দিনাজপুরে প্রতিবছরের ন্যায় এ বছরও খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্টের উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ট্রাস্টের...

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার সদস্য মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক লাখ সেনা সদস্যসহ মোট...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

বেঙ্গল উইন্ডসরের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক লিমিটেড পর্ষদ সভা আগামী ২৫ জানুয়ারি বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা...

‘ফেস অব ওয়ালটন এসি’ হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশের নাম্বার ওয়ান এয়ারকন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন জাতীয় দলের নাম্বার ওয়ান তারকা পেসার তাসকিন আহমেদ। এখন থেকে তিনি ‘ফেস অব...

জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোডম্যাপে আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বলে...

সিরাজগঞ্জ যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

সিরাজগঞ্জ প্রতিনিধি: আগামী শনিবার (২৪ জানুয়ারি) সিরাজগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমির ডা. শফিকুর...